Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ম্যাকবুক কেনার সময় যে কারণে অফিসিয়াল রিটেইলার বেছে নেবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 29 December 2025
ম্যাকবুক কেনার সময় যে কারণে অফিসিয়াল রিটেইলার বেছে নেবেন
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের প্রযুক্তি বাজারে অ্যাপল পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। বিশেষ করে ম্যাকবুক এখন কেবল প্রযুক্তিপ্রেমীদের নয়, পেশাজীবী, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের কাছেও আস্থার প্রতীক। তবে বাড়তি এই চাহিদার সুযোগ নিয়ে বাজারে সক্রিয় হয়েছে এক শ্রেণির অসাধু বিক্রেতা, যারা রিফারবিশড, ব্যবহৃত কিংবা ক্লোন ডিভাইসকে ‘ব্র্যান্ড নিউ’ হিসেবে বিক্রি করার চেষ্টা করছে। এতে প্রতারণার ঝুঁকিতে পড়ছেন সাধারণ ক্রেতারা।

একটি ম্যাকবুক যেহেতু সাধারণ ল্যাপটপের চেয়ে বড় অংকের বিনিয়োগ, তাই এটি কোথা থেকে কেনা হচ্ছে-সেই সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদি পারফরম্যান্স, আর্থিক নিরাপত্তা এবং মানসিক নিশ্চয়তা পেতে ম্যাকবুক কেনার ক্ষেত্রে অফিসিয়াল রিটেইলার বেছে নেওয়ার বিকল্প নেই।

শতভাগ অরিজিনাল ও সিল-ইনট্যাক্ট ডিভাইসের নিশ্চয়তা

অফিসিয়াল রিটেইলাররা সরাসরি অ্যাপলের অথরাইজড সাপ্লাই চেইন থেকে পণ্য সংগ্রহ করে। ফলে এখানে রিফারবিশড বা পার্টস পরিবর্তনের কোনো সুযোগ থাকে না। স্টার টেক-এর মতো বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলো প্রতিটি ম্যাকবুক সম্পূর্ণ ‘সিল-ইনট্যাক্ট’ অবস্থায় গ্রাহকের হাতে তুলে দেয়। ক্রেতারা নিজেরাই বক্স আনবক্স করার সুযোগ পান, যা পণ্যের নতুনত্বের সবচেয়ে বড় প্রমাণ। অন্যদিকে গ্রে-মার্কেটের অনেক দোকানে আগেই খোলা বক্স, অ্যাক্টিভেটেড ডিভাইস কিংবা অজানা উৎসের পণ্য বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। এতে ডিভাইসের আয়ু ও পারফরম্যান্স নিয়ে অনিশ্চয়তা থেকেই যায়।

১ বছরের অফিসিয়াল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি

গ্রে-মার্কেট বিক্রেতারা অনেক সময় ‘শপ ওয়ারেন্টি’ দেওয়ার কথা বললেও এর কোনো আন্তর্জাতিক স্বীকৃতি থাকে না। বিপরীতে অফিসিয়াল রিটেইলার থেকে কেনা ম্যাকবুকে সরাসরি অ্যাপলের ১ বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি প্রযোজ্য হয়, যা বিশ্বের যে কোনো অ্যাপল অথরাইজড সার্ভিস সেন্টারে কার্যকর। এই ওয়ারেন্টি অ্যাপলের গ্লোবাল সার্ভারে নিবন্ধিত থাকে। ফলে ম্যানুফ্যাকচারিং ত্রুটি বা হার্ডওয়্যার সমস্যায় গ্রাহক বিনা খরচে পেশাদার সেবা পাওয়ার নিশ্চয়তা পান-যা বড় অংকের বিনিয়োগে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাৎক্ষণিক ভেরিফিকেশন ও স্বচ্ছ কেনাকাটা
অফিসিয়াল রিটেইলারে ম্যাকবুক কেনার সময় ক্রেতারা সঙ্গে সঙ্গে সিরিয়াল নম্বর ব্যবহার করে অ্যাপলের ওয়েবসাইটে ডিভাইসটির ওয়ারেন্টি ও স্ট্যাটাস যাচাই করতে পারেন। ‘ভ্যালিড পারসেজ ডেট’ এবং পূর্ণ এক বছরের ওয়ারেন্টি দেখা গেলেই নিশ্চিত হওয়া যায়, ডিভাইসটি একেবারেই নতুন এবং আগে কখনো ব্যবহার হয়নি। বিশেষজ্ঞদের মতে, এই স্বচ্ছতা গ্রে-মার্কেট কেনাকাটায় প্রায় অনুপস্থিত, যেখানে অনেক সময় ক্রেতারা বুঝতেই পারেন না ডিভাইসটি আগেই চালু করা হয়েছে কি না।

