Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘ফ্রি ফায়ার’ নিয়ে অ্যাপল-গুগলের বিরুদ্ধে পাবজি নির্মাতার মামলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 16 January 2022
পাবজি গেম বানানোর ইতিহাস
Share on FacebookShare on Twitter

অ্যাপস্টোরে নকল গেইম বিপণনের অভিযোগে বিশ্বের শীর্ষ দুই প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ও গুগলের বিরুদ্ধে মামলা করে বসেছে জনপ্রিয় ব্যাটল রয়্যাল শুটার গেইম ‘প্লেয়ার আননো’ন ব্যাটলগ্রাউন্ডস (পাবজি)’র নির্মাতা প্রতিষ্ঠান ক্র্যাফটন। ওই একই মামলায় গেইম নকলের অভিযোগ আনা হয়েছে ‘ফ্রি ফায়ার’ ও ‘ফ্রি ফায়ার ম্যাক্স’ গেইম দুটির নির্মাতা ‘গ্যারিনা’র বিরুদ্ধে।

অ্যাপলের ‘অ্যাপ স্টোর’ এবং গুগলের ‘গুগল প্লে’তে গেইম দুটি আছে ‘গ্যারিনা ফ্রি ফায়ার’ এবং ‘গ্যারিনা ফ্রি ফায়ার ম্যাক্স’ নামে। বিনা খরচে ডাউনলোড করা যায় উভয় গেইম।

ক্র্যাফটন বলছে, “ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার ম্যাক্স ব্যাপকহারে ব্যাটলগ্রাউন্ডসের অসংখ্য বিষয় নকল করেছে। এর মধ্যে আছে ব্যাটলগ্রাউন্ডসের কপিরাইট করা ‘এয়ার ড্রপ ফিচার’, গেইমের কাঠামো এবং খেলার প্রক্রিয়া, কালার স্কিম, টেক্সচার।” এ ছাড়াও গেইমের পুরো ‘উইপন মেটা’ নকলের অভিযোগও তুলেছে ক্র্যাফটন।

গ্যারিনা নকল গেইম থেকে শত কোটি ডলার কামাই করেছে এবং অ্যাপল ও গুগল নিজস্ব প্ল্যাটফর্মে নকল গেইমগুলোর বাজারজাতকরণে অংশ নিয়েও আর্থিকভাবে লাভবান হয়েছে বলে অভিযোগ ক্র্যাফটনের।

ক্র্যাফটন গেল বছরের ২১ ডিসেম্বর বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছিল বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।। গ্যারিনাকে ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার ম্যাক্স-এর মাধ্যমে পাবজি’র নকল করা বন্ধ করতে বলেছিল দক্ষিণ কোরিয়ার গেইম নির্মাতা। ক্র্যাফটনের দাবি প্রত্যাখ্যান করেছে গ্যারিনা। গুগল আর অ্যাপলকেও নকল গেইমের বাজারজাতকরণ বন্ধ করার আহ্বান জানিয়েছিল প্রতিষ্ঠানটি। এখনো উভয় প্ল্যাটফর্মে বিদ্যমান আছে গ্যারিনার গেইম দুটি।

প্রযুক্তিবিষয়ক সাইট টকক্রাঞ্চ জানিয়েছে, গ্যারিনার সঙ্গে বিবাদ মেটাতে ‘জুরি ট্রায়াল’–এর আবেদন করেছে ক্র্যাফটন। মামলাটি দায়ের করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আদালতে। তবে, মামলায় জিততে হলে শুধু জুরির মন জিতলেই হবে না, আইনের চোখে অভিযোগগুলো প্রমাণ করতে হবে ক্র্যাফটনকে।
এই প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি গুগল ও অ্যাপল। তবে গ্যারিনা’র মূল প্রতিষ্ঠান ‘সি’-এর মুখপাত্র জেসন গলজ-এর দাবি, “ক্র্যাফটের অভিযোগ ভিত্তিহীন।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পাবজি

এই বিভাগ থেকে আরও পড়ুন

অজান্তে কল রেকর্ড হলে বোঝার উপায়
নির্বাচিত

অজান্তে কল রেকর্ড হলে বোঝার উপায়

আসছে হুয়াওয়ে প্রথম পপআপ সেলফি ক্যামেরার ফোন
নির্বাচিত

আসছে হুয়াওয়ে প্রথম পপআপ সেলফি ক্যামেরার ফোন

ইন্টারনেট প্যাকেজে অব্যবহৃত ডাটা ব্যবহারের সীমা উঠল
টেলিকম

মোবাইল ইন্টারনেট প্যাকেজ নিয়ে সুখবর

বাংলাদেশে প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো
নির্বাচিত

বাংলাদেশে প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো

একাধিক মান পরীক্ষায় উত্তীর্ণ অপো এ৯৫
নির্বাচিত

একাধিক মান পরীক্ষায় উত্তীর্ণ অপো এ৯৫

ভোটের আগে-পরে ৭ দিন অপতথ্য মনিটরিং সেল কাজ করবে
নির্বাচিত

ভোটের আগে-পরে ৭ দিন অপতথ্য মনিটরিং সেল কাজ করবে

Load More

ট্রেন্ডিং টপিক

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের
বিবিধ

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন
নির্বাচিত

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন

সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই
নির্বাচিত

সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
নির্বাচিত

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের
বিবিধ

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের

মদপানে ১৩ জনের মৃত্যুর ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর...

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: গ্রে মার্কেটের সঙ্গে এবার পারবে বিটিআরসি?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 January 2022

‘ফ্রি ফায়ার’ নিয়ে অ্যাপল-গুগলের বিরুদ্ধে পাবজি নির্মাতার মামলা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix