Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘৯ বিয়েসহ’ তালহার বিরুদ্ধে যত অভিযোগ স্ত্রী হ্যাপীর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 15 May 2025
‘৯ বিয়েসহ’ তালহার বিরুদ্ধে যত অভিযোগ স্ত্রী হ্যাপীর
Share on FacebookShare on Twitter

সাবেক মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী অভিযোগ তুলেছেন, তার স্বামী মুফতি তালহা ইসলাম এখন পর্যন্ত নয়টি বিয়ে করেছেন। একসময় জাতীয় দলের এক ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে আলোচনায় আসা হ্যাপী এবার অভিযোগ করেছেন, স্বামীর নির্যাতনের শিকার তিনি দীর্ঘদিন ধরে।

গত সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামীর বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন তিনি।

বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হ্যাপীর আইনজীবী অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, মডেলিং ও অভিনয় জগত ছেড়ে নাজনীন আক্তার হ্যাপী ইসলামের পথে আসেন এবং প্রায় সাত বছর আগে নড়াইলের সাবেক সংসদ সদস্য প্রয়াত মুফতি শহিদুল ইসলামের ছেলে মুফতি তালহা ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তিনি জানতে পারেন, তার স্বামী একাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন এবং অল্প সময়ের জন্য তাদের বিয়ে করেছেন।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, তালহা ইসলাম মোট ৯টি বিয়ে করেছেন। হ্যাপীর ওপর নিয়মিতভাবে চলেছে নির্যাতন—বিশেষ করে যৌতুকের জন্য। কথায় সামান্য মতবিরোধ হলেই হ্যাপীর ওপর শারীরিক নির্যাতন চালানো হতো, এমনকি সন্তানও এই নির্যাতনের শিকার হতো বলে অভিযোগ।

হ্যাপী জানান, “আমি বারবার তালাক চাইতাম, কিন্তু প্রতি বারই ওর অমানবিক নির্যাতনের শিকার হয়েছি। তালাকের কথা বললেই সে শর্ত দিত—এক কোটি টাকা দিতে হবে অথবা সন্তানকে আজীবনের জন্য ছেড়ে দিতে হবে। কোনোদিন যেন তাকে দেখতে না পারি, এমন নিষ্ঠুর শর্ত!”

তিনি আরও জানান, মামলা করার পর থেকেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার অভিযোগ, মামলার পরের রাতেই তালহা তার বাসায় লোকজন নিয়ে এসে প্রায় ৫০-৬০ লাখ টাকার ব্যবসায়িক মালামাল নিয়ে গেছেন। পাশাপাশি মামলা তুলে নেওয়ার জন্য হুমকিও দিয়ে যাচ্ছেন।

হ্যাপীর ভাষ্য, “এতদিন চুপ ছিলাম, কারণ প্রতিনিয়ত ভয় আর নির্যাতনের মধ্যে ছিলাম। কিন্তু এখন আর সহ্য করতে পারছি না। বাধ্য হয়ে মুখ খুলতে হয়েছে।”

তালহা ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। একটি সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন।

এর আগে হ্যাপী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, “আমার কাছে তার তিনটি বিয়ের কাগজপত্র আছে। বাকি গুলো যেন কাগজে না থাকে, সুযোগ বুঝে মৌখিক তালাক দিয়ে শেষ করা হয়। হয়তো এর বাইরেও আরও অনেক কিছু আছে, যা আমি জানি না। লাইভে যদি আসেন, তাহলে এই নয়টি বিয়ের মধ্যে কোনটি মিথ্যা নয়, আল্লাহর কসম করে স্বীকার করুন।”

তিনি আরও লিখেছেন, “খুলনায় যেসব নারীকে আপনি গর্ভবতী অবস্থায় তালাক দিয়েছেন, তাদের সন্তানদের আপনি প্রায় দেখতেই যাননি। মাসে মাসে কিছু অর্থ পাঠালেও, কোনো খোঁজখবর নেন না। তাহলে আমার সন্তানকে নিয়ে এত আকুতি কেন? আমি কি সোনার ডিম পাড়া হাঁস?”

হ্যাপী এরপর তালহার করা নয়টি বিয়ের একটি তালিকাও প্রকাশ করেন, ১. নাজনীন আক্তার হ্যাপী (তিনি নিজে),২. মারইয়াম (অবিবাহিতা, বয়স্কা, কাশ্মীর),৩. তামান্না (অবিবাহিতা, হাজারীবাগ),৪. হাফসা (ডিভোর্সি, তিন সন্তানের মা, খুলনা),৫. তাসলিমা (বিধবা, কয়েক সন্তানের মা, মানিকগঞ্জ),৬. তামান্না-২ (ডিভোর্সি, সন্তানের মা, উত্তরা),৭. নুর (বিধবা, দুই সন্তানের মা, চট্টগ্রাম),৮. খাদিজা (ডিভোর্সি, দুই সন্তানের মা, কেরানীগঞ্জ),৯. মুশফিকা (ডিভোর্সি, ১২ বছরের সন্তানের মা)।

মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ১৯ জুলাই তালহার সঙ্গে হ্যাপীর বিয়ে হয়, মোহরানা নির্ধারিত ছিল পাঁচ লাখ টাকা, যা এখনো পরিশোধ হয়নি। হ্যাপীর মা তাদের সংসারের জন্য পাঁচ লাখ টাকা উপহার দেন। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তাদের একটি পুত্রসন্তান জন্ম নেয়।

প্রথমদিকে স্বামী ভরণপোষণ দিলেও পরে তা বন্ধ করে দেন। হ্যাপীর অভিযোগ, চলতি বছরের ৪ মে তিনি জানতে পারেন, তার স্বামী গোপনে আরেকটি বিয়ে করেছেন। ১০ মে তালহা বাসায় এসে ব্যবসায়িক কারণে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। দিতে অস্বীকৃতি জানালে হ্যাপীর ওপর চলে বর্বর মারধর ও তালাকের হুমকি।

উল্লেখ্য, ২০১৪ সালে হ্যাপী জাতীয় দলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। পরে তিনি অভিনয় ছেড়ে ইসলামি জীবনধারায় প্রবেশ করে নিজের নাম পরিবর্তন করে রাখেন আমাতুল্লাহ। এরপর মাদরাসাশিক্ষক মুফতি তালহা ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে টুইটারে
নির্বাচিত

গণহারে ছাঁটাই, সব কার্যালয় বন্ধ ঘোষণা

স্বপ্ন সুপার শপের নামে ভুয়া অফার ভাইরাল
সোশ্যাল মিডিয়া

স্বপ্ন সুপার শপের নামে ভুয়া অফার ভাইরাল

ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন
শিক্ষা ও ক্যাম্পাস

ওয়ালটনে ম্যানেজার পদে চাকরি

প্রযুক্তি সংবাদ

বাবুগঞ্জে নগদ অ্যাকাউন্ট থেকে ভাতার টাকা উধাও!

টুইটারের যে ফিচারটি জানতেন না শাহরুখ খান
প্রযুক্তি সংবাদ

টুইটারের যে ফিচারটি জানতেন না শাহরুখ খান

বাড়ির উঠানে দাদি ও গম ক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র মরদেহ
সোশ্যাল মিডিয়া

বাড়ির উঠানে দাদি ও গম ক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র মরদেহ

Load More

ট্রেন্ডিং টপিক

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 May 2025

‘৯ বিয়েসহ’ তালহার বিরুদ্ধে যত অভিযোগ স্ত্রী হ্যাপীর

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix