Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাকিস্তানের বিমান হামলায় ৩ আফগান ক্রিকেটার নিহত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
পাকিস্তানের বিমান হামলায় ৩ আফগান ক্রিকেটার নিহত
Share on FacebookShare on Twitter

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের পাকতিকা প্রদেশে অন্তত তিনজন আফগান ক্রিকেটার নিহত হয়েছেন। দেশটির ক্রিকেট বোর্ড আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)-এর বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

এর আগে ভারতীয় গণমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ডের প্রতিবেদনে নিহতের সংখ্যা আটজন বলে উল্লেখ করা হলেও পরে এসিবি নিশ্চিত করেছে, হামলায় তিনজন ক্রিকেটার প্রাণ হারিয়েছেন।

বোর্ড জানিয়েছে, উরগুন জেলা থেকে শারানায় এক বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাওয়া ওই ক্রিকেটাররা নিজ এলাকায় ফেরার পর বিমান হামলার শিকার হন। নিহতদের পরিচয় প্রকাশ করেছে এসিবি। তারা হলেন- কবির, সিবঘাতুল্লাহ ও হারুন।

এসিবির তথ্যে আরও জানা গেছে, হামলায় পাঁচজন সাধারণ নাগরিকও নিহত হয়েছেন।

এক বিবৃতিতে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, উরগুন জেলার সাহসী ক্রিকেটারদের শহীদ হওয়ার ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। পাকিস্তানি শাসকগোষ্ঠীর এই কাপুরুষোচিত হামলা কোনোভাবেই ন্যায্য নয়।

এই ঘটনার পর আফগানিস্তান আগামী মাসে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে। এসিবি জানিয়েছে, নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

ক্রিকেটারদের শোক ও প্রতিক্রিয়া

আফগানিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক রশিদ খান বলেন, পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় অসংখ্য সাধারণ মানুষ, নারী, শিশু ও স্বপ্নবাজ তরুণ ক্রিকেটারদের মৃত্যু আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। এই বর্বরতা মানবাধিকারের চরম লঙ্ঘন।

তিনি আরও বলেন, আমাদের জাতীয় মর্যাদা সব কিছুর আগে। নিরপরাধ প্রাণহানির পর আসন্ন সিরিজ থেকে প্রত্যাহারের এসিবির সিদ্ধান্তকে আমি সম্পূর্ণভাবে সমর্থন করছি।

অন্য তারকা ক্রিকেটার মোহাম্মদ নবী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, এই ঘটনা শুধু পাকতিকা নয়, পুরো আফগান ক্রিকেট পরিবারের জন্য এক ভয়াবহ ট্র্যাজেডি।

ফাস্ট বোলার ফজলহক ফারুকি বলেন, নিরপরাধ মানুষ ও ঘরোয়া ক্রিকেটারদের হত্যাযজ্ঞ এক ভয়ংকর অপরাধ, যা কখনো ক্ষমার যোগ্য নয়।

আফগান গণমাধ্যমের তথ্যে জানা গেছে, শুক্রবার পাকিস্তান আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ধারাবাহিক বিমান হামলা চালায়। হামলায় উরগুন ও বারমাল জেলার আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বহু বেসামরিক মানুষ হতাহত হন।

এই হামলা এমন এক সময়ে ঘটে, যখন দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি চুক্তি কার্যকর ছিল। কাবুল জানিয়েছে, ইসলামাবাদ এই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

বিশ্বের সংঘাত পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা মনিটরএক্স জানায়, হামলার পর পাকতিকা–ওয়াজিরিস্তান সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়েছে আফগান তালেবান। সংস্থাটি একটি ছবি প্রকাশ করেছে, যেখানে যুদ্ধ সাজে সজ্জিত তালেবান যোদ্ধাদের বাসে যাত্রার দৃশ্য দেখা গেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মূল অ্যাপে ফিরতে পারে মেসেঞ্জার
প্রযুক্তি সংবাদ

নতুন যেসব সুবিধা নিয়ে আসছে মেসেঞ্জার

জটিলতা কেটে গেছে, আকিজ গ্রুপের হাসপাতাল হচ্ছে
সোশ্যাল মিডিয়া

জটিলতা কেটে গেছে, আকিজ গ্রুপের হাসপাতাল হচ্ছে

ফেসবুকে আসছে এই মেসেজ, বিশ্বাস করলেই ব্যাংক অ্যাকাউন্ট হবে খালি
নির্বাচিত

৫০ কোটি গ্রাহকের ফেসবুক তথ্য অনলাইনে

বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন
লিড স্টোরি

বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন

নতুন রূপে ফেসবুক মেসেঞ্জার
নির্বাচিত

নতুন রূপে ফেসবুক মেসেঞ্জার

ল্যাপটপ থেকে ভিডিও কল করা যাবে হোয়াটসঅ্যাপে!
নির্বাচিত

ল্যাপটপ থেকে ভিডিও কল করা যাবে হোয়াটসঅ্যাপে!

Load More

ট্রেন্ডিং টপিক

ব্ল্যাকবেরি ফোন বিক্রি বন্ধ করছে টিসিএল
নির্বাচিত

স্মার্টফোনের পথ দেখিয়ে হারিয়ে যাওয়া এক ব্র্যান্ড

‘পুষ্প টেলিকম’ থেকে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪
প্রযুক্তি সংবাদ

‘পুষ্প টেলিকম’ থেকে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪

বাংলাদেশে এলো স্যামসাংয়ের চার নতুন প্রিমিয়াম মনিটর
প্রযুক্তি বাজার

বাংলাদেশে এলো স্যামসাংয়ের চার নতুন প্রিমিয়াম মনিটর

একই দিনে দুই ফ্ল্যাগশিপ চিপ আনছে কোয়ালকম, বদলাতে পারে স্মার্টফোনের প্রসেসর বাজার
নির্বাচিত

একই দিনে দুই ফ্ল্যাগশিপ চিপ আনছে কোয়ালকম, বদলাতে পারে স্মার্টফোনের প্রসেসর বাজার

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টার টেকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়: রিফান্ড জালিয়াতি ও ব্যবহৃত পণ্য বিক্রির অভিযোগ
নির্বাচিত

নতুন পিসি কিনেই ভোগান্তি, স্টার টেকের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক থেকে নতুন...

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ অক্টোবর ২০২৫

পাকিস্তানের বিমান হামলায় ৩ আফগান ক্রিকেটার নিহত

Techzoom.TV |
TechzoomTV