Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টাঙ্গাইল এর সম্ভাবনাময় পণ্য পার্পেল রাইস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
টাঙ্গাইল এর সম্ভাবনাময় পণ্য পার্পেল রাইস
Share on FacebookShare on Twitter

ছোটবেলা থেকেই আমরা সবুজ ধানক্ষেত দেখে অভ্যস্ত। মাইলের পর মাইল জুড়ে সবুজ ধানক্ষেত গুলো বিস্তৃত।যদি হঠাৎ দেখতে পান এই সবুজ ধানক্ষেতের মধ্যে বেগুনি একখন্ড ধানক্ষেত। কি খুব বেশি অবাক হবেন তাইনা। অবাক হওয়াটাই স্বাভাবিক। কারণ ধানক্ষেত আবার বেগুনি হয় নাকি। বাপের জন্মে তো দেখিনি বাপু। তবে এটাই সত্যি। বর্তমানে বাংলাদেশের অনেক জায়গায় বেগুনি ধান আবাদ করা হচ্ছে।

বেগুনি রঙের এই ধানকে বলা হয় পার্পল রাইস।শুধু কি পার্পল রাইস? না একে কালো চাল, নিষিদ্ধ ধান এমনকি সম্রাটের চালও বলা হয়। কেনো হলো এই নামগুলো চলুন জেনে নেওয়া যাক। কথিত আছে চীনের রাজপরিবারের মধ্যে বেগুনি চালের ব্যবহার সীমাবদ্ধ ছিলো।চীন দেশের রাজারা গোপনে এই ধান চাষ করতো।তখনকার বিভিন্ন রাজা, বাদশা,প্রভাবশালীরা ছাড়া আর কেউ এই চাল খেতে পারতো না।বেগুনি চাল স্বাস্থ্যগত দিক থেকে ভালো,পুষ্টিগুণ সম্পন্ন এবং বেগুনি চালের ভাত খেলে দীর্ঘজীবী হওয়া যায় এমন কথা প্রচলিত ছিলো বলে রাজপরিবারের বাহিরে এর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ছিলো। যদি এই নিষেধাজ্ঞা কেউ অমান্য করতো তবে তাকে শাস্তিস্বরুপ মৃত্যুদন্ড দেয়া হতো। পারিবারিক উৎসব কিনবা যুদ্ধ জয়ের উৎসবে সম্রাট যোদ্ধাদের সম্মানে একত্রে বসে এই বেগুনি চালের ভাত খেতো। ফলে বেগুনি ধানকে নিষিদ্ধ ধান এবং সম্রাটের ধানও বলা হতো।

এশিয়ার বিভিন্ন বনে জঙ্গলে পার্পল রাইসের উপস্থিতির ফলে এর আদিনিবাস সম্পর্কে এখনও জানা যায়নি।এর পুষ্টিগুণের কথা জেনে বর্তমানে এশিয়ার বিভিন্ন দেশে বাণিজ্যিক ভাবে পার্পল রাইস আবাদ করা হচ্ছে।বিভিন্ন দেশের নিজস্ব জাত হিসেবে চাইনিজ জাত, ভিয়েতনামী জাত, জাপানী জাত, ইন্ডিয়ান জাত, বাংলাদেশী জাত উল্লেখযোগ্য। পৃথিবীর বিভিন্ন জায়গায় পার্পল রাইসের নামের যেমন ভিন্নতা আছে তেমনি বাংলাদেশেও এর নামে বৈচিত্রতা দেখা যায়। কেউ বলে গোলাপী ধান, কেউ বলে বেগুনি ধান আবার কেউবা বলে ব্ল্যাক রাইস। বাংলাদেশে প্রথম গাইবান্ধায় এই ধান চাষ হয়।

