Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুক আসলে কত বড়?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 26 June 2021
বাংলাদেশে ব্যবসার নিবন্ধন নিয়েছে ফেসবুক
Share on FacebookShare on Twitter

অ্যাপল, আমাজন, গুগল, মাইক্রোসফট এবং ফেসবুককে পশ্চিমা গণমাধ্যমে ‘বিগ টেক’ বলা হয়। মার্কিন নীতিনির্ধারকেরা প্রায়ই এই প্রতিষ্ঠানগুলোর আধিপত্য কমাতে আইনপ্রণয়নের প্রস্তাব করেন। তাঁরা বলেন, প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ছোট ছোট অংশে ভাগ করা হোক। বাইডেন প্রশাসনও সে পথেই হাঁটছে।

নীতিনির্ধারকদের চাওয়া পূরণ হবে কি না, তা এখনই জানার সুযোগ নেই। আমরা বরং প্রতিষ্ঠানগুলোর আকার সম্পর্কে একটা ধারণা পেতে পারি। শুরুটা নাহয় ফেসবুক দিয়েই করা হোক। ক্রমে বাকিগুলো সম্পর্কে জানা যাবে।

মাস কয়েক আগে ফেসবুকের সবগুলো সেবাকে একটি মাতৃপ্রতিষ্ঠানের অধীনে এনে প্রাতিষ্ঠানিক কাঠামোয় পরিবর্তন আনা হয়। নতুন কাঠামো অনুযায়ী ‘ফেসবুক’ হলো মাতৃপ্রতিষ্ঠান। আর সামাজিক যোগাযোগমাধ্যম সেবাটিকে তারা বলছে ‘ফেসবুক অ্যাপ’। অর্থাৎ ফেসবুক অ্যাপ হলো ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম, মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপের মতোই একটি সেবা।

ফেসবুক আসলে কত বড়?

  1. বিশ্বব্যাপী ৩০০ কোটির বেশি মানুষ ফেসবুকের পণ্য ব্যবহার করে বলে প্রতিষ্ঠানটির দাবি।
  2. ২০ কোটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্ভাব্য গ্রাহকের খোঁজে ফেসবুকের মালিকানাধীন অ্যাপ ব্যবহার করে।
  3. অ্যাপগুলোর মাধ্যমে দিনে ১০ হাজার কোটির বেশি বার্তা আদান–প্রদান করা হয়।
  4. বিশ্বব্যাপী ৮০টির বেশি শহরে ফেসবুকের কার্যালয় আছে। তবে বৃহত্তম দেশ রাশিয়ায় কোনো কার্যালয় নেই।

ফেসবুক আসলে কত বড়?
বিভিন্ন দেশের ১৭টি ডেটা সেন্টারে ফেসবুকের তথ্য রাখা হয়।

১৮৮ কোটি ব্যবহারকারী দিনে অন্তত একবার ফেসবুক ব্যবহার করেন।

আর মাসে অন্তত একবার ফেসবুক ব্যবহার করেন এমন ব্যবহারকারীর সংখ্যা ২৮৫ কোটি।

সব মিলিয়ে ৬০ হাজার ৬৫৪ জন কর্মী রয়েছেন ফেসবুকের।

গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, কেবল তিন মাসে বিজ্ঞাপন থেকে ফেসবুকের মোট আয় ছিল ২ হাজার ৫৪৩ কোটি ৯০ লাখ ডলার। একই মেয়াদে প্রতিষ্ঠানটি ৯৪৯ কোটি ৭০ লাখ ডলার নিট আয় করে।

ফেসবুক আসলে কত বড়?
১৬ থেকে ৬৪ বছর বয়সী ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে পছন্দের সামাজিক যোগাযোগমাধ্যমের তালিকায় প্রথম পাঁচটির চারটিই ফেসবুকের মালিকানাধীন।

বিশ্বের সব সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর প্রায় ৬০ শতাংশ ফেসবুক ব্যবহার করেন।

কোনো প্রতিষ্ঠান কিনে নেওয়া ফেসবুকের অভ্যাসে পরিণত হয়েছে। এই অধিগ্রহণগুলোর মাধ্যমে ফেসবুক মূলত ‘মেধা আহরণ’ করে। সেটা দক্ষ কর্মী হতে পারে, হতে পারে পেটেন্টও। ফেসবুকের মূল সেবার বাইরে প্রতিষ্ঠানটির মালিকানাধীন জনপ্রিয় সেবাগুলো হলো মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও অকুলাস।

তথ্যসূত্র: ফেসবুক, উই আর সোশ্যাল, হাবস্পট

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক
সোশ্যাল মিডিয়া

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক

জুয়ার অ্যাপে জড়িয়ে পড়েছেন জয়া, অপু ও ফারিয়া!
প্রযুক্তি সংবাদ

জুয়ার অ্যাপে জড়িয়ে পড়েছেন জয়া, অপু ও ফারিয়া!

টিকটকের কুপ্রভাব: কিশোরীদের অদ্ভুত আচরণ আশঙ্কাজনকভাবে বাড়ছে
নির্বাচিত

টিকটকের কুপ্রভাব: কিশোরীদের অদ্ভুত আচরণ আশঙ্কাজনকভাবে বাড়ছে

কোয়ালকমের চিপে নিরাপত্তা ত্রুটি ঝুঁকিতে অ্যান্ড্রয়েড ডিভাইস
প্রযুক্তি সংবাদ

মিড রেঞ্জ ডিভাইসের জন্য কোয়ালকমের নতুন চিপ

যেখানে ভুলেও স্মার্টফোন রাখবেন না
টিপস

যেখানে ভুলেও স্মার্টফোন রাখবেন না

ইনস্টাগ্রামে পণ্যের প্রচারণাকারীদের তথ্য ফাঁস
নির্বাচিত

ইনস্টাগ্রামে জনপ্রিয় হতে পারবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

এইচএসসি
প্রযুক্তি সংবাদ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 June 2021

ফেসবুক আসলে কত বড়?

Techzoom.TV |
TechzoomTV