আইনি বৈধতা ও ভ্যাট ইনভয়েসের গুরুত্ব

অফিসিয়াল রিটেইলার থেকে কেনা ম্যাকবুকের সঙ্গে পাওয়া যায় বৈধ ভ্যাট ইনভয়েস, যা পণ্যের আইনগত মালিকানার অন্যতম প্রমাণ। এটি ভবিষ্যতে রিসেল, ব্যবসায়িক হিসাব কিংবা বিদেশ ভ্রমণের সময় ডিভাইস বহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া বৈধভাবে আমদানিকৃত পণ্যে কোনো ধরনের আইনি জটিলতা বা নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যার ঝুঁকিও থাকে না, যা পেশাদার ব্যবহারকারীদের জন্য বাড়তি স্বস্তির বিষয়।

বিক্রয়োত্তর সেবায় পেশাদার মান

ম্যাকবুকের মতো প্রিমিয়াম ডিভাইসের সার্ভিসিংয়ে প্রয়োজন বিশেষায়িত যন্ত্রপাতি ও প্রশিক্ষিত টেকনিশিয়ান। অফিসিয়াল রিটেইলাররা অ্যাপলের নির্ধারিত গাইডলাইন অনুযায়ী জেনুইন পার্টস ব্যবহার করে সার্ভিস প্রদান করে, যা ডিভাইসের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে। ভুল মেরামত বা নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহারের কারণে স্থায়ী ক্ষতির ঝুঁকি এখানে অনেকটাই কমে যায়।

ঝুঁকির চেয়ে নিশ্চয়তাই বড়
বিশেষজ্ঞদের মতে, সামান্য কিছু টাকা বাঁচানোর আশায় গ্রে-মার্কেট থেকে ম্যাকবুক কেনা শেষ পর্যন্ত বড় আর্থিক ও মানসিক ক্ষতির কারণ হতে পারে। শতভাগ অরিজিনাল পণ্য, বৈশ্বিক ওয়ারেন্টি এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা-এই তিনটি বিষয়ের নিশ্চয়তা পেতে অফিসিয়াল রিটেইলারই হওয়া উচিত ক্রেতার প্রথম পছন্দ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

লাইকের হিসাব না থাকলে ইন্টারনেট কি আরও সুখের হতো?
নির্বাচিত

লাইকের হিসাব না থাকলে ইন্টারনেট কি আরও সুখের হতো?

হিরো আনল ইলেকট্রিক বাইক
অটোমোবাইল

হিরো আনল ইলেকট্রিক বাইক

টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ: লক্ষ টাকার ফোনে নিরাপত্তা ফিচার দুর্বল
প্রযুক্তি সংবাদ

টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ: লক্ষ টাকার ফোনে নিরাপত্তা ফিচার দুর্বল

ফেসবুকের বিরুদ্ধে ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের বিরুদ্ধে ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ

দ্বিতীয় স্যাটেলাইটটি হবে ‘হাইব্রিড’
টেলিকম

দ্বিতীয় স্যাটেলাইটটি হবে ‘হাইব্রিড’

ওয়ালটনের ট্রিপল ক্যামেরার ‘বাজেট সুপারহিরো’ স্মার্টফোন
নির্বাচিত

ওয়ালটনের ট্রিপল ক্যামেরার ‘বাজেট সুপারহিরো’ স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)
প্রযুক্তি সংবাদ

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব
প্রযুক্তি সংবাদ

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

মটোরোলার নতুন স্মার্টফোন মোটো জি৬৭এস পাওয়ার নিয়ে প্রযুক্তিপ্রেমীদের...

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 December 2025

ম্যাকবুক কেনার সময় যে কারণে অফিসিয়াল রিটেইলার বেছে নেবেন

Techzoom.TV |
TechzoomTV