পার্পল রাইস এশিয়াতে উৎপন্ন একটি প্রাচীন উওরাধিকারী ধান। এটি উফশী জাতের ধান যার পাতা,ধান এবং চালের রঙ এমনকি ভাতও বেগুনি রঙের। এটি কোনো বিদেশী জাত নয় বরং আমাদের দেশীয় ধানের জার্মপ্লাজম।ধানের গাছ বড় হওয়ার সাথে সাথে বেগুনি রঙ গাঢ় হতে থাকে। শস্যগুলো অবশ্য কাঁচা অবস্থায় কালি কালো রং ধারণ করে বলে একে কালো চালও( ব্ল্যাক রাইস)বলে। এই জাতের ধানের আয়ুষ্কাল কম সাধারণত ১৪৫-১৫৫ দিন হওয়ায় আগাম ফল পাওয়া যায়। এছাড়া দ্রুত ফলন দেওয়ায় ধানে রোগ বা পোকামাকড়ের আক্রমণ কম।বাজার দাম বেশি এবং কম খরচে চাষ করা যায় ফলে চাষীরা দিনদিন নতুন জাতের এই ধান চাষে বেশ আগ্রহী হয়ে উঠছে।

টাংগাইল জেলার দেলদুয়ার উপজেলাও পার্পল রাইস চাষ করছে। উপজেলাটির বারোপাখিরা গ্রামের কয়েকজন কৃষক গতবছর থেকে পার্পল রাইস চাষ করছেন। কৃষকরা জানান তারা প্রথম টিভিতে কৃষি বিষয়ক অনুষ্ঠানে এই বেগুনি ধান দেখতে পান এবং এ জাত চাষে আগ্রহী হন। কৃষকেরা স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তার সহায়তায় বেগুনি জাতের বীজ সংগ্রহ করেন। তারপর সেই বীজ থেকে ধান চাষ করে বেশ লাভবান হন। বুরো সিজনে ফালো ফলন হয়। কৃষকদের কাছ থেকে জানা গেছে গাছ প্রতি ১৮-২৮ টি শীষ থাকে এবং পাশাপাশি ১ টি শীষে ১৬০-৩১৩ টি ধাপ থাকে। হেক্টর প্রতি ৪-৫ টন ধান পাওয়া যায়।বেগুনি জাতের ধান গাছ শক্ত হওয়ায় ঝড় বৃষ্টিতে হেলে পড়ে না। যার জন্য প্রতিকূল পরিবেশে বেশিদিন টিকে থাকতে পারে।মোটকথা কম পরিচর্যায় বাম্বার ফলনের দেখা মেলে। আর এ কারণেই বেগুনি ধান চাষে ব্যাপক সাড়া পড়েছে স্থানীয়দের মধ্যে। আশেপাশে থেকে প্রায় প্রতিদিন উৎসুক মানুষ এই বেগুনি ধানক্ষেত দেখতে আসে। স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান মল্লিক বেগুনি জাতের ধান খুব তাড়াতাড়ি কৃষকদের মধ্যে বিতরণ করবেন বলে আশ্বাস দেন।শুধু দেলদুয়ার না বাজিতপুরও কিছু কিছু জায়গায় পার্পল রাইস চাষ করা হয়।জায়গাটি টাংগাইল সদরের কাছাকাছি। এখানকার কয়েকজন কৃষক বেগুনি ধান চাষ করা শুরু করেছেন।

পার্পল রাইস দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু এবং পুষ্টিগুণ সম্পন্ন।
◑ এটি প্রোটিন, ভিটামিন, ফাইবার,এন্টিঅক্সিডেন্ট, আয়রন সমৃদ্ধ।
◑বেগুনি ভাত প্রোটিনের একটি ভালো উৎস। উপস্থিত প্রোটিন পেশিটিস্যু গঠন, কোষের বৃদ্ধিতে সহায়তা এবং হাড়কে শক্তিশালী করে।
◑এতে বিদ্যমান ভিটামিন ই যা একটি এন্টিঅক্সিডেন্ট উপাদান। এন্টিঅক্সিডেন্ট ডায়বেটিস, স্থূলতা এবং হৃদরোগের উপশম ঘটায়।
◑বেগুনি ভাতে উপস্থিত ফাইবার ওজন হ্রাস,কোলেস্টেরল ও রক্তচাপ কমাতে সাহায্য করে।
◑প্রচুর পরিমাণে আঁশ থাকে যা হৃদরোগ সৃষ্টির ঝুঁকি রোধ করে।
◑উপস্থিত আয়রন যা দেহের অক্সিজেন পরিবহন, লোহিত রক্তকণিকা তৈরিতে ভূমিকা রাখে।বেগুনি ভাতে দেহের জন্য পর্যাপ্ত আয়রন থাকে ফলে রক্তস্বল্পতা জনিত সমস্যা দেখা যায় না।
◑এছাড়াও বার্ধক্য, ক্যান্সার,ডায়াবেটিস সহ নানা রোগের ঝুঁকি কমাতে বেগুনি চালের ভাত বেশ কার্যকরী।

ধরুন কেউ যদি আপনাকে বেগুনি পায়েস সামনে খেতে দেয় তখন কেমন লাগবে। নিশ্চয়ই ভালো লাগবে। কেননা বেগুনি পায়েস দেখতে যথেষ্ট ভালো লাগার মতোই ব্যাপার হবে। একদিকে সুন্দর রং, অপরদিকে সুস্বাদু পায়েস। যাতে কোনো রকম কেমিক্যাল রং এর ভেজাল নেই। আমাদের দেশে এখন বড় বড় রেস্তোরা, হোটেলে বেগুনি চালের ভাত পাওয়া যায়। যেহেতু অল্প পরিমাণে বেগুনি চালের চাষ এজন্য এর প্রচার ও চাহিদা এখনও তেমন বাজার দখল করতে পারেনি।

দামে সাদা চালের থেকে বেশি হওয়ায় অনেকেরই ধরা ছোঁয়ার বাহিরে। তবে উপযুক্ত উদ্যোগ গ্রহণ মাধ্যমে বেগুনি জাতের ধান উৎপাদন হার বাড়ানো সম্ভব। উৎপাদন বাড়ার সাথে সাথে মানুষের কাছে পৌঁছানোর দায়িত্বও নিতে হবে। আর ইন্টারনেটকে ব্যবহার করে তা করা সম্ভব। যত বেশি প্রচারণা তত বেশি সম্ভাবনা।তাই ই-কমার্সে টাংগাইলের এই পার্পল রাইস হতে পারে অপার সম্ভাবনাময় পণ্য।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

​তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব
বিবিধ

​তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব

ইরানকে কি চীন উদ্ধার করতে আসবে?
বিবিধ

ইরানকে কি চীন উদ্ধার করতে আসবে?

ই-কমার্স

ব্যাপক মূল্যছাড়ে দারাজে শুরু হল বৈশাখী মেলা

ফেসবুকে দেশি শাড়ির ওয়েভ || তৃতীয় পর্ব
বিবিধ

ফেসবুকে দেশি শাড়ির ওয়েভ || তৃতীয় পর্ব

মুন্সিগঞ্জের মৃৎশিল্প
বিবিধ

মুন্সিগঞ্জের মৃৎশিল্প

ময়মনসিংহের ই-কমার্সে রাবার শিল্পের সম্ভাবনা
নির্বাচিত

ময়মনসিংহের ই-কমার্সে রাবার শিল্পের সম্ভাবনা

Load More

ট্রেন্ডিং টপিক

১৫ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করল অপো
প্রযুক্তি সংবাদ

১৫ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করল অপো

চোরাই পথে ফোন আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান জোরদার
নির্বাচিত

চোরাই পথে ফোন আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান জোরদার

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন
বিবিধ

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮
ফিচার

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ সেপ্টেম্বর ২০২১

টাঙ্গাইল এর সম্ভাবনাময় পণ্য পার্পেল রাইস

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix