Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনার্সের ফল প্রকাশের আগেই বিসিএস ক্যাডার ঢাবি শিক্ষার্থী খাদিজা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 12 November 2025
অনার্সের ফল প্রকাশের আগেই বিসিএস ক্যাডার ঢাবি শিক্ষার্থী খাদিজা
Share on FacebookShare on Twitter

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সাময়িকভাবে ৬৬৮ জনকে মনোনয়ন প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) প্রকাশিত এ ফল অনুযায়ী, খাদিজা আক্তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের এক শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত (শিক্ষা ক্যাডার) হয়েছেন, যার অনার্সের ফলাফলই এখন পর্যন্ত প্রকাশ হয়নি।

জানা গেছে, এ বিসিএস পরীক্ষায় তিনি নিয়ম অনুযায়ীই ‘অ্যাপিয়ার্ড’ দেখিয়ে অংশ নিয়েছিলেন। অর্থাৎ- তার অনার্স (স্নাতক) পরীক্ষা শেষ হয়েছে, কিন্তু ফল প্রকাশিত হয়নি, এমন সময়ে তিনি ৪৯তম বিসিএসে পরীক্ষার জন্য আবেদন করেন।

আরও জানা যায়, খাদিজা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক। তার বাড়ি সুনামগঞ্জ জেলার মধ্যনগরে।

এ বিষয়ে জানিয়ে খাদিজা আক্তার বলেন, ৪৯তম বিসিএসে আবেদনের যখন সময় ছিল তখন আমাদের অনার্স পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়নি, শিগগিরই হবে বলে আশা করি। আমাদের লাস্ট সেমিস্টারে রিসার্চ, সেমিনার-প্রেজেন্টেশন ও ফিল্ড ওয়ার্ক থাকে। আর একটা থিওরিটিক্যাল কমপ্রেহেনসিভ এক্সাম থাকে, সেটা বিশ্ববিদ্যালয় আগেই নিয়ে নেয়, যাতে আমরা ‘অ্যাপিয়ার্ড’ দেখিয়ে চাকরির পরীক্ষায় অংশ নিতে পারি। সেই পরীক্ষাটা দেওয়ার পর আমি বিসিএসে আবেদন করি এবং সেটাতেই সাফল্য এসেছে।

অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, মনে হচ্ছে- আমি স্বপ্নের মধ্যে আছি। অনেকেরই আসলে স্বপ্ন ও আকাঙ্ক্ষা থাকে বিসিএসের প্রতি। সে হিসেবে আমারও স্বপ্ন ছিল। আমি এই মুহূর্তে অনেক আনন্দিত। এক্ষেত্রে আল্লাহর খাস রহমত ও আমার মায়ের দোয়া ছিল। আমার পরিশ্রমের চেয়ে এই দুইটা বিষয়কেই আমার এই সাফল্যের চাবিকাঠি হিসেবে মনে হয়েছে।

এর আগে, গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ৪৯তম বিসিএসের ফল প্রকাশের বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ এই বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে ৬৮৩টি শূন্য পদের মধ্যে মোট ৬৬৮ জনকে নিয়োগের জন্য মনোনয়ন প্রদান করা হলো। কয়েকটি ক্যাডার পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে ওয়ালটন
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে ওয়ালটন

৩ দাবির অগ্রগতি জানতে চেয়ে জবি ছাত্রদলের স্মারকলিপি
শিক্ষা ও ক্যাম্পাস

৩ দাবির অগ্রগতি জানতে চেয়ে জবি ছাত্রদলের স্মারকলিপি

আমরা কেন ‘রতন টাটা’ হতে পারি না?
শিক্ষা ও ক্যাম্পাস

আমরা কেন ‘রতন টাটা’ হতে পারি না?

কলেজ-মাদ্রাসায় ৩৯ দিনের ছুটি শুরু আজ
শিক্ষা ও ক্যাম্পাস

কলেজ-মাদ্রাসায় ৩৯ দিনের ছুটি শুরু আজ

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ঢাবিতে ২০ টাকায় বই বিক্রি
শিক্ষা ও ক্যাম্পাস

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ঢাবিতে ২০ টাকায় বই বিক্রি

আত্মহত্যা করা শিক্ষার্থীদের অর্ধেকই স্কুলের
শিক্ষা ও ক্যাম্পাস

আত্মহত্যা করা শিক্ষার্থীদের অর্ধেকই স্কুলের

Load More

ট্রেন্ডিং টপিক

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
নির্বাচিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম
প্রযুক্তি সংবাদ

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

আইকিউওও
নির্বাচিত

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ঢাকার ইন্টারকন্টিনেন্টালে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬
অর্থ ও বাণিজ্য

ঢাকার ইন্টারকন্টিনেন্টালে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং...

অনলাইনে ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক

অনলাইনে ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

দাম বাড়ানোর পর বিক্রি কমেছে নিনতেন্দো সুইচ টুর

দাম বাড়ানোর পর বিক্রি কমেছে নিনতেন্দো সুইচ টুর

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 November 2025

অনার্সের ফল প্রকাশের আগেই বিসিএস ক্যাডার ঢাবি শিক্ষার্থী খাদিজা

Techzoom.TV |
TechzoomTV