Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ছাত্রলীগ সদস্যদের পুনর্বাসন করেছে ড্যাজেল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 10 December 2025
ছাত্রলীগ সদস্যদের পুনর্বাসন করেছে ড্যাজেল

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদুল আলম বাচ্চু

Share on FacebookShare on Twitter

অবৈধ মোবাইল ফোন ব্যবসার আড়ালে রাষ্ট্রবিরোধী এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল সিন্ডিকেট ‘ড্যাজেল’ (Dazzle)-এর স্বত্বাধিকারী দিদারুল ইসলাম খানের বিরুদ্ধে। অনুসন্ধানে জানা গেছে, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শত শত নেতাকর্মীকে নিজের প্রতিষ্ঠানে ‘বিক্রয়কর্মী’ বা সেলসম্যান হিসেবে পুনর্বাসন করেছেন দিদারুল।

এই পুনর্বাসিত ছাত্রলীগ কর্মীদের মাধ্যমেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে চলছে এক নীরব যুদ্ধ। অভিযোগ উঠেছে, বিগত ১৭ মাসে আওয়ামী লীগ নেতারা হাজার চেষ্টা করেও যে ‘রেমিট্যান্স শাটডাউন’ বা রেমিট্যান্স বন্ধের ডাক সফল করতে পারেননি, সেই কাজটিই এখন প্রবাসীদের ভুল বুঝিয়ে হাসিল করার চেষ্টা করছে ‘দিদারুল গং’।

ডেজেলের হেড অফ সেলস

সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, ড্যাজেলের ঢাকাসহ সারা দেশের শোরুমগুলোতে গত কয়েক মাসে বিপুল সংখ্যক নতুন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এদের বড় একটি অংশই ৫ আগস্টের পর পলাতক বা কোণঠাসা হয়ে পড়া ছাত্রলীগের পদধারী নেতা ও সক্রিয় কর্মী। এদের মূল কাজ মোবাইল বিক্রি করা নয়, বরং গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করা। বিশেষ করে প্রবাসী গ্রাহক বা তাদের আত্মীয়-স্বজন দোকানে এলেই তারা এনইআইআর (NEIR) নিয়ে মিথ্যা তথ্য দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে।

গত দেড় বছরে বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতারা বহুবার ‘রেমিট্যান্স শাটডাউন’-এর ডাক দিলেও দেশপ্রেমিক প্রবাসীরা তা প্রত্যাখ্যান করেছেন। কিন্তু এবার দিদারুল সিন্ডিকেট প্রবাসীদের আবেগকে পুঁজি করে অর্থনৈতিক ধসের ছক কষেছে।

  

অনুসন্ধানে দেখা গেছে, দিদারুল ইসলাম খান মূলত আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের কালো টাকা সাদা করার ‘মেশিন’ হিসেবে কাজ করতেন। তার উত্থানই হয়েছে আওয়ামী লীগ নেতা আরশাদুল আলম বাচ্চুর হাত ধরে। ৫ আগস্টের পর বাচ্চু দুবাই পালালেও দিদারুল দেশে থেকে সিন্ডিকেটের হাল ধরেছেন এবং দলের এজেন্ডা বাস্তবায়ন করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সাধারণ মোবাইল ব্যবসায়ী বলেন, “আমরা শুধু ব্যবসা করতে চাই। কিন্তু দিদার ভাই ও তার লোকজন আমাদের জোর করে প্রবাসীদের বিরুদ্ধে উস্কানি দিতে বলছে। তারা চায় প্রবাসীরা টাকা পাঠানো বন্ধ করলে ডলার সংকট হবে, আর সরকার বিপদে পড়বে। এটা তো ব্যবসার অংশ হতে পারে না, এটা রাষ্ট্রদ্রোহিতা।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান কীভাবে নিষিদ্ধ সংগঠনের কর্মীদের পুনর্বাসন কেন্দ্র হতে পারে এবং রাষ্ট্রের অর্থনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদুল আলম বাচ্চু

সংশ্লিষ্টরা বলছেন, মোবাইল ব্যবসার আড়ালে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং ও রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া সময়ের দাবি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: Chhatra LeagueDazzle MobileRemittance Shutdown Conspiracyএনইআইআর গুজবছাত্রলীগ পুনর্বাসনড্যাজেলদিদারুল ইসলাম খানমোবাইল সিন্ডিকেটরাষ্ট্রবিরোধী ষড়যন্ত্ররেমিট্যান্স শাটডাউন

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রাহকদের ৫ মিনিটে ঋণ দেবে শাওমি
নির্বাচিত

গ্রাহকদের ৫ মিনিটে ঋণ দেবে শাওমি

বিশ্বের প্রথম ৬কে গেমিং মনিটর আনল স্যামসাং
নির্বাচিত

বিশ্বের প্রথম ৬কে গেমিং মনিটর আনল স্যামসাং

আইটি সেক্টরে আরো ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পলক
প্রযুক্তি সংবাদ

আইটি সেক্টরে আরো ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পলক

‘কাট-কপি-পেস্ট’ উদ্ভাবকের মৃত্যু
প্রযুক্তি সংবাদ

‘কাট-কপি-পেস্ট’ উদ্ভাবকের মৃত্যু

দেশব্যাপী টেলিটকের গ্রাহক সেবার মান নিশ্চিতে হাইকোর্টের রুল
টেলিকম

দেশব্যাপী টেলিটকের গ্রাহক সেবার মান নিশ্চিতে হাইকোর্টের রুল

ছবি দিলেই ভিডিও তৈরি করে দেবে ইউটিউব
প্রযুক্তি সংবাদ

ছবি দিলেই ভিডিও তৈরি করে দেবে ইউটিউব

Load More

ট্রেন্ডিং টপিক

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
প্রযুক্তি সংবাদ

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ
নির্বাচিত

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস
নির্বাচিত

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ
প্রযুক্তি সংবাদ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

মধ্যম বাজেটের স্মার্টফোনের বাজারে নতুন দুটি মডেল আনার...

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 December 2025

ছাত্রলীগ সদস্যদের পুনর্বাসন করেছে ড্যাজেল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix