Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১৮০ ডিগ্রি বাঁকানো দশম প্রজন্মের ল্যাপটপ আনল ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 7 March 2021
১৮০ ডিগ্রি বাঁকানো দশম প্রজন্মের ল্যাপটপ আনল ওয়ালটন
Share on FacebookShare on Twitter

তিন মডেলের সাশ্রয়ী মূল্যের নতুন ল্যাপটপ বাজারে ছাড়লো দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। ‘ট্যামারিন্ড ইএক্সটেন প্রো’ সিরিজের ওই ল্যাপটপগুলোর ডিসপ্লে ১৮০ ডিগ্রি পর্যন্ত বাঁকানো বা ভাঁজ করা যায়। মডেলভেদে ল্যাপটপগুলোতে ব্যবহৃত হয়েছে ইন্টেলের দশম প্রজন্মের কোরআই থ্রি থেকে কোরআই সেভেন প্রসেসর, ৮ গিগাবাইট র‌্যাম, ৫১২ গিগাবাইট সলিড স্টেট ড্রাইভসহ অত্যাধুনিক সব ফিচার।

ওয়ালটন সূত্রে জানা গেছে, কোর আই থ্রি প্রসেসরযুক্ত ট্যামারিন্ড ইএক্স৩১০জি প্রো মডেলের ল্যাপটপটির দাম মাত্র ৪২,৭৫০ টাকা। আর কোর আই ফাইভ প্রসেসরযুক্ত ট্যামারিন্ড ইএক্স৫১০জি প্রো মডেলের ল্যাপটপটির মূল্য ৫৪,৫৫০ টাকা। অন্যদিকে, কোর আই সেভেন প্রসেসরযুক্ত ট্যামারিন্ড ইএক্স৭১০জি প্রো মডেলের ল্যাপটপটির দাম পড়ছে মাত্র ৬৪,৫৫০ টাকা। দেশের সব ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শোরুম, আইটি ডিলার এবং মোবাইল ডিলার শোরুমে নগদ মূল্যের পাশাপাশি এই ল্যাপটপগুলো কিস্তিতে কেনা যাবে। রয়েছে ১০০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ। তাছাড়া ক্রেডিট কার্ডে বিনা ইন্টারেস্টে ইএমআই সুবিধা দিচ্ছে দেশের ৩৭২টি ওয়ালটন প্লাজা। অনলাইনের ই-প্লাজা (https://eplaza.waltonbd.com) থেকে অর্ডার করলে থাকছে নগদ মূল্যে ১০ শতাংশ ছাড়। এছাড়া, শিক্ষার্থীদের জন্য ওয়ালটন ল্যাপটপ কেনায় রয়েছে বিশেষ সুবিধা।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং কম্পিউটার পণ্যের সিইও মো. লিয়াকত আলী বলেন, ক্রেতাদের চাহিদা ও প্রয়োজনীয়তা অনুযায়ী আমরা প্রতিনিয়ত সর্বাধুনিক প্রযুক্তির উন্নতমানের ডিজিটাল ডিভাইস উৎপাদন এবং সাশ্রয়ী মূল্যে বাজারজাত করছি। এরই ধারাবাহিকতায় ইন্টেলের দশম প্রজন্মের প্রসেসরযুক্ত ট্যামারিন্ড সিরিজের ওই তিন মডেলের ল্যাপটপ বাজারে ছাড়া হয়েছে। মাল্টিটাক্সিং সুবিধা ও উন্নত ফিচারসমৃদ্ধ উচ্চমানের এই ল্যাপটপ প্রয়োজনীয় কাজ, গেম খেলা কিংবা বিনোদনে ব্যবহারকারীদের দেবে আরো বেশি গতিময় অভিজ্ঞতা। সাশ্রয়ী মূল্যের নতুন এই ল্যাপটপগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো সুদৃশ্য ডিজাইন, উন্নত ফিচার, দারুণ পারফরমেন্স, দীর্ঘস্থায়িত্বতা এবং বাংলা ফন্টযুক্ত মাল্টি ল্যাঙ্গুয়েজ কি-বোর্ড। মূলত প্রযুক্তিপ্রেমীদের প্রয়োজনীয়তা ও চাহিদার কথা বিবেচনা করেই নতুন এই ল্যাপটপগুলো বাজারে ছাড়া হয়েছে।

ওয়ালটন কম্পিউটার বিভাগ সূত্রে জানা গেছে, নতুন এই সিরিজের কোরআইথ্রি ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ১৪ ইঞ্চির এইচডি (১৩৬৬ বাই ৭৬৮ পিক্সেল) ম্যাট আইপিএস এলইডি ব্যাকলিট ডিসপ্লে। আর কোরআই ফাইভ ও সেভেন ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ১৪ ইঞ্চির ফুল এইচডি (১৯২০ বাই ১০৮০ পিক্সেল) ম্যাট আইপিএস এলইডি ব্যাকলিট ডিসপ্লে। ফলে এতে স্পষ্ট ও প্রাণবন্ত ছবি দেখার অভিজ্ঞতা মিলবে। গেম খেলা, কাজ করা বা মুভি দেখায় পাওয়া যাবে অসাধারণ অনুভূতি। এর ম্যাট ডিসপ্লে প্যানেল আলোর প্রতিফলন রোধ করবে। যা চোখকে আরাম দেবে। দীর্ঘক্ষণ গেম খেলা বা কাজ করায় চোখের ওপর বিরূপ প্রভাব পড়বে না।

