Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনের কালোবাজারি রুখতে অভিযান শুরু করবে ইন্দোনেশিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 21 October 2019
স্মার্টফোনের কালোবাজারি রুখতে অভিযান শুরু করবে ইন্দোনেশিয়া

স্মার্টফোন

Share on FacebookShare on Twitter

স্মার্টফোনের দ্রুত বর্ধনশীল বাজারগুলোর একটি ইন্দোনেশিয়া। প্রতি বছর দেশটিতে ছয় কোটি ইউনিট স্মার্টফোন বিক্রি হয়। এসব ফোনের অধিকাংশই আসে অবৈধ বা চোরাই পথে। এতে একদিকে যেমন ইন্দোনেশিয়ায় ব্যবসা করা স্মার্টফোন কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে দেশটির সরকারও বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। এ সমস্যার সমাধানের উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়া। কালোবাজার থেকে অবৈধ পথে আমদানি করা স্মার্টফোন কেনা বন্ধ করতে আইন প্রণয়ন করেছে দেশটি। এর মধ্য দিয়ে ইন্দোনেশিয়ায় স্মার্টফোনের কালোবাজারি কমার পাশাপাশি বিনিয়োগকারীরা দেশটির অভ্যন্তরে স্মার্টফোন উৎপাদনে বিনিয়োগ বাড়াতে আগ্রহী হবেন বলে মনে করা হচ্ছে। খবর বিবিসি ও রয়টার্স।

নতুন এ আইনের আওতায় প্রথম ছয় মাস ব্যবহারকারীদের স্মার্টফোন নিবন্ধনের সুযোগ দেবে ইন্দোনেশিয়া সরকার। এ সময় ব্যবহারকারীরা ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিফিকেশন (আইএমইআই) নম্বর ব্যবহার করে নিজেদের স্মার্টফোন নিবন্ধন করতে পারবেন। এ সময় বোঝা যাবে কার স্মার্টফোন বৈধ পথে আমদানি করা, আর কারটি অবৈধ পথে। কেননা অবৈধ স্মার্টফোনে এ নম্বর থাকে না। শুক্রবার থেকেই এ সময়সীমা শুরু হয়েছে। নির্ধারিত সময়সীমা শেষে অবৈধ স্মার্টফোনের বিরুদ্ধে অভিযান শুরু করবে দেশটি।

দেশের বাইরে থেকে মাত্র দুটি স্মার্টফোন ইন্দোনেশিয়ায় আনতে পারবেন বলেও আইনে বলা হয়েছে। নিয়ম মেনে এসব স্মার্টফোনের কর পরিশোধ করতে হবে। কর পরিশোধের রশিদটি আইএমইআই সার্ভারে বিদেশ থেকে ক্রয় করা স্মার্টফোনের ক্যাটাগরিতে সংযুক্ত করা হবে।

ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী আইলানগ্গা হারতার্তো বলেন, কালোবাজারে স্মার্টফোন বেচাকেনা বেড়ে যাওয়ায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। অনেকদিন থেকেই এটা আমাদের অর্থনৈতিক অগ্রগতির পথে প্রতিবন্ধকতা তৈরি করছিল। স্মার্টফোনের বাজারে বিদ্যমান প্রতিযোগিতার ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও এটি বড় একটি সমস্যা ছিল। নতুন এ আইন এসব সমস্যার সমাধান করবে। কালোবাজারির ঝুঁকি কমে আসবে। ফলে বিনিয়োগকারীদের কাছেও ইন্দোনেশিয়ার স্মার্টফোন বাজার বিনিয়োগের নিরাপদ জায়গা হিসেবে বিবেচিত হবে।

দেশটির অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন রাজস্ব শাখার মহাপরিচালক হেরু পামবুদি বলেন, এ আইন বাস্তবায়ন হলে আর কেউ কালোবাজার থেকে স্মার্টফোন কিনতে পারবেন না। সবাইকেই আইএমইআই নম্বর মিলিয়ে রেজিস্ট্রেশন করা স্মার্টফোন ব্যবহার করতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইরানের ইউরেনিয়াম দিয়ে এক ডজন পরমাণু বোমার আশঙ্কা!
বিবিধ

ইরানের ইউরেনিয়াম দিয়ে এক ডজন পরমাণু বোমার আশঙ্কা!

ইরানের মিসাইল দেখে দৌড়ে পালালেন ইসরাইলের প্রেসিডেন্ট
বিবিধ

ইরানের মিসাইল দেখে দৌড়ে পালালেন ইসরাইলের প্রেসিডেন্ট

বিবিধ

বেসিস সফটএক্সপোতে ওয়ালটনের ডিজিসফট

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন
বিবিধ

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন

২ বছরের ওয়ারেন্টিসহ দেশে এলো শাওমির রেডমি নোট ১৭ সিরিজ
প্রযুক্তি বাজার

২ বছরের ওয়ারেন্টিসহ দেশে এলো শাওমির রেডমি নোট ১৭ সিরিজ

বিবিধ

নববর্ষ উপলক্ষে বিক্রয়-এর আকর্ষণীয় ‘বৈশাখী ডিলস ১৪২৬’

Load More

ট্রেন্ডিং টপিক

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 October 2019

স্মার্টফোনের কালোবাজারি রুখতে অভিযান শুরু করবে ইন্দোনেশিয়া

Techzoom.TV |
TechzoomTV