Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের প্রথম ৫জি এসএ-কমপ্যাটিবল ই-সিমের ফোন আনছে অপো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৫ জুন ২০২১
বিশ্বের প্রথম ৫জি এসএ-কমপ্যাটিবল ই-সিমের ফোন আনছে অপো
Share on FacebookShare on Twitter

নতুন ৫জি ফ্ল্যাগশিপ অপো ফাইন্ড এক্স৩ প্রো হবে বিশ্বের প্রথম ৫জি এসএ-কমপ্যাটিবল ই-সিম সংযুক্ত স্মার্টফোন।এমনটি ঘোষণা দিয়েছে বৈশ্বিক স্মার্টডিভাইস ব্র্যান্ড অপো । শীর্ষস্থানীয় ই-সিম সংযোগ ব্যবস্থাপনার সংস্থা থ্যালিসের সহযোগিতায় এই বিশেষ সিমটি তৈরি করা হয়েছে। অপো ফাইন্ড এক্স৩ প্রো ৫জি স্ট্যান্ডঅ্যালোন (এসএ) ই-সিম-ভিত্তিক ফোন ব্যবহারকারীদের ৫জি নেটওয়ার্ক নিশ্চিতের মাধ্যমে একটি উন্নত স্মার্টফোন অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম হবে।

প্রচলিত সিম কার্ড ডিভাইসে সংযুক্ত করতে হয়, কিন্তু ই-সিম সরাসরি ডিভাইসে এম্বেডেড থাকে। যার ফলে ব্যবহারকারীরা এই ই-সিমের সাহায্যে তাদের স্মার্টফোনে পছন্দের মোবাইল অপারেটরদের থেকে সংযোগ নির্বাচন করে একটি ভিন্নধর্মী ডিজিটাল অভিজ্ঞতা উপভোগ করবেন।

বিশ্বের বড় বড় মোবাইল অপারেটররা এসএ (স্ট্যান্ডঅ্যালোন) নেটওয়ার্কের বিভিন্ন সুবিধা যেমন – কম ল্যাটেন্সি, সহজে রূপান্তরযোগ্য এবং আরও বিস্তৃত ৫জি অভিজ্ঞতা প্রদানের সক্ষমতা বিবেচনায় নিয়ে মূলধারার ৫জি ফিউচারপ্রুফ অবকাঠামো হিসাবে এই নেটওয়ার্ক স্থাপন করছে। অপো এবং থ্যালিস বিশ্বে প্রথমবারের মতো ই-সিম চালিত ডিভাইসে ৫জি নেটওয়ার্ক সমর্থন করাতে কাজ করে যাচ্ছে যা এই প্রযুক্তির বিকাশে নেতৃত্ব দিচ্ছে।

অপো’র ক্যারিয়ার প্রোডাক্ট বিভাগের সিনিয়র ডিরেক্টর জিয়া ইয়াং বলেন, ‘শীর্ষস্থানীয় গ্লোবাল টেকনোলজি সংস্থা হিসাবে অপো প্রথম থেকেই ৫জি প্রযুক্তির বিকাশ ঘটাচ্ছে। আমরা ব্যবহারকারীদের জন্য উদ্ভাবনী ৫জি অভিজ্ঞতা সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই অভিজ্ঞতা নিশ্চিন্তের ক্ষেত্রে ই-সিম প্রযুক্তিকে একটি বিস্ময়কর সম্ভাবনা হিসাবে দেখি।’

অপো এবং থ্যালিস ই-সিম সার্ভারের বৈধতা, ডিভাইস ডিবাগিং, যাচাইকরণ, ফাংশন ডেভলপমেন্ট ইত্যাদির মাধ্যমে উদ্ভাবনী ই-সিম সলিউশন ফাইন্ড এক্স ৩ প্রো-তে সংযুক্ত করার জন্য নিবিড়ভাবে কাজ করেছে। অপো এবং থ্যালিস মোবাইল অপারেটরদের সাথে যৌথভাবে নেটওয়ার্কের উপযুক্ত ব্যবহার পরীক্ষা করার জন্যও কাজ করেছে, যেন ব্যবহারকারীরা তাদের ফাইন্ড এক্স ৩ প্রো দিয়ে একই সাথে দুটি সক্রিয় লাইন (অপসারণযোগ্য সিম এবং ই-সিম) উপভোগ করতে পারেন। তাছাড়া অপো’র প্রধান ই-সিম সলিউশনস পার্টনার হওয়ার কারণে থ্যালিসের এই সলিউশন ইতিমধ্যে বিল্ট-ইন সেলুলার সংযোগ সহ অপো’র প্রথম স্মার্টওয়াচ ‘অপো ওয়াচ’-এ অন্তর্ভুক্ত করা হয়েছে।

ব্যবহারকারীর প্রয়োজন এবং অভিজ্ঞতার কথা মাথায় রেখে অপো ২০১৮ সালে ই-সিম প্রযুক্তি নিয়ে গবেষণা ও বিকাশের কাজ শুরু করে যার ফলশ্রুতিতে তারা ই-সিম- কমপ্যাটিবল বেশ কিছু স্মার্টফোন এবং স্মার্টওয়াচ বাজারে আনে। ৫জি ই-সিম- কমপ্যাটিবল ফোন অপো ফাইন্ড এক্স ৩ প্রো কেবল অপো’র শক্তিশালী প্রযুক্তিগত দক্ষতা এবং দূরর্দৃষ্টি প্রদর্শন করে না, বরং ৫জি নেটওয়ার্কের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে তাদের একনিষ্ঠ বিনিয়োগের চেষ্টার প্রতিফলন ঘটায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

এই স্যামসাং ফোনগুলিতে পাবেন ৮জিবি র‍্যাম
নির্বাচিত

এই স্যামসাং ফোনগুলিতে পাবেন ৮জিবি র‍্যাম

ফোনে টেলিগ্রাম অ্যাপ থাকলে সাবধান! চ্যাটের মাধ্যমে ঢুকে পড়ছে বিপদ
নির্বাচিত

ফোনে টেলিগ্রাম অ্যাপ থাকলে সাবধান! চ্যাটের মাধ্যমে ঢুকে পড়ছে বিপদ

অ্যাপল আইফোন এসই (২০২০)
নির্বাচিত

অ্যাপল আইফোন এসই (২০২০)

শপিং চ্যানেল চালু করবে ইউটিউব
নির্বাচিত

শপিং চ্যানেল চালু করবে ইউটিউব

দেশে প্রথম শো-রুম চালু করল শীর্ষস্থানীয় এনইভি গাড়ির প্রতিষ্ঠান বিওয়াইডি
অটোমোবাইল

দেশে প্রথম শো-রুম চালু করল শীর্ষস্থানীয় এনইভি গাড়ির প্রতিষ্ঠান বিওয়াইডি

স্মার্টফোন নয়, ফোল্ডেবল ল্যাপটপ আনল আসুস
নির্বাচিত

স্মার্টফোন নয়, ফোল্ডেবল ল্যাপটপ আনল আসুস

Load More

ট্রেন্ডিং টপিক

গুগলের নতুন স্মার্টওয়াচ, এক চার্জে ৪০ ঘণ্টা চলবে একটানা
প্রযুক্তি সংবাদ

গুগলের নতুন স্মার্টওয়াচ, এক চার্জে ৪০ ঘণ্টা চলবে একটানা

এবার বাজারে আসছে পোকো ‘এম৮এক্স’: এম৮ সিরিজের পঞ্চম স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

এবার বাজারে আসছে পোকো ‘এম৮এক্স’: এম৮ সিরিজের পঞ্চম স্মার্টফোন

আপডেটেড MSI X870 মাদারবোর্ডে পুড়ে নষ্ট Ryzen 7 7800X3D প্রসেসর
প্রযুক্তি সংবাদ

আপডেটেড MSI X870 মাদারবোর্ডে পুড়ে নষ্ট Ryzen 7 7800X3D প্রসেসর

দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি
নির্বাচিত

দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি
প্রযুক্তি সংবাদ

চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি

সরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত...

পিক্সেলের পথে হাঁটছে স্যামসাং, বদলাতে পারে গ্যালাক্সির ক্যামেরা ডিজাইন

পিক্সেলের পথে হাঁটছে স্যামসাং, বদলাতে পারে গ্যালাক্সির ক্যামেরা ডিজাইন

চীনে মিড-রেঞ্জ স্মার্টফোন ‘ভিভো এস৫০টি ভাইটালিটি এডিশন’ উন্মোচন

চীনে মিড-রেঞ্জ স্মার্টফোন ‘ভিভো এস৫০টি ভাইটালিটি এডিশন’ উন্মোচন

মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ ফিচারের দাপট

মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ ফিচারের দাপট

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ জুন ২০২১

বিশ্বের প্রথম ৫জি এসএ-কমপ্যাটিবল ই-সিমের ফোন আনছে অপো

Techzoom.TV |
TechzoomTV