কোর আই সেভেন ল্যাপটপের গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেল আইরিস প্লাস। আর কোর আই থ্রি ও ফাইভে রয়েছে ইন্টেলের আল্ট্রা এইচডি গ্রাফ্রিক্স। দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপের নিশ্চয়তায় উভয় ল্যাপটপে ব্যবহৃত হয়েছে শক্তিশালী ৩ সেলের স্মার্ট লিথিয়াম-আয়ন ব্যাটারি। যা প্রায় ৭ ঘন্টা ব্যাটারি ব্যাক-আপ দিতে সমর্থ। স্পষ্ট ভিডিও কল ও আকর্ষণীয় সেলফির জন্য রয়েছে ১ মেগা পিক্সেলের এইচডি ক্যামেরা।

ল্যাপটপগুলোর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে হাই ডেফিনেশন অডিও, বিল্ট ইন অ্যারে মাইক্রোফোন, দুইটি ২ ওয়াটের স্পিকার, মাল্টি ল্যাঙ্গুয়েজ ফুল সাইজ কি-বোর্ড। কানেকটিভিটি ফিচারের মধ্যে আছে ১টি ইউএসবি ৩.২ টাইপ এ পোর্ট, ১টি ইউএসবি ৩.২ টাইপ সি পোর্ট, ১টি ইউএসবি ২.০ পোর্ট, মাইক্রো এসডি কার্ড রিডার, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.১, ২টি এম.২ কার্ড স্লট, এইচডিএমআই, মিনি ডিসপ্লে পোর্ট ইত্যাদি।

এতসব ফিচার থাকা সত্ত্বেও আকর্ষণীয় ডিজাইনের ল্যাপটপটি বেশ হালকা। ব্যাটারিসহ ওজন মাত্র ১.৩ কেজি। ফলে যে কোনো স্থানে সহজেই বহন করা যাবে। এর দৈর্ঘ্য ৩২৪.৯ মিমি, ২১৯ মিমি চওড়া এবং পুরুত্ব ১৯.৪ মিমি।

‘ট্যামারিন্ড ইএক্সটেন প্রো’ সিরিজের এই ল্যাপটপগুলোতে গ্রাহকরা ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে ২ বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন।

ওয়ালটন সূত্রে জানা গেছে, বর্তমানে তারা বিভিন্ন কনফিগারেশনের ৭ সিরিজের মোট ১৬ মডেলের ডেস্কটপ উৎপাদন ও বাজারজাত করছে। যার মূল্য ২৬,৯৯০ টাকা থেকে ১০৫,০৫০ টাকার মধ্যে। আছে ৩ মডেলের অল-ইন-ওয়ান পিসি। যার মূল্য ৪৬,৯৫০ থেকে ৫৫,৫০০ টাকার মধ্যে। এছাড়া ওয়ালটনের রয়েছে প্রিলুড, প্যাশন, ট্যামারিন্ড, কেরোন্ডা এবং ওয়াক্সজ্যাম্বু সিরিজের ২১ মডেলের ল্যাপটপ। যেগুলো পাওয়া যাচ্ছে মাত্র ২৮,৭৫০ টাকা থেকে ১৬৮,৫০০ টাকায়।

এছাড়া বিভিন্ন মডেলের মনিটর, মেমোরি কার্ড, র‌্যাম, এসএসডি ড্রাইভ, মাউস, কিবোর্ড, পেন ড্রাইভ, ইয়ারফোন, ওয়াই-ফাই রাউটার, ইউএসবি ক্যাবল, স্পিকার, পাওয়ার সাপ্লাই ইউনিট, ইউপিএস ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনডেল ল্যাপটপনতুন ল্যাপটপবেষ্ট ল্যাপটপল্যাপটপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

হেডফোনের দাম ৫০ হাজার টাকা, এর বিশেষত্ব কী?
নির্বাচিত

হেডফোনের দাম ৫০ হাজার টাকা, এর বিশেষত্ব কী?

গ্রাহকদের কাছে ক্ষমাও চেয়েছে স্যামসাং
নির্বাচিত

নতুন করে বাজারে আসার জন্য ‘প্রস্তুত’গ্যালাক্সি ফোল্ড

এলো পকেট এসি, শার্টের কলারে রাখলেই শরীর থাকবে ঠান্ডা
কিভাবে করবেন

এলো পকেট এসি, শার্টের কলারে রাখলেই শরীর থাকবে ঠান্ডা

‘সিরি’ দিয়ে হোয়াটসঅ্যাপে বার্তা-কল-ভিডিও করার সুযোগ
কিভাবে করবেন

‘সিরি’ দিয়ে হোয়াটসঅ্যাপে বার্তা-কল-ভিডিও করার সুযোগ

ইন্টারনেট সার্ভিসেস ও রিটেইলিং ক্যাটাগরিতে শাওমি ৭ম
নির্বাচিত

কর্মীদের কাজে যোগ দেয়ার আহ্বান শাওমির

জনপ্রিয় অ্যান্ড্রয়েড ওয়ান লাইনআপ প্রসারিত করতে যাচ্ছে শাওমি
নির্বাচিত

জনপ্রিয় অ্যান্ড্রয়েড ওয়ান লাইনআপ প্রসারিত করতে যাচ্ছে শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার
ই-কমার্স

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

আইসিটি খাতে পাঁচ বছরে ৫২ হাজার তরুণকে প্রশিক্ষণের পরিকল্পনা

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি
প্রযুক্তি সংবাদ

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ
অর্থ ও বাণিজ্য

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 March 2021

১৮০ ডিগ্রি বাঁকানো দশম প্রজন্মের ল্যাপটপ আনল ওয়ালটন

Techzoom.TV |
TechzoomTV