Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মিলেনিয়ালদের জন্য বাজেট ফোন স্যামসাং গ্যালাক্সি এম১২

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৮ জুন ২০২১
স্যামসাং গ্যালাক্সি এম১২ রিভিউ: কেন কিনবেন স্যামসাং গ্যালাক্সি এম১২
Share on FacebookShare on Twitter

বর্তমান সময়ে সেরা ফোন কেনার পেছনে ক্রেতাদের প্রত্যাশা হচ্ছে অন্তত কয়েক বছরের জন্য ঝামেলাহীন সেবা। স্মার্টফোন হালকা, অধিক ফিচার সমন্বিত এবং অত্যন্ত ব্যয়বহুল হতে থাকায়, নিজের জন্য যথার্থ ডিভাইসটি পছন্দ করা দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে। 

আদর্শ ফোনের সংজ্ঞা একেক মানুষের কাছে একেক রকম। তবে, বেশিরভাগ গ্রাহকের কাছে সেরা ফোন হচ্ছে এমন একটি ফোন, যা একইসাথে সাশ্রয়ী মূল্যের এবং যাতে প্রয়োজনীয় সকল ফিচার রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এম১২ এমনই একটি স্মার্টফোন। মিলেনিয়াল, বিশেষত, যারা শক্তিশালী হার্ডওয়্যার এবং সাশ্রয়ী মূল্যের নিখুঁত সমন্বয় ঘটেছে এমন একটি স্মার্টফোন কিনতে আগ্রহী, তাদের জন্য এ স্মার্টফোনটি উপযুক্ত পছন্দ।    

স্যামসাং গ্যালাক্সি এম১২ বাজেটবান্ধব এবং এর দীর্ঘস্থায়ী সুবিধা উপভোগের জন্য ফোনের ফিচারের ব্যাপারে তেমন ছাড় দিতে হয় না। সোজা কথায়, অসংখ্য আকর্ষণীয় ফিচারসমৃদ্ধ এই ফোনটি কিনতে আপনার অনেক অর্থ ব্যয় করতে হবে না। 

আকর্ষণীয় ডিসপ্লে 

বর্তমানে মিলেনিয়ালরা তাদের পছন্দের সিরিজ ও মুভি একটানা দেখতে বেশিরভাগ ক্ষেত্রে তাদের স্মার্টফোন ব্যবহার করে। গ্যালাক্সি এম১২-এর ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৪ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ২০:৯ এবং রেজ্যুলেশন ৭২০ x ১৬০০। স্যামসাংয়ের অন্যান্য ফোনের মতোই গ্যালাক্সি এম১২ এর রয়েছে নজরকাড়া ডিজাইন, যা মসৃণ ও ঝামেলাহীন অভিজ্ঞতা দেয়। 

দীর্ঘস্থায়ী ব্যাটারি 

স্যামসাং গ্যালাক্সি এম১২ নিখুঁতভাবে তৈরি এবং এই ফোন চালাতে সারাদিন আপনার চার্জার বহন করতে হবে না। ফোনটিতে ১৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল, দীর্ঘস্থায়ী ও নির্ভরযোগ্য ব্যাটারি ব্যাক আপ রয়েছে। অতিরিক্ত ব্যবহার সত্ত্বেও, একবার চার্জে এর ব্যাটারি দুই দিন পর্যন্ত চলতে পারে। 

শক্তিশালী প্রসেসর 

স্যামসাং এক্সিনোজ ৮৫০ এসওসি নামের এক নতুন ৮ ন্যানো মিটার চিপসেট চালু করেছে, যার ৮টি কোর সর্বাধিক ২ গিগা হার্টজে চলবে। সাধারণত, এই ধরণের প্রসেসর কেবলমাত্র প্রিমিয়াম ফোনের ক্ষেত্রেই পাওয়া যায়। গ্যালাক্সি এম১২ কম শক্তি খরচ করে এবং কার্যকর ব্যাটারি পারফরমেন্স নিশ্চিত করে।

ঝামেলাহীন গেমিংয়ের অভিজ্ঞতা 

গেমের চাহিদা যেমনই হোক, আপনার গেম খেলার সাথী হতে পারে স্যামসাং গ্যালাক্সি এম১২। ফোনটির এলপিডিডিআর৪ র‍্যাম একে মাল্টি-টাস্কিং পাওয়ারহাউজে পরিণত করার মাধ্যমে এর অসাধারণ পারফরমেন্স নিশ্চিত করবে। বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্রাউজ করার সময় চিপসেটটি দিবে মসৃণ মাল্টি-টাস্কিং, চমকপ্রদ পারফরমেন্সের অভিজ্ঞতা। এছাড়াও, এটি শক্তির ব্যবহার কমাবে। 

শক্তিশালী নির্মাণ 

ডুয়াল সিম সমর্থিত স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১১ এর সর্বশেষ সংস্করণের ভিত্তিতে তৈরি ওয়ানইউআই ৩.০ কোর দ্বারা চালিত। স্যামসাং গ্যালাক্সি এম১২ ব্যবহারকারীদের আরও সাবলীল ও ঝামেলাহীন অভিজ্ঞতা দেয়, সেটা দৈনন্দিন জীবনে সহজে ব্যবহারের জন্য ডিভাইস সেটিং ঠিক করা হোক কিংবা স্মার্টফোনে একাধিক কনটেন্ট দেখা। 

উচ্চ মানসম্পন্ন ক্যামেরা 

গ্রাহকদের, বিশেষ করে মিলেনিয়ালদের স্মার্টফোন কেনার কথা ক্যামেরার মান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্যালাক্সি এম১২ এ রয়েছে এফ/২.০ অ্যাপারচারবিশিষ্ট ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২৩-ডিগ্রি ফিল্ড অব ভিউয়ের সাথে ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি আল্ট্রা-ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ডেপথ ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরের কোয়াড ক্যামেরা সিস্টেম। দিনের আলো ও কৃত্রিম আলোতে ফোনটি ন্যাচারাল ও স্পষ্ট রঙের সাথে নিখুঁত ছবি তুলতে সক্ষম। 

সুবিশাল স্টোরেজ 

কোন ফোনে যদি ছবি, ভিডিও, ডকুমেন্ট এবং ফাইলসহ সবকিছূ স্টোর করা না যায়, তাহলে ফোন থাকা অযৌক্তিক। গ্যালাক্সি এম১২-এ রয়েছে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রোএসডি’র মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যায়। তাই, এটি মিলেনিয়ালদের জন্য, যারা ছবি ও ভিডিওর মাধ্যমে নিজেদের স্মরণীয় মুহূর্ত ধরে রাখতে পছন্দ করে তাদের জন্য একটি যথার্থ ডিভাইস। 

সুরক্ষা ও নিরাপত্তা 

স্মার্টফোনে যেহেতু ব্যক্তিগত তথ্য থাকে, এসব তথ্যের নিরাপত্তা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। সবসময় ডিভাইসকে সুরক্ষিত রাখতে গ্যালাক্সি এম১২ এ রয়েছে দ্রুতগতির সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। স্যামসাং গ্যালাক্সি এম১২ তৈরি হয়েছে দক্ষতা ও স্থায়িত্ব প্রদানের লক্ষ্যে।  

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং গ্যালাক্সি এম১২ রিভিউ

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইন কেনাকাটায় ‘যাদরো ডট কম’
ই-কমার্স

অনলাইন কেনাকাটায় ‘যাদরো ডট কম’

র‍্যানসমওয়্যার হামলায় অন্ধকারে জোহানেসবার্গ
নির্বাচিত

অর্থ আদায়ে র‍্যানসমওয়্যার হামলাকারীদের নতুন উপায়

এআই ফোন প্রযুক্তিকে একত্রিত করার প্রচেষ্টা
নির্বাচিত

এআই ফোন প্রযুক্তিকে একত্রিত করার প্রচেষ্টা

নেতিবাচক রিভিউদাতাকে খুঁজতে গুগলকে আদালতের নির্দেশ
নির্বাচিত

নেতিবাচক রিভিউদাতাকে খুঁজতে গুগলকে আদালতের নির্দেশ

অ্যান্ড্রয়েড ১১-তে যেসব পরিবর্তন আসছে…
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১১-তে যেসব পরিবর্তন আসছে…

১৫ মিনিটে ফুল চার্জ হবে ফোন
নির্বাচিত

১৫ মিনিটে ফুল চার্জ হবে ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের বাজারে পাওয়া যাচ্ছে শাওমির নতুন ৫ লাইফস্টাইল ডিভাইস
নির্বাচিত

দেশের বাজারে পাওয়া যাচ্ছে শাওমির নতুন ৫ লাইফস্টাইল ডিভাইস

চিপ সংগ্রহের ব্যর্থতায় চাকরি হারালেন গুগলের শীর্ষ কয়েক কর্মকর্তা
প্রযুক্তি সংবাদ

কার্বন অপসারণ প্রযুক্তিতে ৯১ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি টেক জায়ান্টদের

ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা
নির্বাচিত

ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা

গ্রামীণফোন, টেলিটক, রবি, বাংলালিংকের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা
টেলিকম

গ্রামীণফোন, টেলিটক, রবি, বাংলালিংকের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আসছে ফোল্ডেবল ও আইফোন ১৮ প্রো
প্রযুক্তি সংবাদ

আসছে ফোল্ডেবল ও আইফোন ১৮ প্রো

স্মার্টফোনের দুনিয়ায় বড়সড় ধামাকা করতে চলেছে মার্কিন টেক...

ক্রোমের ট্যাব বন্ধে নতুন শর্টকাট ফিচার আনবে গুগল

অনুমতি ছাড়াই কম্পিউটারে ৪ জিবি এআই ফাইল ডাউনলোড করছে গুগল ক্রোম! কীভাবে বন্ধ করবেন জেমিনি ন্যানো?

রাতভর ফোন চার্জে রাখার অভ্যাস কি বদলানো উচিত? নতুন গবেষণায় যা জানা গেল

রাতভর ফোন চার্জে রাখার অভ্যাস কি বদলানো উচিত? নতুন গবেষণায় যা জানা গেল

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

দাম বাড়ার বাজারে ৫ স্মার্টফোনের দারুণ বিকল্প

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ জুন ২০২১

মিলেনিয়ালদের জন্য বাজেট ফোন স্যামসাং গ্যালাক্সি এম১২

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix