Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১ হাজার ৫০০ কোটি ডলারের এয়ারপডস বেচবে অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 24 December 2019
বাজারে এসেছে এয়ারপডস প্রো
Share on FacebookShare on Twitter

২০১৬ সালে প্রথম তারবিহীন বা ওয়্যারলেস ইয়ারফোন এয়ারপডস বাজারে আনে অ্যাপল। এর পর থেকে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পায় অ্যাপলের এ পণ্যটি। দিন দিন বাড়ছে জনপ্রিয়তা। আইফোন বিক্রিতে তুলনামূলক ভাটা বজায় থাকায় বর্তমানে এয়ারপডের বাজারজাতে জোর দিয়েছে প্রতিষ্ঠানটি। এর জের ধরে আগামী বছর নাগাদ অ্যাপল বিশ্বজুড়ে দেড় হাজার কোটি ডলারের এয়ারপডস বিক্রি করতে পারে। আর দুই বছরের মধ্যে অ্যাপলের সবচেয়ে বেশি বিক্রি হওয়া পণ্যের তালিকায় তিন নম্বরে উঠে আসতে পারে এয়ারপডস। সানফোর্ড ব্রানস্টোনের টেক বিশ্লেষক টনি স্যাকোনাগি এ সম্ভাবনার কথা জানিয়েছেন। অ্যাপলের ব্যবসা কৌশল বিশ্লেষণে টেক জগতে তার খ্যাতি রয়েছে। খবর এনডিটিভি ও সিএনবিসি।

সিএনবিসির সঙ্গে আলাপকালে টনি জানান, বাজারে আসার পর থেকে অ্যাপলের এয়ারপডের জনপ্রিয়তায় কখনো ভাটা পড়েনি। চলতি বছর শেষে কোম্পানিটি বিশ্বজুড়ে ৬০০ কোটি ডলারের এয়ারপডস বিক্রি করতে পারে। আগামী বছর নাগাদ পণ্যটি বিক্রি বাবদ অ্যাপলের রাজস্ব আয় বেড়ে দাঁড়াতে পারে ১ হাজার ৫০০ কোটি ডলারে। এ সময় কোম্পানিটি সব মিলিয়ে ৮ কোটি ৫০ লাখ ইউনিট এয়ারপডস বিক্রি করতে পারে। বিক্রিতে এ ধারায় প্রবৃদ্ধি বজায় থাকলে ২০২১ সালে গিয়ে অ্যাপলের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গ্যাজেটের তালিকায় আইফোন ও আইপ্যাডের পর তৃতীয় অবস্থানে উঠে আসতে পারে পণ্যটি।

বর্তমানে দুটি মডেলের এয়ারপডস বিক্রি করছে অ্যাপল। স্ট্যান্ডার্ড এয়ারপডস ২ মডেলের পণ্যটির দাম পড়ছে ১৫৯ ডলার। অন্যদিকে এয়ারপডস প্রো মডেলের অডিও পণ্যটির দাম ধরা হয়েছে ২৪৯ ডলার। গত অক্টোবরে উন্মোচন হওয়া এয়ারপডের সর্বশেষ দুটি সংস্করণে নয়েজ ক্যানসেলেশনের সুবিধা রয়েছে। আরো রয়েছে পানি ও ধুলা নিরোধক সুবিধা। পণ্য দুটির ডিজাইনও আধুনিক। এ কারণে অ্যাপলের এ ওয়্যারলেস ইয়ারফোনের প্রতি ব্যবহারকারীদের আগ্রহ রয়েছে। এরই মধ্যে অনলাইন বাজারে আসা সব এয়ারপডস প্রো বিক্রি হয়ে গেছে। তবে অ্যাপলের পক্ষ থেকে এয়ারপডের বেচাকেনা ও প্রাপ্ত রাজস্ব নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

কাউন্টারপয়েন্ট রিসার্চ জানিয়েছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) তারবিহীন শ্রবণযন্ত্রের বৈশ্বিক বাজার হিস্যার ৪৫ শতাংশ ছিল অ্যাপল তথা এয়ারপডের দখলে। আগামী দিনগুলোতে এ বাজার হিস্যা আরো বাড়তে পারে। অ্যাপলের সাফল্যের পথ ধরে চীনা হুয়াওয়ে, শাওমিসহ কয়েকটি টেক জায়ান্ট তারবিহীন শ্রবণযন্ত্র বাজারে ছেড়েছে। তবে মান ও ব্র্যান্ড বিবেচনায় গ্রাহকদের পছন্দের শীর্ষে রয়েছে অ্যাপলের এয়ারপডস।

কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আগামী বছর নাগাদ বিশ্ববাপী তারবিহীন শ্রবণযন্ত্রের বাজারে ৯০ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। বলা হয়েছে, চলতি বছর শেষে বিশ্ববাপী ১২ কোটি ইউনিট তারবিহীন শ্রবণযন্ত্র বিক্রি হতে পারে। আর ২০২০ সালে তারবিহীন শ্রবণযন্ত্রের বেচাকেনা আরো বেড়ে দাঁড়াতে পারে ২৩ কোটি ইউনিটে, যা চলতি বছরের তুলনায় ৯০ শতাংশ বেশি। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিশ্বব্যাপী তারবিহীন শ্রবণযন্ত্রের বেচাকেনা বাড়তে পারে ১১ কোটি ইউনিট। আগামী বছর নাগাদ তারবিহীন শ্রবণযন্ত্রের বাজারে অ্যাপল আধিপত্য ধরে রাখবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ সময় বেচাকেনা হওয়া তারবিহীন শ্রবণযন্ত্রের ৫০ শতাংশের বেশি অ্যাপলের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এয়ারপডস

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশ আনসার ও গ্রামীণ‌ফো‌নের চুক্তি স্বাক্ষর
টেলিকম

বাংলাদেশ আনসার ও গ্রামীণ‌ফো‌নের চুক্তি স্বাক্ষর

কমদামের ফোনের জন্য মিডিয়াটেক আনলো হেলিও এ২৫ প্রসেসর
নির্বাচিত

কমদামের ফোনের জন্য মিডিয়াটেক আনলো হেলিও এ২৫ প্রসেসর

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি
নির্বাচিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

প্রথমবারের মতো দেশ থেকে বাস রপ্তানি কার্যক্রম শুরু করল ইফাদ অটোস
অটোমোবাইল

প্রথমবারের মতো দেশ থেকে বাস রপ্তানি কার্যক্রম শুরু করল ইফাদ অটোস

স্মার্টফোনের ব্যক্তিগত অ্যাপ লুকিয়ে সহজ উপায়
নির্বাচিত

স্মার্টফোনের সেরা ৫ মিউজিক অ্যাপ

ইন্টেলের আই নাইন প্রসেসরসহ আসবে অ্যাসার প্রিডেটর হেলিওস ১৬
নির্বাচিত

ইন্টেলের আই নাইন প্রসেসরসহ আসবে অ্যাসার প্রিডেটর হেলিওস ১৬

Load More

ট্রেন্ডিং টপিক

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স
টেলিকম

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

Huawei Mate 90 Pro Max স্মার্টফোনে একসঙ্গে তিনটি সিম সক্রিয় রাখার সুবিধা
প্রযুক্তি সংবাদ

এক ফোনে একসঙ্গে ৩ সিম, হুয়াওয়ে Mate 90 Pro Max-এ নতুন সুবিধা

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি
শিক্ষা ও ক্যাম্পাস

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 December 2019

১ হাজার ৫০০ কোটি ডলারের এয়ারপডস বেচবে অ্যাপল

Techzoom.TV |
TechzoomTV