Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কমদামি ৫জি ফোনের জন্য মিডিয়াটেক নতুন প্রসেসর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 24 July 2020
কমদামি ৫জি ফোনের জন্য মিডিয়াটেক নতুন প্রসেসর
Share on FacebookShare on Twitter

বৃহস্পতিবার জনপ্রিয় চিপসেট কোম্পানি মিডিয়াটেক লঞ্চ করে দিল তাদের নতুন ডাইমেনসিটি ৭২০ প্রসেসর। মূলত, লোয়ার এবং মিড রেঞ্জের ৫জি স্মার্টফোনের জন্য এই প্রসেসর নিয়ে আসা হয়েছে মার্কেটে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ প্রসেসরের কথা বললে এতে ৯০ হার্টজ হাই ফ্রেম রেড ডিসপ্লে সাপোর্ট করে।

এছাড়াও, এই প্রসেসরে আপনার ভিডিও দেখার এক্সপেরিয়েন্স অন্য মাত্রায় নিয়ে যাবে। এই প্রসেসরে মীরা ভিশন এইচডিআর ১০+ ভিডিও প্লেব্যাক সাপোর্ট রয়েছে। এতে টেকনোলজি ডাইনামিক রেঞ্জ রিম্যাপিং এর মত জনপ্রিয় ভিডিও ফিচার সাপোর্ট করে।

মিডিয়াটেকের ডেপুটি জেনারেল ম্যানেজার একটি প্রেস বিবৃতিতে জানান, “এই নতুন ডাইমেনসিটি ৭২০ চিপসেট ৫জি টেকনোলজিতে একটি নতুন মাত্রা নিয়ে আসবে। এই নতুন প্রসেসর এমন স্মার্টফোনের জন্য তৈরি হবে যেগুলি মাস মার্কেট কনজিউমার দের জন্য লাভবান হবে। এই চিপসেট অত্যন্ত ব্যাটারি সাশ্রয়ী এবং অত্যন্ত উন্নত পারফরম্যান্স, ডিসপ্লে এবং টেকনোলজি সাপোর্ট করে।”

এই নতুন মিডিয়াটেক প্রসেসরে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা রেজুলেশন সাপোর্ট করে। এছাড়া ২০ মেগাপিক্সেল এবং ১৬ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সাপোর্ট রয়েছে এই প্রসেসরে। এছাড়াও নতুন প্রসেসরে মিডিয়াটেকের এপিইউ ইন্টিগ্রেশন রয়েছে।

যেকোনো অ্যাপ্লিকেশনের ইউজার ইন্টারফেস এবং এআই সাপোর্ট করার জন্য ডাইমেনসিটি ৭২০ প্রসেসরে রয়েছে উন্নত রেস্পন্সিভেনেস। এছাড়া এই নতুন প্রসেসরে আপনারা দুটি এআরএম কর্টেক্স এ৭৬ কোর পেয়ে যাবেন, যা ২ গিগাহার্টজ গতিতে কাজ করে। এই কর্টেক্স কোর সম্পূর্ণ অক্টা কোর সেটআপযুক্ত। এছাড়া এই চিপসেটে LPDDRM 4X মেমোরি এবং ARM Mali G75 ক্লাস জিপিইউ সাপোর্ট রয়েছে।

এই চিপসেটে ভয়েস ওয়েকআপ ইন্টিগ্রেশন রয়েছে, যার মাধ্যমে আপনার ব্যাটারির খরচ অনেকটা কমে যাবে। এছাড়া আপনি অলওয়েজ অন ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার পেয়ে যাচ্ছেন এই চিপসেটের সঙ্গে। এছাড়াও থাকছে, ডুয়াল মাইক সাসপেনশন সাপোর্ট পেয়ে যাচ্ছেন, ফলে উন্নত ভয়েস কলিং এক্সপেরিয়েন্স থাকছে এই প্রসেসরে।

অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে, রয়েছে টু ক্যারিয়ার অ্যাগ্রিগেশন, ভয়েস ওভার নিউ রেডিও, ৫জি এবং ৪জি ডুয়াল সিম সাপোর্ট, ডুয়াল স্ট্যান্ডবাই ফিচার। এছাড়াও, দ্রুত ডাটা শেয়ারিং এর জন্য এই নতুন প্রসেসর ইউনিভার্সাল ফ্ল্যাশ স্টোরেজ ভার্সন ২.২ সাপোর্ট দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মিডিয়াটেক

এই বিভাগ থেকে আরও পড়ুন

মার্সেল ফ্রিজ, টিভি, এসি এবং ওয়াশিং মেশিনে নানা সুবিধা
নির্বাচিত

মার্সেল ফ্রিজ, টিভি, এসি এবং ওয়াশিং মেশিনে নানা সুবিধা

ইন্টারনেট টেকনিশিয়ানের ছদ্মবেশে অভিনব প্রতারণা, রাজধানীতে সর্বস্বান্ত আইটি কর্মী।
টেলিকম

ইন্টারনেট টেকনিশিয়ানের ছদ্মবেশে অভিনব প্রতারণা, রাজধানীতে সর্বস্বান্ত আইটি কর্মী।

শাওমি রেডমি ৮ বিস্ফারণে পুড়ল যুবক
নির্বাচিত

শাওমি রেডমি ৮ বিস্ফারণে পুড়ল যুবক

এআই খাতে বিনিয়োগ বাড়বে, অ্যামাজনের শেয়ারে ধস
ই-কমার্স

এআই খাতে বিনিয়োগ বাড়বে, অ্যামাজনের শেয়ারে ধস

মটোরোলা মোটো জি৫১ ৫জি বনাম টেকনো ক্যামন ১৮টিঃ কোনটি সেরা ফোন দেখে নিন
নির্বাচিত

মটোরোলা মোটো জি৫১ ৫জি বনাম টেকনো ক্যামন ১৮টিঃ কোনটি সেরা ফোন দেখে নিন

পদত্যাগ করলেন নকিয়ার সিইও
নির্বাচিত

পদত্যাগ করলেন নকিয়ার সিইও

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 July 2020

কমদামি ৫জি ফোনের জন্য মিডিয়াটেক নতুন প্রসেসর

Techzoom.TV |
TechzoomTV