Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যামসাং ওয়ানইউআই: সৃষ্টিশীল ধারণার ফিচারে সমৃদ্ধ একটি ইউজার ইন্টারফেস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯
স্যামসাং ওয়ানইউআই: সৃষ্টিশীল ধারণার ফিচারে সমৃদ্ধ একটি ইউজার ইন্টারফেস
Share on FacebookShare on Twitter

সময় এবং নদীর স্রোত কারও জন্য অপেক্ষা করে না। বিশ্বায়ন ও তীব্র প্রতিযোগিতামূলক বাজারে সময়ের সঙ্গে তাল মিলিয়ে যারা এগিয়ে যেতে পারে না, তাদের জন্য কেউ অপেক্ষা করে না! বর্তমানে সেরা সেরা টেক জায়ান্টগুলো নিজেদের একচেটিয়া আধিপত্য বজায় রাখতে প্রতিযোগিতাপূর্ণ লড়াইয়ে লিপ্ত। এই প্রতিযোগিতায় সবারই রয়েছে হার না মানা মানসিকতা। প্রতিযোগিতায় টিকে থাকতে প্রতিযোগীদের মূল অস্ত্র উদ্ভাবন। যেসব প্রতিষ্ঠানের উদ্ভাবন যত বেশি তারা ততটা এগিয়ে। যেমন: স্যামসাং। ইতিমধ্যেই, দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি নতুন নতুন উদ্ভাবন দিয়ে রয়েছে এক ধাপ এগিয়ে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের শুরুতে স্যামসাং নিয়ে আসে নতুন ওয়ান ইউআই (ইউজার ইন্টারফেস)।

চলুন পাঠক দেখে নেওয়া যাক, স্যামসাং তাদের নতুন এই ইন্টারফেসে কি কি ধরনের পরিবর্তন নিয়ে এসেছে:

ফুল স্ক্রীন জেসচার্স: স্যামসাংয়ের নতুন এই ইন্টারফেসের সহায়তায় স্ক্রীনের নিচের বাম ও ডান কোণা থেকে উপরের দিকে সোয়াইপ করে ব্যাক ও রিসেন্ট বা চলমান অ্যাপ্লিকেশন দেখা যায়। মাঝখান থেকে সোয়াইপ করলে হোম স্ক্রীনে ফেরত আসা যাবে।

নতুন ধরনের আইকন এবং ডিজাইন এলিমেন্টস: নতুন এই ইন্টারফেসে আইকন এবং ডিজাইন এলিমেন্টসগুলোতে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। অ্যাপ্লিকেশনগুলোর চারপাশে কিছুটা রাউন্ডেড শেপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এছাড়া সবগুলো নোটিফিকেশন পৃথক পৃথক ভাবে না দেখিয়ে স্ক্রীন লক করা অবস্থায় নোটিফিকেশন এখন ডিফল্ট হিসেবে শুধু আইকন দেখাবে।

কী বোর্ড, ক্যামেরা এবং গ্যালারি রিসাইকেল বিন: নতুন এই ইন্টারফেসে কী বোর্ডে আনা হয়েছে পরিবর্তন। যুক্ত করা হয়েছে ফ্লোটিং মোড। এই মোডে কীবোর্ডের টাইপিং এর সুবিধা অনুযায়ী কীবোর্ডের অবস্থান ঠিক করে নেওয়া যায়। সোয়াইপ করে ক্যামেরার বিভিন্ন মোড পরিবর্তন করা যাবে এই ইন্টারফেসে। উপরে নিচে সোয়াইপ করলে ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা পাওয়া যাবে। অন্য দিকে গ্যালারি অ্যাপে যোগ হয়েছে রিসাইকেল বিন, যেখানে আপনার ভুলে ডিলিট করা ছবি পরবর্তী কিছু সময় পর্যন্ত জমা থাকবে। এই সময়ের মধ্যে ওই ছবি পুনরায় ফিরিয়া না আনলে স্বয়ংক্রিয় ভাবে মুছে যাবে ।

লিফ্ট টু ওয়েক: ওয়ান ইউআইতে যোগ করা হয়েছে লিফ্ট টু ওয়েক সিস্টেম। এর কাজ হলো যখন কেউ ফোন ব্যবহারের জন্য হাতে তুলবে তখন ফোনের স্ক্রীন চালু করা এবং ঘড়ি ও নোটিফিকেশন দেখানো। যারা ফেস রিকগনিশন ব্যবহার করে অভ্যস্ত তাদের জন্য এটি বেশি সুবিধাজনক। আগে পাওয়ার বাটন চেপে ফেস রিকগনিশন করতে হতো কিন্তু এখন শুধু মুখের সামনে ধরলেই অত্যাধুনিক ফেস রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে তা স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান হবে।

ডেক্স মোড: স্যামসাং ডেক্স মোড অপশনটি এক কথায় অতুলণীয়। এই অপশনের মাধ্যমে ব্যবহারকারী তার স্যামসাং স্মার্টফোনটি ল্যাপটপ কিংবা ডেস্কটপের সাথে সংযুক্ত করে ল্যাপটপ কিংবা ডেস্কটপের ডিসপ্লেটি ডেস্কটপে পরিণত করে ফেলতে পারবেন। অর্থাৎ, ফোনের সবকিছুই ল্যাপটপ কিংবা ডেস্কটপের ডিসপ্লেতে কম্পিউটারের মতো প্রদর্শণ করবে এবং সে অনুযায়ী ব্যবহার করা যাবে। চাহিদা অনুযায়ী কীবোর্ড ও মাউস যুক্ত করে তা ডেস্কটপের মতো করে ব্যবহারেরও সুযোগ রয়েছে।

সিকিউর ফোল্ডার: ব্যাক্তিগত তথ্য কিংবা অ্যাপ ব্যবহারকারী চাইলে সিকিউর ফোল্ডারে সংরক্ষিত করার সুযোগ মিলবে এই ফিচারটির মাধ্যমে। ব্যবহারকারীর দেয়া পাসওয়ার্ড কিংবা ফিঙ্গারপ্রিন্ট ছাড়া সিকিউর ফোল্ডারে কেউ ঢুকতে পারবে না। ফলে সুরক্ষিত থাকবে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ।

এছাড়া ডিভাইস কেয়ার অপশনে যুক্ত করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিশ্বখ্যাত অ্যান্টি-ভাইরাস সফটওয়ার নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকাফির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে স্যামসাং স্মার্টফোন ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিৎ করেছে স্যামসাং। ফলে ম্যালওয়্যার, স্প্যাম কিংবা যেকোনো ভাইরাসের আক্রমণ থেকে ডিভাইস থাকবে সুরক্ষিত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কাস্টম স্মার্টফোন প্রসেসর বানাবে অপো
নির্বাচিত

৩০০ ওয়াটের চার্জিং প্রযুক্তি নিয়ে কাজ করছে অপো

ল্যাপটপ থেকে ভিডিও কল করা যাবে হোয়াটসঅ্যাপে!
নির্বাচিত

হোয়াটসঅ্যাপ ভিডিও কলে নতুন ফিচার

আপডেট পাচ্ছে রিয়েলমির যেসব মডেল
নির্বাচিত

আপডেট পাচ্ছে রিয়েলমির যেসব মডেল

রিয়েলমি কিউ ৩ আই ৫জিঃ দুর্বল বাজেটে উন্নত ফিচার সম্পন্ন ফোন
নির্বাচিত

রিয়েলমি কিউ ৩ আই ৫জিঃ দুর্বল বাজেটে উন্নত ফিচার সম্পন্ন ফোন

সিম্ফনির নতুন স্মার্টফোন সিম্ফনি জেড২৮
নির্বাচিত

সিম্ফনির নতুন স্মার্টফোন সিম্ফনি জেড২৮

৪২ টি ভাষায় ওয়েব পেজ পড়ে শোনাবে গুগল অ্যাসিস্ট্যান্ট
নির্বাচিত

৪২ টি ভাষায় ওয়েব পেজ পড়ে শোনাবে গুগল অ্যাসিস্ট্যান্ট

Load More

ট্রেন্ডিং টপিক

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮
ফিচার

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’, ট্রাম্পের সিদ্ধান্তে গুগল ম্যাপসে পরিবর্তন

৪১২ একর সরকারি জমিতে গড়ে উঠবে সৌর বিদ্যুৎকেন্দ্র, থাকছে ব্যাটারি স্টোরেজ সুবিধাও
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌর বিদ্যুৎতে ইউনিটপ্রতি মিলবে ১০.৫০ টাকা

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

১০ হাজার টাকার বাজেটে মিলছে না ভালো স্মার্টফোন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ সেপ্টেম্বর ২০১৯

স্যামসাং ওয়ানইউআই: সৃষ্টিশীল ধারণার ফিচারে সমৃদ্ধ একটি ইউজার ইন্টারফেস

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix