Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এসি দুর্ঘটনা এড়াতে এসব নিয়ম মানুন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 10 June 2024
এসি দুর্ঘটনা এড়াতে এসব নিয়ম মানুন
Share on FacebookShare on Twitter

গরমে শীতল হাওয়া পেতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির জুড়ি নেই। অন্যান্য বছরের তুলনায় এবছর গরমের তীব্রতা অত্যধিক হারে বেড়েছে। তাপমাত্রা ইদানীং ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে। ফলে বেড়েছে এয়ার কন্ডিশনার বা এসির ব্যবহার।

বাইরের তাপমাত্রা এত বেশি যে এসিও ঠিকমতো ঠান্ডা বাতাস দিতে পারছে না। ফলে দীর্ঘক্ষণ এসি চালানোর প্রয়োজন হচ্ছে। ফলে এটির ঠাণ্ডা করার বা তাপ শোষণ করার ক্ষমতা কমে যাচ্ছে, ঘরও ঠাণ্ডা হচ্ছে না। ফলে সারাদিন চলতেই থাকছে এসি, এতক্ষণ সময় ধরে গরম হয়ে এসি মেসিন ঘটাচ্ছে বিস্ফোরণ।

এক্ষেত্রে আমাদের কুল্যান্ট/ফ্রেয়নের ধরন পাল্টাতে হবে। মধ্যপ্রাচ্যের এসিগুলোতে যে কুল্যান্ট ব্যবহার করা হয় তা বাইরে ৫০ ডিগ্রি তাপমাত্রা থাকলেও ঘর ঠাণ্ডা করতে পারে। ঐসব কুল্যান্টের থার্মোডাইনামিক প্রোপার্টিটাই এমন। আমাদের দেশেও ঐ ধরনের কুল্যান্ট ব্যবহার শুরু করা যেতে পারে। কিন্তু এ নিয়ে আরও গবেষণা করা দরকার।

তবে ঠিক মতো এই যন্ত্রটি ব্যবহার না করলে বা এর ব্যবহারের কিছু সঠিক নিয়ম জানা না থাকলে নিরাপত্তা ঝুঁকিও তৈরি হতে পারে। বর্তমানে প্রায়ই এসি বিস্ফোরণে হতাহতের খবর পাওয়া যায়। তবে সতর্কতামূলক কিছু ব্যবস্থা নিলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।

১. এসির দুর্ঘটনা ঠেকাতে হলে আমাদের রুমের লিকেজ লস কমাতে হবে। দরজায় ডোর ক্লোজার বডি ও সিল ব্যবহার করতে হবে, জানালায় ভারী পর্দা দিতে হবে যেন সূর্যের আলো ঘরে বেশি ঢুকতে না পারে। এর সঙ্গে দরকার ভালো ব্র্যান্ডের এসি ব্যবহার করা, যেটিতে ভালো মানের বিয়ারিং ব্যবহার করা হয়। একটি ভালো এসির বিয়ারিং এর দাম চার থেকে পাঁচ হাজার টাকা পড়বে।

২. ঘরে যদি লিকেজ থাকে তাহলে এসি অনবরত চললেও ঘর ঠাণ্ডা হবে না অথচ মাসের শেষে বিল বেশি আসবে। অনেক সময় বিয়ারিং অনবরত ঘোরার ফলে এটি গরম হয়ে গলে যায় বা ধাতব তলে ঘষা খেয়ে জ্বলে উঠে স্ফুলিঙ্গ। একই ঘটনা গাড়ির ইঞ্জিনে কুলিং সিস্টেম ফেল করলেও হতে পারে। ইঞ্জিন ব্লক অতিরিক্ত উত্তপ্ত হয়ে পিস্টন গলে আটকে গিয়েও ইঞ্জিন বসে যায়। এই স্ফুলিঙ্গ জ্বালিয়ে দেয় দাহ্য ফ্রেয়ন বা কুল্যান্টকে যা বিস্ফোরিত এসিতে আগুন ধরে গিয়ে আগুন লেগে ক্ষয় ক্ষতির আশঙ্কা তৈরি হয়।

৩. এসির দুর্ঘটনায় বিদ্যুতের লাইন আরেকটা ফ্যাক্টর। কম বা অতিরিক্ত ক্যাপাসিটির লাইন বা তার ব্যবহার করলে বেশি লোড নিতে না পেরে বেশি কারেন্ট সাপ্লাই হয়। ফলে এসি থেকে শর্ট সার্কিট হয়ে ঘটাতে পারে দুর্ঘটনা। এটিও এড়ানো দরকার।

৪. দক্ষ ও অভিজ্ঞ মেকানিক ডেকে এসি লাগান। লাইনের ক্যাপাসিটি অপর্যাপ্ত হলে দরকার হলে নতুন করে লাইন করুন। সবমিলিয়ে সর্বোচ্চ সতর্কতার কোনো বিকল্প নেই

৫. এসির ব্যবহার- এসি দুর্ঘটনা বেশ অবাক করার মতো হলেও, এসি বিস্ফোরিত হওয়া থেকে সুরক্ষিত নিজেকে রাখতে কিছু বিষয় মাথায় রাখতে হবে। এটি আমাদের এবং আমাদের পরিবারকে নিরাপদ রাখবে।

৬. এসি নিয়মিত সার্ভিস করান- এসি ওয়্যারিং চেক করতে কোম্পানির একজন টেকনিশিয়ানকে কল করা উচিত এবং আলগা সংযোগগুলি পরীক্ষা করানো উচিত। সম্ভাব্য সমস্যা দেখা দেয়ার আগেই চিহ্নিত করে দুর্ঘটনা এড়ানো যায়।

৭. এসি থেকে অতিরিক্ত শব্দ: এসি ইউনিট থেকে অস্বাভাবিক শব্দ বা গন্ধ আসন্ন বিপদের লক্ষণ। যদি এসি ইউনিট আওয়াজ করে, অত্যধিক কম্পন হয় বা পোড়া গন্ধ বের হয়, তাহলে অবিলম্বে এটি বন্ধ করে একজন টেকনিশিয়ানের সঙ্গে যোগাযোগ করতে হবে।

৮. এসি এয়ার ব্লোয়ার: এসি ব্লোয়ার পরিষ্কার না করলে, এসির ঠান্ডা করার ক্ষমতা কমে যায় এবং এটি অতিরিক্ত গরম হয়ে যায় কারণ এটিকে ঘর ঠান্ডা করতে আরও পরিশ্রম করতে হয়। সুতরাং, ১৫ দিনে একবার এসির ফিল্টার পরিষ্কার করতে হবে।

৯. আউটডোর ইউনিট: এসির আউটডোর ইউনিটগুলোতে, ধুলো জমে কনডেন্সার কয়েলগুলোকে ব্লক করতে পারে, এতে এসির দক্ষতা হ্রাস পায় ও অতিরিক্ত গরম হওয়ার ঝুঁকি বাড়ায়। তাই আউটডোর ইউনিটগুলোও পরিষ্কার রাখতে হবে।

১০. এসির অবস্থান: নিশ্চিত করতে হবে যে, এসির আউটডোর ইউনিটের চারপাশের জায়গাটিতে ভাল ভাবে বায়ুচলাচল হয় কিনা। ইউনিটের চারপাশে কমপক্ষে দুই ফুট ক্লিয়ারেন্স বজায় রাখার পরামর্শ দেওয়া হয়। ইউনিটের কাছে গ্যাসোলিন বা পেইন্টের মতো দাহ্য পদার্থ রাখা উচিত নয়।

১১. এক্সটেনশন কর্ড: এসি ইউনিট হিসাবে আলাদা তারের প্রয়োজন। এক্সটেনশন কর্ড ব্যবহার করলে সার্কিট ওভারলোড হতে পারে এবং অতিরিক্ত গরম হতে পারে। এতে আগুন ধরার ঝুঁকি বেড়ে যায়।

এসি ব্যবহারের ক্ষেত্রে যদি এই কিছু সতর্কতা মেনে চলা যায় তাহলে এসি থেকে আগুন ধরার মতো বিপদ হয় না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রুপ চ্যাট করা যাবে ট্রুকলারে
টিপস

ট্রুকলার থেকে আপনার ফোন নম্বর মুছবেন যেভাবে

স্লো স্মার্টফোন ফাস্ট করবেন যেভাবে
কিভাবে করবেন

স্লো স্মার্টফোন ফাস্ট করবেন যেভাবে

কোয়ালকমের ফাইভজি মডেমেই আস্থা অ্যাপলের
নির্বাচিত

বিজ্ঞাপন দেখিয়ে ব্যক্তিগত তথ্য চুরি করছে ১২ অ্যাপ

কোনটি কিনবেন: ল্যাপটপ নাকি ডেস্কটপ?
কিভাবে করবেন

কোনটি কিনবেন: ল্যাপটপ নাকি ডেস্কটপ?

মুঠোফোনে খুদে বার্তার যন্ত্রণা বন্ধ করবেন যেভাবে
কিভাবে করবেন

মুঠোফোনে খুদে বার্তার যন্ত্রণা বন্ধ করবেন যেভাবে

পুরো দেশের মানুষই হ্যাকারের কবলে!
কিভাবে করবেন

হ্যাকারের ফাঁদ থেকে ফেসবুক নিরাপদ রাখবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে
প্রযুক্তি সংবাদ

নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে

Vivo X Fold6 ফোল্ডেবল স্মার্টফোনের ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বড় ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

Vivo X Fold6 গ্লোবাল: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬,৯০০mAh ব্যাটারি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
সোশ্যাল মিডিয়া

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে দেশে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করেছে...

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 June 2024

এসি দুর্ঘটনা এড়াতে এসব নিয়ম মানুন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix