Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইমো হ্যাক করে টাকা দাবি করতেন রাবির দুই শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 16 November 2022
ইমো হ্যাক করে টাকা দাবি করতেন রাবির দুই শিক্ষার্থী
Share on FacebookShare on Twitter

কল-ভিডিও শেয়ারিং অ্যাপ ইমো হ্যাক করে মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা রাজশাহী এসে তাদের আটক করে নিয়ে যায়। পরে সোমবার তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়।

রাবির দুই শিক্ষার্থী হলেন- রেজোয়ান ইসলাম রিজু এবং শাকিব শুভ। তাদের সঙ্গে রবিন আলী নামে একজনেরও জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইমো হ্যাক ও প্রতারণার কাজে ব্যবহৃত সাতটি মোবাইল ফোন এবং সাতটি সিম কার্ড জব্দ করা হয়।

আটক রাবির রিজু ও শাকিব চিত্রকলা, ছাপচিত্র ও প্রাচ্যকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তারা রাজশাহী নগরীর চকপাড়া এলাকার একটি ছাত্রাবাসে একই কক্ষে থাকতেন। রেজোয়ানের গ্রামের বাড়ি যশোরের মণিরামপুর এবং শাকিবের বাড়ি নাটোরের লালপুর উপজেলায়।

এর আগে, গত ১৩ নভেম্বর সকালে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রাজশাহী নগরীর চকপাড়া এলাকার একটি ছাত্রাবাস থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। তবে গত দুইদিন ধরে তাদের কোন সন্ধান না পাওয়ায় গত সোমবার চন্দ্রিমা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রেজওয়ানের বড় ভাই মিরাজুল ইসলাম। দুই দিন ধরে রাজশাহীর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার আ. ফ. ম. আল কিবরিয়া জানান, তারা দীর্ঘদিন থেকে পরস্পর যোগসাজশ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারীদের ইমো হ্যাক করতো।

তিনি বলেন, চক্রের সদস্যরা প্রথমে ইমো ব্যবহারকারী প্রবাসীদের নম্বর সংগ্রহ করেন। পরে তারা কৌশলে টার্গেট করা প্রবাসীর ওয়ান টাইম পাসওয়ার্ড হাতিয়ে নেন। পাসওয়ার্ড পাওয়ার পর তারা সেই আইডি থেকে পাঠানো কথোপকথন ও মেসেজ পর্যবেক্ষণ করেন। এক পর্যায়ে হ্যাক করা আইডি ব্যবহার করে স্বজনদের দুর্ঘটনা বা অসুস্থতার কথা বলে প্রবাসীদের বিকাশে বড় অংকের টাকা পাঠাতে বলেন।

এ বিষয়ে খিলগাঁও থানার নিয়মিত মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেপ্তার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি দল। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সোপর্দ করা হলে একদিনের রিমান্ড মঞ্জর করেন আদালত।

সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের এডিসি নাজমুল জানান, এ ধরনের অপকর্ম করত নাটোরের লালপুরে একটি গ্রুপ তৈরি হয়েছে। সেখানকার অনেককেই শনাক্ত করেছে ডিএমপির সিটি-সাইবার। শিগগিরই সেখানে বড় ধরনের অভিযান পরিচালিত হবে। কোনোভাবেই মোবাইল বা ইমোতে আসা ওটিপি কাউকেই শেয়ার করা যাবে না। সচেতনতাই সাইবার নিরাপত্তার ভিত্তি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আপাতত বন্ধই থাকছে ফেসবুক
নির্বাচিত

আপাতত বন্ধই থাকছে ফেসবুক

ফেসবুক ব্যবহার বন্ধের পরামর্শ!
প্রযুক্তি সংবাদ

ফেসবুক ব্যবহার বন্ধের পরামর্শ!

মিজানুর রহমান আজহারির মনোনয়ন নিয়ে সত্যতা
সোশ্যাল মিডিয়া

মিজানুর রহমান আজহারির মনোনয়ন নিয়ে সত্যতা

স্মার্টফোন-টিভি ছাড়া খেতে চায় না শিশু, জানুন করণীয়
সোশ্যাল মিডিয়া

স্মার্টফোন-টিভি ছাড়া খেতে চায় না শিশু, জানুন করণীয়

হোয়াটসঅ্যাপ চলবে না যেসব ফোনে
নির্বাচিত

হোয়াটসঅ্যাপ চলবে না যেসব ফোনে

ঢাবিতে কোরআন তেলওয়াত নিষিদ্ধ, উত্তাল সোশ্যাল মিডিয়া
সোশ্যাল মিডিয়া

ঢাবিতে কোরআন তেলওয়াত নিষিদ্ধ, উত্তাল সোশ্যাল মিডিয়া

Load More

ট্রেন্ডিং টপিক

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 November 2022

ইমো হ্যাক করে টাকা দাবি করতেন রাবির দুই শিক্ষার্থী

Techzoom.TV |
TechzoomTV