Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এমআই ১০টি প্রো ছাড়া বিয়ে করব না যুবক!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
এমআই ১০টি প্রো ছাড়া বিয়ে করব না যুবক!
Share on FacebookShare on Twitter

কলেজের গন্ডি পেরোতেই না পেরোতেই বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন কিংবা পাড়া-পড়শির মুখে মুখে ফেরে তিন শব্দের একটি প্রচলিত প্রশ্ন – “বিয়ে কবে করছিস”? বিরক্ত হলেও আমরা অনেকেই স্বাভাবিক প্রতিক্রিয়া দিয়ে প্রসঙ্গটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে কেউ কেউ আবার উত্তরে কিছু নির্দিষ্ট মাপকাঠির কথা জানিয়ে বলেন “অমুক জিনিস না পাওয়া বা না হওয়া অবধি বিয়ে করছি না”; এই ধরণের উত্তরে বা পরিকল্পনায় কিছুটা হলেও নির্বিঘ্নে ব্যাচেলর জীবন উপভোগ করা যায়। কিন্তু রসিকতা করে ঠিক এমনই কিছু উত্তর দিয়ে জীবনের স্বাদ বদলে গেল এলাহাবাদের এক ব্যক্তির! সৌজন্যে ভারতের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড শাওমি।

আসলে কামাল আহমাদ নামের ওই ব্যক্তি, টুইটারে ‘Mi Fan’ হিসেবে বেশ সক্রিয়। গত ১১ই ডিসেম্বর, কোনো বন্ধুর বিবাহ সম্পর্কিত প্রশ্নের উত্তরে তিনি টুইট করে জানান শাওমির এমআই ১০টি প্রো স্মার্টফোনটি হাতে না পাওয়া অবধি তিনি বিয়ে করবেন না। কামালের বৈবাহিক পরিকল্পনা সম্পর্কে আমরা নিশ্চিত নই (বলা ভালো এটি আমাদের গুরুত্বপূর্ণ নয়), তবে তিনি যে শাওমির ফ্ল্যাগশিপ ফোনটি পেতে চেয়েছিলেন সে কথা স্পষ্ট! আশ্চর্যজনক ব্যাপার এটাই যে, গতকাল অর্থাৎ ২১শে ডিসেম্বর এই এমআই ডিভাইস প্রেমীকে বিনামূল্যে একটি Mi 10T Pro স্মার্টফোন দিয়েছে চীনা টেক জায়ান্ট সংস্থাটি। শুধু তাই নয়, শাওমির ভারতীয় শাখার প্রধান মনু কুমার জৈন টুইট পোস্টে মজা করে ওই ব্যক্তিকে বিয়ের জন্য উৎসাহিত করেছেন।

স্বাভাবিকভাবেই শাওমির এই পদক্ষেপটি সম্পর্কে জানার পর থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ হইচই ফেলেছেন নেটিজেনরা। কিন্তু বিয়েতে উৎসাহ দেওয়ার জন্য বিনামূল্যে ফোন উপহার! নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গল্প? সূত্রের অনুসারে, কামাল, ব্র্যান্ডের বহু প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন। ওই রকমই কোনো প্রোগ্রাম থেকে তিনি পুরস্কারস্বরূপ একটি কুপন পান যা তাকে কাঙ্খিত ডিভাইসটি জেতার সুযোগ দেয়।

তবে যাইহোক, কামালের ভাগ্যদেবী যে তার ওপর বেশ প্রসন্ন সেকথা স্বীকার না করে উপায় নেই! তিনি বিনামূল্যে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের স্মার্টফোন তো পেয়েছেনই, উপরন্তু খোদ শাওমি ইন্ডিয়ার প্রধান তাকে টুইটারে অভিনন্দন জানিয়েছেন। সেক্ষেত্রে গতকাল ডিভাইসটি হাতে পেয়ে শাওমি এবং মনু কুমারকে ধন্যবাদ জানাতে ভোলেননি কামাল।

কী বিশেষত্ব শাওমির এই ফ্ল্যাগশিপ ফোনের?

