Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভাইরাল হোয়াটসঅ্যাপ মেসেজে লুকিয়ে বিপদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 6 March 2021
Share on FacebookShare on Twitter

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি এখন প্রতারকদের বিচরণক্ষেত্র হয়ে উঠেছে৷ কখনও লটারি জেতার প্রলোভন আবার কখনও বিনামূল্যে উপহারের প্রতিশ্রুতি, আর প্রতারকদের ফাঁদে পা দিলেই সর্বস্ব হারানোর শঙ্কা৷ পরশুদিন ‘আন্তর্জাতিক নারী দিবস’ আর ওই দিনটিকে কেন্দ্র করে হোয়াটসঅ্যাপে শুরু হয়েছে একটি স্ক্যাম (WhatsApp Scam)। একটি অফারকে সামনে রেখে কিছু অসাধু মানুষ ব্যবহারকারীদের ঠকানোর ষড়যন্ত্র করছে৷ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হোয়াটসঅ্যাপে একটি বার্তা ছড়ানো হচ্ছে৷ বার্তাটির দাবি “আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষ্যে অ্যাডিডাস (Adidas) বিনামূল্যে জুতো উপহার দিচ্ছে”। সেইসঙ্গে বার্তার মধ্যে একটি লিঙ্ক অর্ন্তভুক্ত থাকছে৷ বলা হচ্ছে এই লিঙ্কে ক্লিক করলেই ফ্রিতে জুতো পাওয়া যাবে৷ আপনিও যদি মেসেজটি পেয়ে থাকেন তাহলে আমরা আপনাকে এটি উপেক্ষা করার পরামর্শ দিচ্ছি৷ কারণ এটি কেবলমাত্র একটি অনলাইন স্ক্যাম৷ অ্যাডিডাস বিনামূল্যে কোনো জুতো অফার করছে না৷ উল্টে আর্থিক প্রতারনার শিকার হয়ে নিজের জুতো কেনার টাকা পকেটে না থাকার সম্ভাবনাও খুব একটা অমূলক নয়৷

উল্লেখ্য, এই জাতীয় স্ক্যাম প্রথম ঘটছে এমন নয়। হোয়াটসঅ্যাপে এর আগেও বহুবার এই ধরনের স্ক্যাম সামনে এসেছে। আসলে এই ধরণের নকল অফারগুলির মাধ্যমে একটা বিশেষ রকমের প্রলোভনের ফাঁদ তৈরি করা হয়, আর সেই ফাঁদেই ফেঁসে যান লক্ষ লক্ষ মানুষ। নতুন স্ক্যামটির ক্ষেত্রেও জালিয়াতরা একই পন্থা অবলম্বন করেছে। যেখানে তারা দাবি করছে, বর্ষপূতিতে অ্যাডিডাস বিনামূল্যে জুতো উপহার দিচ্ছে। পাশাপাশি তারা মেসেজের সাথে “https://v-app.buzz/adidass/tb.php?_t=161492973315:35:33” লিঙ্কটি শেয়ার করছে। আমরা আপনাকে জানাতে চাই এটি সম্পূর্ণ একটি ভুয়ো মেসেজ। তাই এই মেসেজে থাকা লিংকে ক্লিক করবেন না এবং মেসেজটি কাউকে ফরওয়ার্ড করবেন না।

কিছুদিন আগে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া একই ধরণের ভুয়ো মেসেজ
প্রথমত, যদি অ্যাডিডাস প্রকৃতপক্ষে বিনামূল্যে জুতা সরবরাহ করার পরিকল্পনা করে, তবে সেটা প্রথমে তাঁদের ওয়েবসাইট এবং তারপর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলিতে আপডেট করবে৷ অফারটিতে জল মেশানো কিনা তা যাচাই করার জন্য অ্যাডিডাস অফিসিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া একাউন্ট চেক করলেও সেখানে বিনামূল্যে জুতা দেওয়া হবে এমন কোনো ডিল, অফিসিয়াল নোটিস বা ঘোষণা খুঁজে পাওয়া যায়নি।

দ্বিতীয়ত, ইউআরএল (url) সন্দেহজনক দেখাচ্ছে। আপনি যদি ইউআরএলটি (url) ঘুরে দেখেন তবে এতে “v-app.buzz/adidass” উল্লেখ করা হয়েছে। অ্যাডিডাসের বানান এই ক্ষেত্রে ভুলভাবে লেখা হয়েছে৷ সঠিক বানানটি হল adidas৷ আবার ইউআরএলটি (url) অফিসিয়াল অ্যাডিডাস ওয়েবসাইট https://shop.adidas.co.in/ এর অংশ নয়। ফলে ফরোয়ার্ড করা বার্তায় অর্ন্তভুক্ত লিঙ্কটি ক্লিক করা থেকে বিরত থাকতে আমরা আপনাকে পরামর্শ দেবো৷

এছাড়া, ল্যান্ডিং পেজে থাকা লোগোটি হ’ল হোয়াটসঅ্যাপের, অ্যাডিডাসের নয়, যা এই ফ্রি উপহার দেওয়ার দাবি কতটা বিশ্বাসযোগ্য তার ওপর প্রশ্নচিহ্ণ তুলে দেয়৷ আরও সন্দেহজনক বিষয়টি হল এই ইউআরএলটি (url) ক্লিক করলে যে ওয়েবসাইটটি খোলে সেখানে অ্যাডিডাসের কোনও সামগ্রী অন্তর্ভুক্ত নেই, বরং এখানে কয়েকটি ছবি রয়েছে। শেষে, ওয়েব পেজের নীচে বলা হয়েছে যে এটি ডেভেলপ করেছে © 2021 adidas America Inc৷ যদিও অ্যাডিডাসের মূল ওয়েবসাইটের ক্ষেত্রে সেটি ©2020 shop.adidas.co.in বলে লেখা আছে৷

আশা করি, ফ্রিতে জুতো দেওয়ার পিছনে আসল সত্যটি আপনাদের কাছে ব্যাখ্যা করা সম্ভব হয়েছে৷ এছাড়াও, প্রতারণার লক্ষ্যে শয়ে শয়ে ভুয়ো অফার ঘাপ্টি মেরে বসে আছে৷ সঠিক সময় আসলেই তারা ছড়িয়ে পড়বে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে৷ তাহলে WhatsApp বলুন বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কীভাবে সুরক্ষিত থাকবেন?

১- সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না।

২ – নিখরচায় উপহার দেওয়ার দাবি করে এমন বার্তাগুলিকে বিশ্বাস করবেন না।

৩ – সন্দেহজনক লিঙ্কের ইউআরএলটি (url) সঠিকভাবে পরীক্ষা করে দেখুন৷

এই জাতীয় বার্তাগুলিতে প্রায়শই বানান ভুল থাকে। সেগুলি যথাযথভাবে পরীক্ষা করুন এবং ভাবুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে টুইটারে
নির্বাচিত

গণহারে ছাঁটাই, সব কার্যালয় বন্ধ ঘোষণা

প্রতিমন্ত্রী পলককে যে কথা দিলেন মার্তিনেজ
প্রযুক্তি সংবাদ

প্রতিমন্ত্রী পলককে যে কথা দিলেন মার্তিনেজ

ফেসবুকে ‘পিপল ইউ মে নো’ সাজেশন বন্ধ করবেন যেভাবে
নির্বাচিত

ফেসবুকে ‘পিপল ইউ মে নো’ সাজেশন বন্ধ করবেন যেভাবে

চীনে কোরআন মজিদ অ্যাপ সরিয়ে নিয়েছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

চীনে কোরআন মজিদ অ্যাপ সরিয়ে নিয়েছে অ্যাপল

ফেসবুক আইডি বন্ধ করার উপায় কী?
নির্বাচিত

ফেসবুক আইডি বন্ধ করার উপায় কী?

মেসেঞ্জারে আসছে অটো স্ট্যাটাস ফিচার
প্রযুক্তি সংবাদ

মেসেঞ্জারে আসছে ‘একগুচ্ছ’ নতুন ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন ইয়ারবাড আনছে নাথিং, পোকেমনের রহস্যময় ছবিতে মিললো ইঙ্গিত
প্রযুক্তি বাজার

নতুন ইয়ারবাড আনছে নাথিং, পোকেমনের রহস্যময় ছবিতে মিললো ইঙ্গিত

শেয়ারট্রিপের টিকিট বুকিং ও ইবিএল ক্রেডিট কার্ডের প্রমোশনাল অফার নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগ শেয়ারট্রিপের বিরুদ্ধে

ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা
প্রযুক্তি সংবাদ

ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ
প্রযুক্তি সংবাদ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশার যথেচ্ছ চলাচল নিয়ন্ত্রণ...

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 March 2021

ভাইরাল হোয়াটসঅ্যাপ মেসেজে লুকিয়ে বিপদ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix