Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগলকে বিভক্ত করার উপায় খুঁজছে মার্কিন সরকার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 14 October 2020
২১ বছরে গুগল
Share on FacebookShare on Twitter

অ্যালফাবেট ইনকরপোরেশন নিয়ন্ত্রিত প্রযুক্তি জায়ান্ট গুগলের আধিপত্য কমাতে চাইছে মার্কিন সরকার। যে কারণে প্রতিষ্ঠানটিকে বিভক্ত হয়ে সেবা দিতে বাধ্য করা হতে পারে। আর এরই অংশ হিসেবে প্রতিষ্ঠানটির ওয়েব ব্রাউজার ক্রোম এবং বিজ্ঞাপন ব্যবসা বিভাগ বিক্রিতে চাপ দেয়া হতে পারে। বৈশ্বিক ডিজিটাল বিজ্ঞাপন খাতে একচ্ছত্র আধিপত্য কমাতে তাই গুগলকে বিভক্তের উপায় খুঁজছে মার্কিন নিয়ন্ত্রক সংস্থাগুলো। সংবাদ মাধ্যম পলিটিকার এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

বৈশ্বিক প্রযুক্তি খাতে একচেটিয়া ব্যবসা অনুশীলনের জন্য টানা কয়েক বছর ধরে তীব্র সমালোচিত হচ্ছে গুগল, অ্যাপল, ফেসবুক ও ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ইনকরপোরেশনের মতো বৃহৎ প্রতিষ্ঠানগুলো। বিভিন্ন কারণে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনেক দেশে অ্যান্টিট্রাস্ট ইস্যুকে কেন্দ্র করে তদন্ত চলছে। এসব প্রযুক্তি জায়ান্টের বিরুদ্ধে ভুয়া সংবাদ ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগ ক্রমে বাড়ছে। অভিযোগ রয়েছে, বিভিন্ন কৌশলে চাপে ফেলে তুলনামূলক ছোট প্রতিদ্বন্দ্বীদের অধিগ্রহণের মাধ্যমে নিজেদের ব্যবসা সাম্রাজ্যের বিস্তার করার।

প্রতিবেদন অনুযায়ী, আগামী সপ্তাহে কোনো এক সময় মার্কিন বিচার বিভাগ গুগলের বিরুদ্ধে একটি পৃথক অ্যান্টিট্রাস্ট মামলা দায়ের করতে পারে। এ মামলার ফোকাস থাকবে প্রযুক্তি প্রতিষ্ঠানটির বৈশ্বিক অনুসন্ধান খাতে একচ্ছত্র আধিপত্যের বিষয়টিতে। অর্থাৎ অনুসন্ধান খাতে নিজেদের একক আধিপত্য ধরে রাখতে গুগল কোন ধরনের অন্যায্য সুবিধা নিয়ে আসছে, তা খতিয়ে দেখা হবে। বৈশ্বিক অনুসন্ধান খাতে গুগল নিজেদের সেবাগুলোকে এগিয়ে রাখছে বলে অভিযোগ রয়েছে। এর মাধ্যমে তুলনামূলক ছোট প্রতিদ্বন্দ্বীদের ব্যবসার দিক থেকে ক্ষতিগ্রস্ত করছে প্রতিষ্ঠানটি। পরবর্তী ধাপে প্রতিষ্ঠানটির ডিজিটাল বিজ্ঞাপন খাতে প্রতিষ্ঠানটির একচেটিয়া ব্যবসা অনুশীলনের বিষয়ে তদন্ত করা হবে। পলিটিকার ভাষ্যে, গুগলকে ওয়েব ব্রাউজার ক্রোম বিভাগ এবং ডিজিটাল ব্যবসা বিভাগের একটি অংশ বিক্রিতে বাধ্য করতে পারে মার্কিন নিয়ন্ত্রকরা।

বৈশ্বিক ওয়েব ব্রাউজার বাজারে একক আধিপত্য বিস্তার করেছে গুগল ক্রোম। এখন সামগ্রিকভাবে বাজারটির ৬৬ শতাংশ নিয়ন্ত্রণ করছে ক্রোম ব্রাউজার। এছাড়া মোবাইল ব্রাউজার বাজারের ৬৪ শতাংশ ক্রোমের দখলে রয়েছে। যে কারণে মনে করা হচ্ছে, ক্রোমের ওপর ভর করে ১৬ হাজার ২৩০ কোটি ডলারের বৈশ্বিক ডিজিটাল বিজ্ঞাপন বাজার থেকে অন্যায্য সুবিধা নিচ্ছে গুগল।

গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, অনুসন্ধান ও অনলাইন নানা সেবার পাশাপাশি হার্ডওয়্যার খাতে ব্যবসা জোরদারে চেষ্টা চালাচ্ছে। এরই অংশ হিসেবে গত বছরের নভেম্বরে ২১০ কোটি ডলারে পরিধেয় প্রযুক্তিপণ্য নির্মাতা ফিটবিট অধিগ্রহণে চুক্তিবদ্ধ হয়। এ অধিগ্রহণ চুক্তি পরিধেয় হার্ডওয়্যার বাজারে গুগলের প্রবেশ নিশ্চিত করবে। একই সঙ্গে পরিধেয় প্রযুক্তি পণ্য বাজারে শুধু ওয়্যারওএস নয়; হার্ডওয়্যার সরবরাহেও প্রতিদ্বন্দ্বী অ্যাপল এবং স্যামসাংকে টেক্কা দিতে জোরালো ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। অবশ্য গুগলের এ অধিগ্রহণ চুক্তিতে বড় ধরনের ঝুঁকির আশঙ্কা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বলা হচ্ছিল, গুগলের ফিটবিট অধিগ্রহণ চুক্তির ফলে ডাটা সুরক্ষা ঝুঁকিতে পড়বে। গুগলের ফিটবিট অধিগ্রহণের ফলে বাজার প্রতিযোগিতা প্রভাবিত হবে কিনা কিংবা প্রতিষ্ঠানটির কাছে অনেক বেশি মানুষের ব্যক্তিগত তথ্যের দখল চলে যাবে কিনা, সে বিষয় নিয়ে তদন্ত চালিয়েছে ইউরোপের নীতিনির্ধারক সংস্থাটি।

ফিটনেস ট্র্যাকিং ডিভাইস তৈরি করছে ফিটবিট, যা ব্যবহারকারীর হূদস্পন্দন, কার্যকারিতার পর্যায় ও ব্যবহারকারীর জিপিএস ডাটা পর্যবেক্ষণ এবং সে অনুযায়ী নানা শারীরিক অসংগতির তথ্য সরবরাহ করে। বিভিন্ন দিক পর্যালোচনা শেষে গুগলের এ অধিগ্রহণ ঠেকানোর দাবি জানিয়েছিল ২০টি ভোক্তা সংগঠন এবং গোপনীয়তাবিষয়ক আইনজীবীদের একটি দল। অভিযোগ আমলে নিয়ে তদন্তে নেমেছিল ইইউ। তবে পর্যালোচনা শেষে চুক্তিটির বিষয়ে সবুজ সংকেত প্রদানে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

গুগল শুরু থেকে দাবি করে আসছিল, বিজ্ঞাপন প্রদর্শনের স্বার্থে ফিটবিটের ডাটা ব্যবহার করবে না তারা এবং সংগ্রহ করা ডাটা বিষয়ে তারা স্বচ্ছ থাকবে।

গত জুলাইয়ে গুগলের ফিটবিট অধিগ্রহণের বিরোধিতা করে প্রাইভেসি ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান জানায়, কারো এত বেশি ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা কোনো প্রতিষ্ঠানের উচিত বলে আমরা মনে করি না। আমরা এ অধিগ্রহণের বিরোধিতা করছি। গুগলের ফিটবিট অধিগ্রহণ পরিধেয় প্রযুক্তিপণ্য বাজারে অন্যায্য প্রতিযোগিতা সৃষ্টি করবে এবং অসংখ্য ফিটবিট ডিভাইস ব্যবহারকারীর নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে।

