Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০ মিনিটেই আমেরিকায় পৌঁছাবে চীনের ভয়ংকর মিসাইল?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 17 February 2026
২০ মিনিটেই আমেরিকায় পৌঁছাবে চীনের ভয়ংকর মিসাইল?
Share on FacebookShare on Twitter

বর্তমান বিশ্বে প্রযুক্তির উৎকর্ষতা যেমন মানুষের জীবনকে সহজ করেছে, তেমনি সমরক্ষেত্রে তৈরি করেছে ধ্বংসাত্মক সব মারণাস্ত্র। এই প্রতিযোগিতায় এখন সবচেয়ে আলোচিত নাম হাইপারসনিক মিসাইল। শব্দের চেয়ে অন্তত পাঁচ গুণ বেশি গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রগুলো মুহূর্তের মধ্যেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে চীনের সামরিক ভাণ্ডারে থাকা অত্যাধুনিক হাইপারসনিক প্রযুক্তির মিসাইলগুলো এখন খোদ আমেরিকার জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

চীনের মূল ভূখণ্ড থেকে যদি কোনো হাইপারসনিক মিসাইল আমেরিকার দিকে ছোড়া হয়, তবে তা মার্কিন মাটিতে পৌঁছাতে ঠিক কত সময় নেবে, তা নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ।

সাধারণত বাণিজ্যিক উড়োজাহাজগুলো শব্দের গতির চেয়ে কম বেগে চলে, কিন্তু চীনের ডিএফ-২৭এ এর মতো হাইপারসনিক মিসাইলগুলো শব্দের চেয়ে প্রায় ৮.৬ গুণ বেশি বা ঘণ্টায় প্রায় ৬,৫৯৮ মাইল বেগে ছুটতে পারে।

চীনের শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে যদি এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়, তবে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে হাওয়াই দ্বীপে পৌঁছাতে সময় লাগবে মাত্র ৪৭ মিনিট। একইভাবে আমেরিকার সিয়াটল শহরে পৌঁছাতে ৫১ মিনিট এবং নিউ ইয়র্কের মতো গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানতে সময় নেবে মাত্র ৬৪ মিনিট।

তবে লক্ষ্যবস্তু যদি গুয়ামের মতো কাছাকাছি কোনো দ্বীপ হয়, তবে চীনের উপকূলীয় শহর ফুঝু থেকে ছোড়া মিসাইল মাত্র ১৭ মিনিটেই সেখানে ধ্বংসলীলা চালাতে পারে।

তবে আশঙ্কার এখানেই শেষ নয়। চিনের অস্ত্রাগারে থাকা ডিএফ-৫সি-এর মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলগুলো বা আইসিবিএম আরও বেশি শক্তিশালী ও দ্রুতগামী। এই ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়ে প্রায় ২২ গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম বলে ধারণা করা হয়। যদি এই গতিতে কোনো হামলা চালানো হয়, তবে আমেরিকার মূল ভূখণ্ডের সিয়াটলে পৌঁছাতে সময় লাগবে মাত্র ২০ মিনিট এবং নিউইয়র্কে পৌঁছাতে লাগবে ২৫ মিনিটের মতো। অর্থাৎ, কোনো মার্কিন নাগরিক যদি সেই মুহূর্তে অনলাইনে পিৎজা অর্ডার করেন, তবে পিৎজা ডেলিভারি পাওয়ার আগেই চিনা ক্ষেপণাস্ত্র তার শহরে পৌঁছে যাওয়ার ক্ষমতা রাখে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই মিসাইলগুলোর গতিপথ পরিবর্তন করার ক্ষমতা। সাধারণত প্রচলিত ব্যালিস্টিক মিসাইলগুলো নির্দিষ্ট বৃত্তাকার পথে চলে। এগুলো রাডারের মাধ্যমে আগেভাগে শনাক্ত করে ধ্বংস করা সম্ভব। কিন্তু চীনের হাইপারসনিক গ্লাইড ভেহিকেলগুলো বায়ুমণ্ডলের নিচ দিয়ে আঁকাবাঁকা পথে চলতে পারে, যার ফলে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এগুলোকে মাঝপথে আটকে দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে।

সাম্প্রতিক সময়ে চীনের এই প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের ব্যবহার যুদ্ধের সংজ্ঞাই বদলে দিচ্ছে। যেখানে সাধারণ মিসাইল শনাক্ত করতে কয়েক মিনিট সময় পাওয়া যায়, সেখানে হাইপারসনিক মিসাইলের ক্ষেত্রে পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য হাতে সময় থাকে খুব সামান্য। এই দ্রুতগামী মারণাস্ত্রের মোকাবিলা করা এখন বিশ্বরাজনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে এক বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চীনের ভয়ংকর মিসাইল

এই বিভাগ থেকে আরও পড়ুন

কম্পিউটার সমিতির নতুন সভাপতি সুব্রত
বিবিধ

কম্পিউটার সমিতির নতুন সভাপতি সুব্রত

সাংবাদিকতা ও প্রগতিশীল আন্দোলনে কামাল লোহানী অবিস্মরণীয় ভূমিকা রেখে গেছেন: মোস্তাফা জব্বার
বিবিধ

সাংবাদিকতা ও প্রগতিশীল আন্দোলনে কামাল লোহানী অবিস্মরণীয় ভূমিকা রেখে গেছেন: মোস্তাফা জব্বার

পাকিস্তানকে মোকাবেলায় আরও এস-৪০০ কিনছে ভারত!
বিবিধ

পাকিস্তানকে মোকাবেলায় আরও এস-৪০০ কিনছে ভারত!

প্রতিরক্ষা সচিব ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সহধর্মিনী মৃত্যুতে আইসিটি প্রতিমন্ত্রীর শোক
বিবিধ

প্রতিরক্ষা সচিব ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সহধর্মিনী মৃত্যুতে আইসিটি প্রতিমন্ত্রীর শোক

মার্কিন শক্তিশালী রণতরীতে আগুন, আহত একাধিক নাবিক
বিবিধ

মার্কিন শক্তিশালী রণতরীতে আগুন, আহত একাধিক নাবিক

দিনাজপুরের কাটারিভোগ চালের ই কমার্সে সম্ভাবনা
বিবিধ

দিনাজপুরের কাটারিভোগ চালের ই কমার্সে সম্ভাবনা

Load More

ট্রেন্ডিং টপিক

সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই
নির্বাচিত

সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড
অর্থ ও বাণিজ্য

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি
প্রযুক্তি সংবাদ

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি

অ্যাপলের সম্ভাব্য নতুন আইপ্যাড মিনি, ম্যাকবুক প্রো ও আইম্যাক
প্রযুক্তি সংবাদ

আইপ্যাড মিনি থেকে টাচস্ক্রিন ম্যাকবুক, অ্যাপলের নতুন চমক ঘিরে আলোচনা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) ও কন্ট্যাক্ট সেন্টার...

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 February 2026

২০ মিনিটেই আমেরিকায় পৌঁছাবে চীনের ভয়ংকর মিসাইল?

Techzoom.TV |
TechzoomTV