Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 26 May 2026
শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
Share on FacebookShare on Twitter

শান্তি চেষ্টার মাঝেই আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং মাইন পাততে চেষ্টা করা নৌযানগুলোকে এবার টার্গেট করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এ হামলাগুলো ছিল প্রতিরক্ষামূলক অভিযান।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে সম্ভাব্য সমঝোতা নিয়ে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য ইরানের শীর্ষ আলোচক ও পররাষ্ট্রমন্ত্রী দোহায় অবস্থান করছেন। সোমবার সফরসংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তবে দ্রুত কোনো সমঝোতা হবে—এমন সম্ভাবনা কম বলে জানিয়েছে ওয়াশিংটন ও তেহরান।

এর আগে নয়াদিল্লিতে সাংবাদিকদের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, কূটনৈতিক প্রচেষ্টাকে সফল হওয়ার জন্য সর্বোচ্চ সুযোগ দেওয়া হবে। তবে প্রয়োজন হলে ইরানকে ‘অন্য উপায়ে’ মোকাবিলার বিষয়টিও বিবেচনায় রাখা হবে।

রুবিও বলেন, “আলোচনার টেবিলে এখন বেশ শক্ত একটি প্রস্তাব রয়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং পারমাণবিক বিষয়ে একটি বাস্তবসম্মত, সময়ভিত্তিক আলোচনায় প্রবেশ করা। আমরা আশা করছি, এটি সফল হবে।”

সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা ‘ভালোভাবেই এগোচ্ছে’। তবে আলোচনা ব্যর্থ হলে নতুন করে হামলার হুঁশিয়ারিও দেন তিনি। ট্রাম্প লেখেন, ‘এটি হয় সবার জন্য একটি বড় চুক্তি হবে, নয়তো কোনো চুক্তিই হবে না।’

এর কয়েক ঘণ্টা পর মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, ইরানি বাহিনীর সম্ভাব্য হুমকি থেকে নিজেদের সেনাদের সুরক্ষায় নতুন করে হামলা চালানো হয়েছে।

সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, “চলমান যুদ্ধবিরতির মধ্যেও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সংযম বজায় রেখে নিজেদের বাহিনীকে রক্ষা করে যাচ্ছে।”

এদিকে একইদিনে ইরান জানায়, তারা নতুন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একটি ‘শত্রু’ স্টেলথ ড্রোন ভূপাতিত করেছে। তবে ড্রোনটি কোথা থেকে এসেছে, তা জানানো হয়নি বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

বার্তা সংস্থা ফার্স অজ্ঞাতনামা কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, “এটি আমাদের পক্ষ থেকে একটি বার্তা—এখন থেকে আর কোনো স্টেলথ ড্রোন পারস্য উপসাগরের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।”

এদিকে অঞ্চলের উত্তেজনার আরেকটি ইঙ্গিত দিয়ে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে আরও তীব্র হামলা চালাবে ইসরায়েল।

এর কিছুক্ষণ পরই ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা লেবাননের পূর্বাঞ্চলের বেকা উপত্যকাসহ বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

গত এপ্রিলের মাঝামাঝি সময়ে ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতিতে সম্মত হলেও, হিজবুল্লাহ ওই চুক্তির পক্ষ না হওয়ায় আত্মরক্ষার অংশ হিসেবে ইসরায়েল এখনো বিমান হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে দেশটি।

এদিকে, ইরানের প্রতিনিধিদের দোহা সফর সম্পর্কে অবগত এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, আলোচনায় মূলত হরমুজ প্রণালি এবং ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে জব্দ থাকা ইরানের অর্থ ছাড়ের বিষয়েও আলোচনায় অংশ নিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর উপস্থিত ছিলেন।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, কাঠামোগত সমঝোতা চূড়ান্ত হওয়ার পরই কেবল পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই যুদ্ধে তার প্রধান লক্ষ্য হলো ইরান যেন উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করা। তবে তেহরান বরাবরই এমন পরিকল্পনার অভিযোগ অস্বীকার করে আসছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এয়ার অ্যাস্ট্রা-কে পেমেন্ট গেটওয়ে, পিওএস ও ট্রানজ্যাকশন ব্যাংকিং সার্ভিস প্রদান করবে ব্র্যাক ব্যাংক
বিবিধ

এয়ার অ্যাস্ট্রা-কে পেমেন্ট গেটওয়ে, পিওএস ও ট্রানজ্যাকশন ব্যাংকিং সার্ভিস প্রদান করবে ব্র্যাক ব্যাংক

বিবিধ

নারী দিবসে গুগল ডুডলে ১৩ অনুপ্রেরণামূলক নারীর উদ্ধৃতি

ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত
নির্বাচিত

ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি
বিবিধ

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি

লিবরা কখনই আলোর মুখ দেখবে না—সিইও, জেপি মরগান
বিবিধ

লিবরা কখনই আলোর মুখ দেখবে না—সিইও, জেপি মরগান

যমুনা গ্রুপে ম্যানেজার পদে চাকরির সুযোগ
বিবিধ

যমুনা গ্রুপে ম্যানেজার পদে চাকরির সুযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

গেমিং খাতে ৩০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্য দুবাইয়ের
প্রযুক্তি সংবাদ

গেমিং খাতে ৩০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্য দুবাইয়ের

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল
বিবিধ

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 May 2026

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

Techzoom.TV |
TechzoomTV