জানা যায়, গুগল ও ফিটবিটের বেশকিছু প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের কাছে বিস্তারিত প্রশ্নাবলি পাঠিয়েছেন ইইউর নীতিনির্ধারকরা। সম্ভাব্য এ অধিগ্রহণের ফলে প্রতিষ্ঠানগুলো অসুবিধায় পড়বে কিনা, সে বিষয়টিই জানতে চেয়েছে ইইউ। সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, গুগল-ফিটবিট অধিগ্রহণ চুক্তি বিষয়ে চলতি বছর চূড়ান্ত সিদ্ধান্ত না মেলার আশঙ্কা তৈরি হয়েছে।

শুধু ইইউর অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষই নয়; গুগলের ফিটবিট অধিগ্রহণ চুক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থাও। গুগলের বিরুদ্ধে ইউরোপে একাধিক তথ্য কেলেঙ্কারির ঘটনা নিয়ে তদন্ত চলমান। এ পরিস্থিতির মধ্যে প্রতিষ্ঠানটি ফিটবিটকে নিজেদের নিয়ন্ত্রণে নিলে ইউরোপ অঞ্চলের গ্রাহকদের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। গুগলের ফিটবিট অধিগ্রহণ ইউরোপের নাগরিকদের জন্য তথ্য নিরাপত্তা ঝুঁকি কয়েক গুণ বাড়াবে।

ফিটবিট অধিগ্রহণ বিষয়ে গুগলের এক মুখপাত্র জানান, আমরা তীব্র প্রতিযোগিতাপূর্ণ পরিধেয় ডিভাইস বাজারে ভালো কিছু পণ্য সরবরাহের লক্ষ্য থেকে ফিটবিট কিনতে সম্মত হয়েছি। এ অধিগ্রহণ চুক্তিটি বাস্তবায়নে বিভিন্ন দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন রয়েছে। গুগলের ব্যবসার প্রধান শর্তই হলো গ্রাহকের তথ্য সুরক্ষা নিশ্চিত করা। আমরা বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ফিটবিট অধিগ্রহণ নিয়ে কোনো দেশ বা অঞ্চলের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের উদ্বেগ থাকলে আমরা তাদের সহায়তা করতে চাই। গুগলের ফিটবিট অধিগ্রহণ পরিধেয় ডিভাইস বাজারে কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গুগল

এই বিভাগ থেকে আরও পড়ুন

শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা মাচাদো
বিবিধ

শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা মাচাদো

ইরানি অস্ত্রব্যবস্থার ওপর যুক্তরাষ্ট্রের সাইবার হামলা
প্রযুক্তি সংবাদ

ইরানি অস্ত্রব্যবস্থার ওপর যুক্তরাষ্ট্রের সাইবার হামলা

এন্ড্রু কিশোর এর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গন ক্ষতিগ্রস্ত হলো: মোস্তাফা জব্বার
বিবিধ

এন্ড্রু কিশোর এর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গন ক্ষতিগ্রস্ত হলো: মোস্তাফা জব্বার

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?
বিবিধ

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?

অ্যাম্বার আইটির আইপি ফোন নিয়ে ভোগান্তি, ক্ষুব্ধ গ্রাহকরা
বিবিধ

অ্যাম্বার আইটির আইপি ফোন নিয়ে ভোগান্তি, ক্ষুব্ধ গ্রাহকরা

২৪ লাখ ৬৭ হাজার কলিং ভিসার কোটা খুলেছে মালয়েশিয়া
বিবিধ

২৪ লাখ ৬৭ হাজার কলিং ভিসার কোটা খুলেছে মালয়েশিয়া

Load More

ট্রেন্ডিং টপিক

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত
বিবিধ

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ড্যাজল
প্রযুক্তি বাজার

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ওয়ানপ্লাস ১৫আর আসছে আগামী মাসে
প্রযুক্তি সংবাদ

৭৩০০ এমএএইচ ব্যাটারি ও ১৬৫ হার্টজ ডিসপ্লে, ওয়ানপ্লাস ১৫-তে কী আছে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন (কার্গো)...

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 October 2020

গুগলকে বিভক্ত করার উপায় খুঁজছে মার্কিন সরকার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix