Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শ্রীলঙ্কায় আদানির প্রকল্পে ৫৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৮ নভেম্বর ২০২৩
শ্রীলঙ্কায় আদানির প্রকল্পে ৫৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র
Share on FacebookShare on Twitter

শ্রীলঙ্কার কলম্বো ওয়েস্ট ইন্টারন্যাশনাল টার্মিনাল প্রাইভেট লিমিটেডকে (সিডব্লিউআইটি) অর্থায়ন করার ঘোষণা দিয়েছে ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি)। এ অর্থায়নের পরিমাণ হবে ৫৫৩ মিলিয়ন মার্কিন ডলার। এটি ভারতের বৃহত্তম বন্দর অপারেটর আদানি পোর্টস অ্যান্ড এসইজেড (স্পেশাল ইকনোমিক জোন) লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। এছাড়া শ্রীলঙ্কার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জন কিলস হোল্ডিংস (জেকেএইচ) এবং শ্রীলঙ্কা পোর্টস অথরিটিকেও অর্থায়ন করবে বলে জানিয়েছে ডিএফসি।

মার্কিন সরকারের একটি উন্নয়নমূলক আর্থিক প্রতিষ্ঠান হলো ডিএফসি। উন্নয়নশীল বিশ্ব যে সকল জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তা সমাধানে অর্থায়নের জন্য বেসরকারি খাতের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করে থাকে এ প্রতিষ্ঠান। এটি বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, অবকাঠামো, কৃষি ও ছোট ব্যবসা এবং আর্থিক পরিষেবা সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করে।

এই প্রথম মার্কিন সরকার তার একটি এজেন্সির মাধ্যমে আদানির কোনো প্রকল্পে অর্থায়ন করছে। এ অর্থায়ন কলম্বো বন্দরে একটি বিশ্বমানের কনটেইনার সুবিধা তৈরির জন্য আদানি গ্রুপের বিনিয়োগের সক্ষমতার প্রতি তাদের আস্থা প্রদর্শন করে।

আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনোমিক জোন (এপিএসইজেড) এর হোল টাইম ডিরেক্টর ও সিইও কারান আদানি বলেন, “আদানি প্রকল্পে অর্থায়নের জন্য আমরা মার্কিন সরকারের উন্নয়ন অর্থ সংস্থা ‘ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন’কে (ডিএফসি) স্বাগত জানাই। এটিকে আমরা আমাদের লক্ষ্য, সক্ষমতা ও পরিচালনা পদ্ধতির আন্তর্জাতিক পুনর্নিশ্চিতকরণ হিসেবেই দেখছি।’’ তিনি আরও বলেন, “বিশ্বের অন্যতম বৃহৎ বন্দর ডেভেলপার ও অপারেটর হিসেবে, এপিএসইজেড- এর এই প্রকল্পটি শুধু আমাদের বিশ্বমানের দক্ষতাই নয়, বরং অবকাঠামোগত নির্মাণের ক্ষেত্রে আমাদের গভীর অভিজ্ঞতারও প্রমাণ দেয়। কলম্বো ওয়েস্ট ইন্টারন্যাশনাল টার্মিনাল প্রকল্পটি সম্পন্ন হলে, এটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজার হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং শ্রীলঙ্কার ব্যবসা-বাণিজ্যের ইকোসিস্টেমকে ব্যাপকভাবে বৃদ্ধির মাধ্যমে শুধু কলম্বোই নয়, পুরো দ্বীপের আর্থ-সামাজিক পরিস্থিতিকেই পাল্টে দেবে।”

ভারত মহাসাগরের বৃহত্তম এবং ব্যস্ততম ট্রান্সশিপমেন্ট বন্দর হলো কলম্বো বন্দর। ২০২১ সাল থেকে ৯০ শতাংশেরও বেশি কাজে ব্যবহার করা হয়েছে এ বন্দর। নতুন টার্মিনালটি প্রধান শিপিং রুটে শ্রীলঙ্কার মূল অবস্থান এবং সম্প্রসারিত বাজারের নৈকট্যের সুবিধা গ্রহণ করার মাধ্যমে বঙ্গোপসাগরে ক্রমবর্ধমান অর্থনীতির ব্যবস্থা করবে।