এমআই ১০টি প্রো ডিভাইসটি সহজেই প্রিমিয়াম ডিভাইস প্রেমীদের আকর্ষিত করতে পারে কারণ, এই ৫জি ফোনটিতে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যার স্ক্রিন রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। অন্যান্য ফিচারের কথা বললে ফোনটিতে স্ন্যাপড্রাগন ৮৬৫ এসওসি প্রসেসর, ৮ জিবি র‌্যাম রয়েছে এবং ইউএফএস ৩.১ স্টোরেজ উপলব্ধ। এটি ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে পাওয়া যাবে। এছাড়া, এতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে, ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি ৫,০০০ এমএএইচ।

শুধু তাই নয়, এই ‘Mi’ ব্র্যান্ডনেম যুক্ত ফ্ল্যাগশিপ ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে যাতে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারী লেন্স, ১৩ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। শাওমির দাবি, এই ফোনটি সেরা ছবি ক্যাপচার করতে বা ভিডিও রেকর্ড করতে সক্ষম। এমনকি, এই ফোনটিকে তার বিয়ের শুটিংয়ের জন্য ব্যবহার করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন মনু কুমার জৈন!

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি সাংবাদিক নেতৃবৃন্দকে অভিনন্দন জানালো বিসিএস
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি সাংবাদিক নেতৃবৃন্দকে অভিনন্দন জানালো বিসিএস

পথে ঘাটে হেনস্তার শিকার হচ্ছেন? সাহায্য করবে অ্যাপ!
প্রযুক্তি সংবাদ

পথে ঘাটে হেনস্তার শিকার হচ্ছেন? সাহায্য করবে অ্যাপ!

ই-সেবার তিনটি উদ্যোগ নিয়ে এলো বিজপার্ক ভেনচার লিমিটেড
প্রযুক্তি সংবাদ

ই-সেবার তিনটি উদ্যোগ নিয়ে এলো বিজপার্ক ভেনচার লিমিটেড

গেমিং-গ্রাফিক্স পিসি এক্সচেঞ্জ সেবা চালু করলো এক্সচেঞ্জকরি ও স্টার টেক
নির্বাচিত

গেমিং-গ্রাফিক্স পিসি এক্সচেঞ্জ সেবা চালু করলো এক্সচেঞ্জকরি ও স্টার টেক

এপ্রিলে বাজারে আসছে নিকনের ডি৬ প্রো ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

এপ্রিলে বাজারে আসছে নিকনের ডি৬ প্রো ক্যামেরা

নদীতে তলিয়ে যাওয়ার ১০ মাস পরেও দিব্যি চলছে আইফোন!
প্রযুক্তি সংবাদ

নদীতে তলিয়ে যাওয়ার ১০ মাস পরেও দিব্যি চলছে আইফোন!

Load More

ট্রেন্ডিং টপিক

নাথিং ফোন ৩এ লাইট
প্রযুক্তি সংবাদ

র‍্যামের আকাশছোঁয়া দামে সিএমএফ ফোন আনছে না নাথিং

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
প্রযুক্তি সংবাদ

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

৪০ বছরেও এমন সংকট দেখেনি মেমোরি বাজার
প্রযুক্তি সংবাদ

৪০ বছরেও এমন সংকট দেখেনি মেমোরি বাজার

স্যামসাংকে টপকে দক্ষিণ কোরিয়ার শীর্ষ কোম্পানি এখন এসকে হাইনিক্স
প্রযুক্তি সংবাদ

স্যামসাংকে টপকে দক্ষিণ কোরিয়ার শীর্ষ কোম্পানি এখন এসকে হাইনিক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশে অনলাইন জুয়ায় আসক্ত ৫০ লাখের বেশি মানুষ!
নির্বাচিত

জুয়া ও হুন্ডির অভিযোগ: ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করল বিএফআইইউ

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে জানিয়েছেন,...

অপোর নতুন ইয়ারবাডে থাকছে নয়েজ ক্যানসেলেশন সুবিধা

অপোর নতুন ইয়ারবাডে থাকছে নয়েজ ক্যানসেলেশন সুবিধা

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে এশিয়াটিকের ২১ পুরস্কার

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে এশিয়াটিকের ২১ পুরস্কার

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ ডিসেম্বর ২০২০

এমআই ১০টি প্রো ছাড়া বিয়ে করব না যুবক!

Techzoom.TV |
TechzoomTV