Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিকটকে ইফতার এবং ঈদ আয়োজনের সহজ রেসিপি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 23 March 2025
টিকটকে ইফতার এবং ঈদ আয়োজনের সহজ রেসিপি
Share on FacebookShare on Twitter

বিশেষ উৎসবকে কেন্দ্র করে অনলাইন প্ল্যাটফর্মে দেখা মিলছে নতুন নানা ধরনের কনটেন্ট। রমজান মাস এবং ঈদ উপলক্ষ্যে ফুড কনটেন্ট ক্রিয়েটররাও টিকটক প্ল্যাটফর্মে নিয়ে আসছে নানান কনটেন্ট। রমজানের ঐতিহ্যবাহী খাবারগুলোকে কীভাবে দ্রুতসময়ে সুস্বাদ করা যায় সেটি কনটেন্ট ক্রিয়েটররা টিকটকে তুলে ধরছে।

ঈদের সময় ঘনিয়ে আসার সাথে সাথে বেড়ে যায় ঈদকে ঘিরে নানান প্রস্তুতি। খাবারের ক্ষেত্রেও থাকে অনেক আয়োজন। অন্যদিকে, “ইফতারে কী খাব?” এটিও প্রতি রমজানে একটি ভাবনার বিষয় হয়ে থাকে। এর সমাধান রান্নার বইয়ে থাকলেও এখন আরও নতুন রেসিপি পাওয়া যাচ্ছে টিকটক প্ল্যাটফর্মে। ৩০ মিনিটেরও কম সময়ের মধ্যে তৈরি করা যায় এমন সব রেসিপি খুঁজে পাওয়া যাচ্ছে ক্রিয়েটরদের বিভিন্ন ভিডিও গুলোতে।

এমনই একজন ক্রিয়েটর হল সোয়েব রহমান, যিনি ‘@হ্যাট মান কুকিং’ নামে বেশি পরিচিত। তার কনটেন্ট মেকিংয়ে আছে একটি আলাদা নিজস্ব স্টাইল। বিভিন্ন ধরনের খেজুর এবং প্রোটিন সমৃদ্ধ ছোলার সালাদ থেকে শুরু করে হাইড্রেটিং পানীয়– রমজানের জন্য দারুণ সব সহজ কিন্তু স্বাস্থ্যকর রেসিপি তুলে ধরে সোয়েব।

যারা ঐতিহ্যবাহী স্বাদে নতুনত্ব চান, তাদের জন্য ক্রিয়েটর মাহিম আহমেদ (@দ্যা মাহিম মেইকস) তৈরি করেন ফিউশন স্টাইলে নতুন রেসিপি। রমজান উপলক্ষ্যে তিনি নিয়ে এসেছে আলাদা একটি রান্নার সিরিজ। এর মধ্যে রয়েছে ২৫ মিনিটে বানানো হালিমের রেসিপি, অন্যান্য কনটেন্ট ক্রিয়েটরদের সাথে ইফতার ডেজার্ট, ইত্যাদি খাবার তৈরির পর্ব।

আরেকজন ক্রিয়েটর, রথি আহমেদ (@রথি আহমেদ) রমজানকে সামনে রেখে এনেছে একটি কুকিং সিরিজ। কিমা দিয়ে পরোটা এবং মসলা দিয়ে ডালের বড়ার মতো তার অনেক রেসিপি জনপ্রিয় হয়েছে। এই ধরনের খাবারগুলো ৩০ মিনিটেরও কম সময়ে তৈরি করা যায়। তাই এই কনটেন্টগুলোর শেয়ারের সংখ্যাও হাজারে পৌঁছেছে।

ক্রিয়েটর আবরিসা (@আবরিসা) নিজের মতো করে বানান নানান খাবার। কম তেলে রান্না করাকে তিনি গুরুত্ব দেন। ফলে তার কনটেন্টের মধ্য দিয়ে স্বাস্থ্য সচেতনতার দিকটি উঠে আসে। তার রেসিপিগুলোর মধ্যে আছে ইফতারের জন্য স্পেশাল স্মুদি, রোস্টেড ভেজি র্যাপ এবং ফাইবারে ভরপুর সুপ।

ফুড ভ্লগার ফাবিহা নওসিন প্রভা, (@প্রভা ইটস) ইফতারের জন্য ‘আন্ডার থার্টি মিনিটস’ নামে একটি সিরিজ নিয়ে এসেছে। শামি কাবাব এবং বেগুনির মতো ঝটপট বানিয়ে ফেলা যায় এমন অনেক রেসিপি দেখাচ্ছেন তিনি।

বাংলাদেশি খাবার নিয়ে এই সকল ক্রিয়েটররা একসাথে কনটেন্ট বানাচ্ছে। রমজানের মতো একটি বিশেষ সময়ে দর্শকদের পাশে থাকার প্রতিশ্রুতির জায়গা থেকেও তারা কাজ করে যাচ্ছে। টিকটকে তাদের এমন কনটেন্টের মধ্য দিয়ে ডিজিটাল কমিউনিটি দৃঢ় হচ্ছে এবং তাদের মধ্যে সম্প্রীতিও বাড়ছে।

এই ঈদে আপনারও যদি সময় কম থাকে, তাহলে আপনার ফোনের বাইরে আর তাকানোর প্রয়োজন নেই।কয়েক মুহূর্তেই টিকটকে রেসিপির ভিডিওর সাহায্যে সহজেই তৈরি করে ফেলতে পারেন আপনার পছন্দের খাবার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টিকটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

আপনার ফেসবুক অ্যাকাউন্টের মূল্য ৭০,০০০ টাকা
নির্বাচিত

আপনার ফেসবুক অ্যাকাউন্টের মূল্য ৭০,০০০ টাকা

ফাইভজি ডিজিটাল প্রকৌশল সমাধান আনল হুয়াওয়ে
নির্বাচিত

এলজি বলছে হুয়াওয়ের ৫জি যন্ত্রাংশে ‘ঝুঁকি নেই’

বিটকয়েনে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক
নির্বাচিত

বিটকয়েনের যেসব বিষয় জানা জরুরি

স্মার্ট ইলেকট্রিক বাইক আনল হিরো
নির্বাচিত

স্মার্ট ইলেকট্রিক বাইক আনল হিরো

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ
লিড স্টোরি

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

গ্যালাক্সি এস২০ ও বাডস প্লাসের ছবি প্রকাশ
নির্বাচিত

গ্যালাক্সি এস২০ ও বাডস প্লাসের ছবি প্রকাশ

Load More

ট্রেন্ডিং টপিক

লংকাবাংলা
অর্থ ও বাণিজ্য

টানা দুই বছর লভ্যাংশ নেই, লোকসানে লংকাবাংলা ফাইন্যান্স

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য
পাঁচমিশালি

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 March 2025

টিকটকে ইফতার এবং ঈদ আয়োজনের সহজ রেসিপি

Techzoom.TV |
TechzoomTV