ডিএফসি সিইও স্কট নাথান বলেন, “ডিএফসি আমাদের সহযোগীদের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করার পাশাপাশি বেসরকারি খাতের বিনিয়োগকে ত্বরান্বিত করতে কাজ করে, যাতে তারা উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নিতে পারে। কলম্বো বন্দরে অবকাঠামোগত বিনিয়োগের মাধ্যমে আমরা এটাই করছি। শ্রীলঙ্কা বিশ্বের অন্যতম প্রধান ট্রানজিট হাব, সমস্ত কন্টেইনার জাহাজের অর্ধেক এ পথে চলাচল করে থাকে। ওয়েস্ট কন্টেইনার টার্মিনালের জন্য ডিএফসি’র এ ৫৫৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ, শ্রীলঙ্কায় বৃহত্তর ক্ষেত্রে সমৃদ্ধির মাধ্যমে এর শিপিং ক্ষমতাকে প্রসারিত করবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে ঋণের বোঝা ভারী না করেই সমগ্র অঞ্চলে আমাদের সহযোগীদের অবস্থানকে শক্তিশালী করবে।”

শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জুলি চুং বলেন, “কলম্বোর ওয়েস্ট কন্টেইনার টার্মিনাল পোর্টের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য ডিএফসি’র ৫৫৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ, শ্রীলঙ্কায় বেসরকারি খাতের প্রবৃদ্ধিকে সহজতর করবে এবং এর অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রার প্রবাহকে আগ্রহী করবে৷ শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থার পুনরুদ্ধার একটি মুক্ত ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গঠনের জন্য আমাদের যৌথ লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে।”

আদানি গ্রুপ উদীয়মান বাজারে কৌশলগত বিনিয়োগের মাধ্যমে বিশ্বব্যাপী এর পরিধি প্রসারিত করছে। ট্রান্সপোর্ট লজিস্টিকস এবং এনার্জি ইউটিলিটি পোর্টফোলিও ব্যবসায়ের ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে আদানি পোর্টস। বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে মিলিয়ে এর কার্যক্রম পরিচালনা করা হয়, যার লক্ষ্য হলো ভারতে বৃহৎ অবকাঠামোগত উন্নয়ন। অসাধারণ ও টেকসই সম্পদ তৈরির অটল প্রতিশ্রুতির মাধ্যমে, প্রতিষ্ঠানটি ভারত ও বিশ্বের জন্য একটি উন্নত ভবিষ্যত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা দুঃসাধ্য, স্বীকার করল ইসরাইল
বিবিধ

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা দুঃসাধ্য, স্বীকার করল ইসরাইল

টিপস

সাইটকে হাজারো ভিজিটর দেবে এসইও

অনেক তরুণীর জন্য দুঃস্বপ্ন হয়ে ওঠে টেলিগ্রাম গ্রুপ ‘পমপম’
বিবিধ

অনেক তরুণীর জন্য দুঃস্বপ্ন হয়ে ওঠে টেলিগ্রাম গ্রুপ ‘পমপম’

প্রযুক্তি সংবাদ

কুককে ‘টিম অ্যাপল’ নামে ডাকলেন ট্রাম্প

ইন্টারনেট সেবা ব্যাহতের দায় স্বীকার করে ক্ষমা চাইলেন পলক
বিবিধ

হাজার কোটি টাকার দুর্নীতির খলনায়ক পলক

ভেনেজুয়েলার মতো ইরানে হামলা করবেন ট্রাম্প? আমেরিকাই উল্টো প্যাঁচে পড়তে পারে
বিবিধ

ভেনেজুয়েলার মতো ইরানে হামলা করবেন ট্রাম্প? আমেরিকাই উল্টো প্যাঁচে পড়তে পারে

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক
প্রযুক্তি বাজার

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক

টেকজুমের খবরের জের: রবিন রাফানের ফ্রিজ পরিবর্তন করল স্টার টেক ও ওয়ার্লপুল
প্রযুক্তি সংবাদ

টেকজুমের খবরের জের: রবিন রাফানের ফ্রিজ পরিবর্তন করল স্টার টেক ও ওয়ার্লপুল

অ্যাপলকে টেক্কা দিতে ডেলের নতুন ল্যাপটপ
নির্বাচিত

অ্যাপলকে টেক্কা দিতে ডেলের নতুন ল্যাপটপ

জুয়ারিরা কি সরকারের থেকেও ক্ষমতাবান, নাকি সর্ষের মধ্যেই ভূত?
মতামত ও বিশ্লেষণ

জুয়ারিরা কি সরকারের থেকেও ক্ষমতাবান, নাকি সর্ষের মধ্যেই ভূত?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা
নির্বাচিত

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা

আধুনিক বিশ্বে প্রতিটি প্রযুক্তি কোম্পানিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ নভেম্বর ২০২৩

শ্রীলঙ্কায় আদানির প্রকল্পে ৫৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র

Techzoom.TV |
TechzoomTV