Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন ক্রেতা টানতে অ্যাপলের ম্যাকবুক এয়ার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 9 June 2023
নতুন ক্রেতা টানতে অ্যাপলের ম্যাকবুক এয়ার
Share on FacebookShare on Twitter

ল্যাপটপের প্রতিযোগিতামূলক বাজারে নিজের অবস্থানকে শক্তিশালী করার জন্য ৩৮ সেন্টিমিটার ম্যাকবুক উন্মুক্ত করেছে অ্যাপল। কোম্পানির নিজস্ব এমটু চিপের মাধ্যমে চলবে ল্যাপটপটি। ব্যাটারির সক্রিয় থাকার ক্ষমতা ১৮ ঘণ্টা পর্যন্ত। কোম্পানির দাবি অনুসারে, ম্যাকবুক এয়ারটিই বিশ্বের সবচেয়ে সরু ল্যাপটপ। খবর দ্য ন্যাশনাল নিউজ।

ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে নতুন ম্যাকবুক এয়ারকে আগের ইনটেল নির্ভর ম্যাকবুক এয়ারের চেয়ে অন্তত ১২ গুণ বেশি দ্রুত বলে দাবি করা হয়।

অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জন টারনাস বলেন, ‘দুর্দান্ত পারফরম্যান্স ও দারুণ ডিজাইন নিয়ে নতুন ম্যাকবুক এয়ারই এখন পর্যন্ত সেরা ১৫ ইঞ্চি ল্যাপটপ। এটা কেবল অ্যাপল সিলিকনের দ্বারাই সম্ভব।’ নতুন ম্যাকবুক এয়ার ছয় স্পিকারবিশিষ্ট। মাত্র ১১ দশমিক ৫ মিলিমিটার চওড়া ও ওজন দেড় কেজি। বাজারজাত করার পূর্ববর্তী সব ধরনের প্রক্রিয়া শেষ হয়েছে। গ্রাহকরা চাইলে এখনই ক্রয়াদেশ জানাতে পারেন। আগামী সপ্তাহ থেকেই হাতে পৌঁছে যাবে।

অ্যাপলের বাজার সম্প্রতি নিম্নমুখী। ক্রমহ্রাসমান ক্রয়সূচককে বাড়ানোর জন্য নতুন পণ্য বাজারে আনতে মরিয়া। তাতে গ্রাহক আকর্ষণের পাশাপাশি তৈরি হবে ঘুরে দাঁড়ানোর সুযোগ। প্রথম প্রান্তিকে কোম্পানিটির বিক্রয় ছিল ৯ হাজার ৪৮০ কোটি ডলার।

চলতি বছরের প্রথম তিন মাসে মুনাফা ৩ দশমিক ৪ শতাংশ কমে পৌঁছেছে ২ হাজার ৪১০ কোটি ডলার। প্রথম প্রান্তিকে বিশ্ববাজারে পিসির সরবরাহ ছিল ৫ কোটি ৬৯ লাখটি। ল্যাপটপ, ডেস্কটপ ও ট্যাবলেটসহ সব মিলিয়ে পিসির বাজার বছরওয়ারি ২৯ শতাংশ কমেছে।

চাহিদা কমে যাওয়া ও অর্থনৈতিক অস্থিরতা ল্যাপটপ ক্রয়ের হার কমিয়ে দিয়েছে। ক্রেতারা আগ্রহ হারিয়ে ফেলায় উল্লেখযোগ্য পতন ঘটেছে সরবরাহে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে পিসির বাজারের ৭ দশমিক ২ শতাংশ দখল করে রেখেছে অ্যাপল। জানুয়ারি-মার্চ পর্যন্ত ৪১ লাখ পিসি সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। গত বছরে বিক্রি হওয়া ল্যাপটপের চাইতে ৪০ দশমিক ৫ শতাংশ কম। এ সময়ের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে লেনোভো।

কোম্পানিটির বিক্রি হওয়া ল্যাপটপের সংখ্যা ১ কোটি ২৭ লাখ। এদিকে এইচপি ও ডেল বিক্রি করেছে যথাক্রমে ১ কোটি ২০ লাখ ও ৯৫ লাখ ল্যাপটপ। বাজারে এইচপি ও ডেলের অবস্থান যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়।

নতুন অ্যাপল ম্যাকবুকের দাম শুরু হয়েছে ১ হাজার ২৯৯ ডলার থেকে। বৈশ্বিক পরিচালনার জন্য অ্যাপল কার্বন নিরপেক্ষ অবস্থানে পৌঁছানোর জন্য সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০৩০ সালের মধ্যে সব ধরনের পণ্যকে সেভাবেই প্রস্তুত করার ব্যাপারে মনোযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি। তার মানে অ্যাপলের পরবর্তী প্রতিটা পণ্যই হবে কার্বন নিঃসরণ থেকে মুক্ত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেটের গতিতে উগান্ডার চেয়ে ৪১ ধাপ পেছনে বাংলাদেশ
টেলিকম

ইন্টারনেটের গতিতে উগান্ডার চেয়ে ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

চলতি বছরে প্রযুক্তিপণ্য ক্রয়ে ব্যয় হবে ১ লাখ ৬৯ হাজার কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

চলতি বছরে প্রযুক্তিপণ্য ক্রয়ে ব্যয় হবে ১ লাখ ৬৯ হাজার কোটি ডলার

বোনাসের এক বিলিয়ন ডলার দান করবেন শাওমি প্রতিষ্ঠাতা
প্রযুক্তি সংবাদ

বোনাসের এক বিলিয়ন ডলার দান করবেন শাওমি প্রতিষ্ঠাতা

আজ শুরু হচ্ছে দুই দিনের উই সামিট
ই-কমার্স

আজ শুরু হচ্ছে দুই দিনের উই সামিট

প্রতিমন্ত্রী পলকের সাথে মেটার প্রতিনিধি দলের বৈঠক
প্রযুক্তি সংবাদ

প্রতিমন্ত্রী পলকের সাথে মেটার প্রতিনিধি দলের বৈঠক

ড. এম এ ওয়াজেদ মিয়া হাইটেক পার্ক হবে রংপুরে
প্রযুক্তি সংবাদ

ড. এম এ ওয়াজেদ মিয়া হাইটেক পার্ক হবে রংপুরে

Load More

ট্রেন্ডিং টপিক

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ
অর্থ ও বাণিজ্য

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

কাজের ব্যস্ততায় পেশাদার, খেলার মাঠে একেকজন দুর্দান্ত খেলোয়াড়!
বিবিধ

কাজের ব্যস্ততায় পেশাদার, খেলার মাঠে একেকজন দুর্দান্ত খেলোয়াড়!

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক
প্রযুক্তি সংবাদ

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 June 2023

নতুন ক্রেতা টানতে অ্যাপলের ম্যাকবুক এয়ার

Techzoom.TV |
TechzoomTV