Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপল নয়, স্মার্টফোনে প্রথম স্যাটেলাইট সংযোগ আনল হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
অ্যাপল নয়, স্মার্টফোনে প্রথম স্যাটেলাইট সংযোগ আনল হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

অ্যাপল ‘নতুন আইফোন উন্মোচনে’র এক দিন আগেই নতুন ‘মেইট ৫০’ সিরিজ স্মার্টফোনের ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। নতুন এই ফ্ল্যাগশিপ ফোনে স্যাটেলাইট সংযোগের মাধ্যমে টেক্সট মেসেজ পাঠানোর ফিচার রেখেছে চীনা নির্মাতা প্রতিষ্ঠানটি।

৭ সেপ্টেম্বর নতুন আইফোন উন্মোচনের জোর সম্ভাবনা রয়েছে অ্যাপলের। বরাবরের মতো কয়েক মাস আগেই থেকেই আইফোনের নতুন সংস্করণ নিয়ে বাজারে রটেছে নানা গুঞ্জন। এর মধ্যে নতুন আইফোনে স্যাটেলাইট সংযোগ ফিচারের সম্ভাব্যতা নিয়ে আলোচনা চলছে বেশ জোরেশোরে।

কিন্তু অ্যাপলের ‘ফার আউট’ আয়োজনের একদিন আগেই নতুন ‘মেইট ৫০’ সিরিজের ঘোষণা দিয়ে বাজারে আলোড়ন তুলেছে হুয়াওয়ে। মেইট ৫০ এবং মেইট ৫০ প্রো উভয় স্মার্টফোনে স্যাটেলাইট সংযোগের মাধ্যমে টেক্সট পাঠানোর ফিচার রেখেছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

এ চীনা হার্ডওয়্যার নির্মাতার কাছ থেকে এ ফিচারটি অপ্রত্যাশিত ছিল বললেও হয়তো ভুল বলা হবে না।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, টেক্সট মেসেজ পাঠানো এবং নেভিগেশনের জন্য চীনের আন্তর্জাতিক ‘বেইদৌ’ স্যাটেলাইট নেটওয়ার্কের সহযোগিতা নেবে হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ ফোনগুলো। এর ফলে জরুরী প্রয়োজনের সময়ে সেলুলার নেটওয়ার্ক সংযোগ নেই এমন অঞ্চল থেকেও ছোট মেসেজ পাঠিয়ে যোগাযোগ করতে পারবেন স্মার্টফোনগুলোর ব্যবহারকারীরা।

মেইট ৫০ সিরিজে আছে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেটের ৪জি সংস্করণ, ৮ গিগাবাইটের র‌্যাম থাকবে এতে। মেইট ৫০ প্রো-এর স্ক্রিনের আকার খানিকটা বড়, ৬.৭৪ ইঞ্চির ওএলইডি ডিসপ্লেটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ বলে জানিয়েছে ভার্জ। মেইট ৫০-এর স্ক্রিনের আকার ৬.৭ ইঞ্চি এবং এর রিফ্রেশ রেট ৯০ হার্টজ। উভয় স্মার্টফোনেই ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে।

সাম্প্রতিক দিনগুলোতে প্রযুক্তি বাজারে স্যাটেলাইটনির্ভর মোবাইল সংযোগ নিয়ে গুঞ্জন ও আলোচনা বেড়েছে। সম্প্রতি নতুন চুক্তির ঘোষণা দিয়েছে টি-মোবাইল ও স্পেসএক্স। স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে ক্রেতাদের স্যাটেলাইট নির্ভর মোবাইল সংযোগ সেবা দিতে চায় টি-মোবাইল।

অ্যাপলও একই ফিচার নিয়ে কাজ করছে– প্রযুক্তি পণ্যের বাজারে এ গুজব রটেছে গত বছরই।

তবে, প্রাথমিক অবস্থায় এ প্রযুক্তির সক্ষমতা সীমিত পর্যায়ে থাকবে বলে ধারণা করছে ভার্জ। টি-মোবাইল জানিয়েছে, স্যাটেলাইট সংযোগের মাধ্যমে টেক্সট মেসেজ এবং ছবি পাঠানোর সুবিধা দেবে তাদের সেবা। ভয়েস কল এবং ইন্টারনেট ব্যবহারের ফিচার যোগ হবে আরও পরে।

আর মেইটা ৫০ সিরিজ নিয়ে হুয়াওয়ের প্রচারণা ইঙ্গিত করছে, কেবল টেক্সট মেসেজ পাঠানোর সুযোগ থাকবে চীনা নির্মাতার নতুন স্মার্টফোনে, ফিরতি মেসেজ পাবে না ডিভাইসগুলো।

টি-মোবাইল ও হুয়াওয়েসহ এই ফিচার নিয়ে যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে, তাদের প্রত্যেকেই স্যাটেলাইট সংযোগ সেবাকে জরুরী পরিস্থিতিতে যোগাযোগের মাধ্যম হিসেবে বিবেচনা করছে; বন্ধুদের সঙ্গে গ্রুপ মেসেজে আড্ডা দেওয়ার অথবা লাইভ ভ্লগিংয়ের ফিচার হিসেবে নয়।

এখন অপেক্ষা কেবল অ্যাপলের। ৭ সেপ্টেম্বরের ‘ফার আউট’ আয়োজনেই উত্তর মিলবে– নতুন আইফোনে আদৌ স্যাটেলাইট সংযোগ সেবা থাকছে কি না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনের ওপর নির্ভরতা কমাতে নতুন ডিভাইস আনছে অ্যাপল
নির্বাচিত

স্মার্টফোনের ওপর নির্ভরতা কমাতে নতুন ডিভাইস আনছে অ্যাপল

আইফোন ১৬-তে যেসব ফিচার থাকছে
নির্বাচিত

উন্নত আইফোন ১৬ প্রো-র ক্যামেরা থাকবে বিশেষ বাটন

ফ্যাশন ও প্রযুক্তিকে দারুণভাবে এক করলো টেকনো ক্যামন ফ্যাশন ফেস্টিভ্যাল
নির্বাচিত

ফ্যাশন ও প্রযুক্তিকে দারুণভাবে এক করলো টেকনো ক্যামন ফ্যাশন ফেস্টিভ্যাল

ফাস্ট চার্জিং স্মার্টফোন আনল অপো
নির্বাচিত

ফাস্ট চার্জিং স্মার্টফোন আনল অপো

অ্যাপল-ব্রডকমের ১৫ বিলিয়ন ডলারের চুক্তি
নির্বাচিত

অ্যাপল-ব্রডকমের ১৫ বিলিয়ন ডলারের চুক্তি

চুরি করেছে মার্ক জাকারবার্গ, দাবি ইলন মাস্কের
নির্বাচিত

চুরি করেছে মার্ক জাকারবার্গ, দাবি ইলন মাস্কের

Load More

ট্রেন্ডিং টপিক

বৈদ্যুতিক বাস
অটোমোবাইল

৩ শর্তে বৈদ্যুতিক বাস-ট্রাক আমদানিতে শুল্কমুক্ত সুবিধা

শাওমির নতুন ফোনে সুপার ব্যাটারি ব্যাকআপসহ আরও যা থাকছে
নির্বাচিত

শাওমির নতুন ফোনে সুপার ব্যাটারি ব্যাকআপসহ আরও যা থাকছে

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব
অর্থ ও বাণিজ্য

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব

ডিজেল বাদে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে বাড়ল ৫ টাকা
অটোমোবাইল

ডিজেল বাদে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে বাড়ল ৫ টাকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বারবার ইন্টারনেটে ঝামেলা করছে? রাউটারের ১টা সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

বারবার ইন্টারনেটে ঝামেলা করছে? রাউটারের ১টা সেটিংস বদলান

বর্তমানে বাড়িতে অনেকেই স্মার্ট টিভি ব্যবহার করেন। এছাড়া...

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ সেপ্টেম্বর ২০২২

অ্যাপল নয়, স্মার্টফোনে প্রথম স্যাটেলাইট সংযোগ আনল হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV