Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২৫ কোটি বছরে আর চেনা যাবে না পৃথিবীকে, আঁতকে ওঠার তথ্য দিলেন বিজ্ঞানীরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 28 September 2023
২৫ কোটি বছরে আর চেনা যাবে না পৃথিবীকে, আঁতকে ওঠার তথ্য দিলেন বিজ্ঞানীরা
Share on FacebookShare on Twitter

আগামী ২৫ কোটি বছরে কী কী বড় ধরনের পরিবর্তন হতে যাচ্ছে চিরচেনা এই পৃথিবীতে সেই তথ্য প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। আঁতকে ওঠার মতোই এমন সব শঙ্কার কথা ওঠে এসেছে সবশেষ গবেষণায়। এই ধরণির ৯২ শতাংশ অঞ্চলই বসবাসের অনুপযোগী হয়ে যাবে। মানুষসহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণী প্রায় বিলীন হয়ে যাবে। মহাদেশগুলো ফের একত্রিত হয়ে গঠন করবে পেনজিয়া আলটিমা নামের এক নতুন অতিমহাদেশ। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বেড়ে যাবে ভয়াবহ ভাবে। অতিমহাদেশটির মাঝে তৈরি হয়ে বিশাল এক মরুভূমির। পৃথিবীর গড় তাপমাত্রা ছাড়িয়ে যাবে ৪০ ডিগ্রি সেলসিয়াসে যেই তাপমাত্রায় মানুষসহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণী আর বেঁচে থাকতে পারবে না। তবে সেই চরম বৈরী পরিবেশে হয়ত জন্ম নেবে নতুন প্রজাতির যারা নতুনভাবে আধিপত্য বিস্তার করবে।

জার্মানির জিএফজেড রিসার্চ সেন্টারের ভূতত্ত্ববিদ হান্নাহ ডেভিস জানিয়েছেন, ভবিষ্যতে এই পৃথিবীতে জীবনযাপন করা অনেক কঠিন হয়ে পড়বে। ৯২ শতাংশের বেশি অঞ্চল বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। এখন বসবাসের উপযোগী অঞ্চল হচ্ছে ৬৮ শতাংশ। তখন থাকবে মাত্র ৮ শতাংশের কম অঞ্চল। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বেড়ে যাওয়ায় বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে যাবে।

প্রায় ২০ কোটি বছর আগে পৃথিবীতে সবশেষ যে অতিমহাদেশ পেনজিয়া গড়ে উঠেছিল তা ভেঙে এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া ও আফ্রিকা মহাদেশ গঠিত হয়েছিল। আগামী ২৫ কোটি বছরে আটলান্টিক মহাসাগর সংকোচিত হয়ে আফ্রিকা, ইউরোপ, এশিয়া আর অস্ট্রেলিয়া উত্তর মেরুমুখী হয়ে মিলিত হবে আমেরিকা মহাদেশের সঙ্গে।

অতিমহাদেশের আবহাওয়া কেমন হবে সেই বিষয়ে ২৫ সেপ্টেম্বর নেচার জিওসায়েন্সে প্রকাশিত হয় এই গবেষণাটি। একই দিনে সেটি নেচার জার্নালে প্রকাশ করা হয়। এই গবেষণায় অন্যতম একজন হলেন ব্রিসটল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলেকজান্ডার ফার্নওয়ার্থ। তিনি বলেন, `সেই সঙ্গে সূর্যরশ্মি ও এর বিকিরণের মাত্রা বেড়ে যাবে আড়াই শতাংশের বেশি। এতে বায়ুমণ্ডলে কার্বনের মাত্রা দ্বিগুণ হয়ে যাবে। অতিমহাদেশটির মধ্যাঞ্চল সমুদ্র থেকে অনেক দূরে সরে যাওয়ায় সেখানকার আবহাওয়া বর্তমানের উত্তপ্ত মরুভূমিকেও ছাড়িয়ে যাবে।`

অধ্যাপক ফার্নওয়ার্থ আরও বলেন, `তীব্র বৈরী আবহাওয়ায় পুরোপুরি বিলীন হয়ে যাবে স্তন্যপায়ী প্রাণীসহ বিভিন্ন প্রজাতি। এছাড়া বিভিন্ন উদ্ভিদ চিরতরে বিলীন হয়ে যাবে। এর মধ্যে হয়ত জন্ম নেবে নতুন প্রজাতি। যারা রাজত্ব করবে নতুন বৈরী পরিবেশে।`

পৃথিবীর বয়স প্রায় ৪৫০ কোটি বছর। আর আধুনিক মানুষের বসবাস প্রায় দুই লাখ বছর। ভয়ঙ্কর পারমাণবিক দুর্যোগ বা গ্রহাণুর প্রচণ্ড আঘাতের মতো বড় কোনো বিপর্যয় না ঘটলে এই ধরনীতে প্রাণের অস্তিত্ব থাকতে পারে আরও প্রায় ১৭৫ কোটি বছর পর্যন্ত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নকিয়ার পাঁচ ক্যামেরায় কুপোকাত বাকি স্মার্টফোন নির্মাতা
পাঁচমিশালি

নকিয়ার পাঁচ ক্যামেরায় কুপোকাত বাকি স্মার্টফোন নির্মাতা

দেশে অ্যান্ড্রয়েড গো চালিত নকিয়া ১ প্লাস
পাঁচমিশালি

দেশে অ্যান্ড্রয়েড গো চালিত নকিয়া ১ প্লাস

আর মাত্র ১ দিন পর বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম
পাঁচমিশালি

আর মাত্র ১ দিন পর বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম

কাউকে আনফলো করতে ফেসবুকের নতুন অপশন
পাঁচমিশালি

ফেসবুকে নতুন ফিচার চালু, ডিলিট হবে সবকিছু

হোয়াটসঅ্যাপে চ্যাট গোপন রাখতে ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক রাখুন
পাঁচমিশালি

হোয়াটসঅ্যাপে চ্যাট গোপন রাখতে ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক রাখুন

বিনামূল্যে ব্যবহার করা যাবে গুগলের এআই ফটো এডিটিং ফিচার
পাঁচমিশালি

বিনামূল্যে ব্যবহার করা যাবে গুগলের এআই ফটো এডিটিং ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করল টিকটক

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ
অর্থ ও বাণিজ্য

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 September 2023

২৫ কোটি বছরে আর চেনা যাবে না পৃথিবীকে, আঁতকে ওঠার তথ্য দিলেন বিজ্ঞানীরা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix