Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কোয়ান্টাম ডট টিভি কী এবং এটি অন্যান্য টিভি থেকে কেন আলাদা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 30 December 2025
কোয়ান্টাম ডট টিভি কী এবং এটি অন্যান্য টিভি থেকে কেন আলাদা

ছবি: সংগৃহীত

Share on FacebookShare on Twitter

এক সময় টেলিভিশনের পর্দা মানেই ছিল ভারী কাচের একটি স্ক্রিন। রং ছিল ফ্যাকাশে, কনট্রাস্ট সীমিত, আর আলো-আঁধারির পার্থক্য স্পষ্ট বোঝা যেত না। সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র বদলেছে। প্রযুক্তির উন্নয়নে টেলিভিশনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এর ডিসপ্লে। পর্দার মান যত উন্নত হয়েছে, ছবি তত বেশি পরিষ্কার হয়েছে, রঙ হয়েছে আরও স্বাভাবিক, আর দীর্ঘ সময় দেখলেও চোখে ক্লান্তি কম লাগে। ফলে টেলিভিশন দেখার অভিজ্ঞতা হয়েছে আগের তুলনায় অনেক বেশি স্বাচ্ছন্দ্যদায়ক।

এই পরিবর্তনের প্রভাব পড়েছে টিভি কেনার সিদ্ধান্তেও। এখন শুধু আকার বা বাহ্যিক নকশা নয়, ডিসপ্লে প্রযুক্তি হয়ে উঠেছে সমানভাবে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। এই বাস্তবতায় শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো নানা ফিচার ও প্রযুক্তির অসংখ্য মডেলের টিভি বাজারে এনেছে। তবে এসব মডেলের মধ্যে মূল পার্থক্য গড়ে দেয় এতে ব্যবহৃত ডিসপ্লে প্রযুক্তি। কারণ, ছবি কতটা পরিষ্কার হবে, রঙ কতটা স্বাভাবিক দেখাবে, উজ্জ্বলতা ও কনট্রাস্ট কেমন হবে- সবকিছুর নির্ধারণ করে এই প্রযুক্তিই।

বর্তমানে প্রচলিত ডিসপ্লে প্রযুক্তিগুলোর মধ্যে রয়েছে এলসিডি, এলইডি, মিনি-এলইডি, কিউএলইডি ও ওএলইডি। পাশাপাশি নতুন প্রযুক্তি হিসেবে কিউ-ওএলইডি ও মাইক্রো এলইডিও নজরে আসছে। প্রতিটি প্রযুক্তিরই পিকচার কোয়ালিটি, উজ্জ্বলতা, কনট্রাস্ট এবং দামের ক্ষেত্রে নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। তাই টিভি কেনার আগে এসব প্রযুক্তির পার্থক্য জানা জরুরি, যাতে প্রয়োজন ও বাজেট অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়।

এই বৈচিত্র্যের মধ্যেই এখনকার শীর্ষ টিভি নির্মাতারা বেশি ঝুঁকছেন ‘কোয়ান্টাম ডট’ প্রযুক্তির দিকে। কারণ এই প্রযুক্তি তুলনামূলকভাবে বেশি উজ্জ্বল ও প্রাণবন্ত ছবি দেখাতে সক্ষম। কোয়ান্টাম ডট হলো অতি ক্ষুদ্র মানবনির্মিত সেমিকন্ডাক্টর কণিকা। কণিকার আকার অনুযায়ী নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যরে আলো ও রঙ নির্গত হয়। আলো বা বিদ্যুতের সংস্পর্শে এলে কোয়ান্টাম ডট নির্দিষ্ট ব্যান্ডউইথে রঙ ছড়ায়। এর ফলে টিভির পর্দায় ফিকে রঙের বদলে দেখা যায় অসংখ্য সূক্ষ্ম রঙের শেড। এতে ছবির রঙ হয় আরও স্বাভাবিক ও প্রাণবন্ত। সূর্যের আলো বা প্রতিফলন থাকলেও রঙের তেমন তারতম্য হয় না। অ্যানিমেশন ও খেলাধুলার দৃশ্য হয় উজ্জ্বল, আর সিনেমা বা গেম খেলার সময় অন্ধকার দৃশ্যেও স্পষ্টভাবে ধরা পড়ে প্রতিটি খুঁটিনাটি।

এই আধুনিক প্রযুক্তিগুলোর পাশাপাশি বাজারে এখনও ব্যবহৃত হচ্ছে এলসিডি ও এলইডি ডিসপ্লে। এলসিডি প্রযুক্তিতে ব্যাকলাইট হিসেবে ব্যবহার করা হয় ‘কোল্ড ক্যাথোড ফ্লুরোসেন্ট ল্যাম্প’ (সিসিএফএল)। পরবর্তী সময়ে এর উন্নত সংস্করণ হিসেবে আসে এলইডি। এখানে ফ্লুরোসেন্ট ল্যাম্পের বদলে ব্যবহার করা হয় ‘লাইট-এমিটিং ডায়োড’ বা এলইডি, সঙ্গে থাকে লিকুইড ক্রিস্টাল প্যানেল। এই পরিবর্তনের ফলে আগের তুলনায় ছবি হয় আরও উজ্জ্বল ও পরিষ্কার, এমনকি উজ্জ্বল আলোতেও স্ক্রিনের মান স্বচ্ছ থাকে।

এলইডি বাজারে আসার আগে এলসিডি-ই ছিল ভোক্তাদের জন্য সেরা বিকল্প। এলইডি প্রযুক্তি আসার পর স্বাভাবিকভাবেই ডিসপ্লের মানে বড় ধরনের উন্নতি ঘটে; উজ্জ্বলতা, রঙের প্রাণবন্ততা ও কনট্রাস্ট বৃদ্ধি পায়। তুলনামূলকভাবে এলসিডি স্ক্রিন দর্শকদের কাছে কিছুটা ফিকে মনে হতে পারে এবং এতে কনট্রাস্ট ও রঙের নির্ভুলতা কম থাকে।

এদিকে, সর্বশেষ বাজারে আসা কোয়ান্টাম ডট (কিউডি) প্রযুক্তিতে নীল এলইডি আলো ও কোয়ান্টাম ডট ব্যবহার করে রঙ তৈরি করা হয়। এতে রঙ হয় স্থির ও উজ্জ্বল। সময়ের সাথে সাথে ফিকে হয়ে যায় না। দীর্ঘ সময় পড়াশোনা, গেমিং বা সিনেমা দেখার সময় চোখেও কম ক্লান্তি বোধ হয়।

দামের দিক থেকে কোয়ান্টাম ডট টিভি সাধারণত ওএলইডি টিভির তুলনায় সস্তা। এগুলো গতানুগতিক এলসিডি টিভির চেয়ে উন্নত মানের ছবি দেয়। খুব পাতলা নকশার এই টিভিগুলো ভালো কনট্রাস্ট পারফরম্যান্স দেয় এবং তুলনামূলক কম দামের কারণে বেশি সংখ্যক মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকে। পাশাপাশি কোয়ান্টাম ডট সমৃদ্ধ এলইডি টিভির স্থায়িত্ব সাধারণত ওএলইডি টিভির চেয়ে বেশি হওয়ায় দীর্ঘমেয়াদে ব্যবহারেও এগুলো সুবিধাজনক।

তবে টিভি কেনার ক্ষেত্রে এতে আসল কিউএলইডি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কিনা সেটা যাচাই করা অত্যন্ত জরুরি, কারণ বাজারে অনেক ব্র্যান্ড তাদের পণ্যকে কিউএলইডি বলে প্রচার করলেও বাস্তবে অনেক মডেলই প্রয়োজনীয় মানদ- পূরণ করে না। এসব তথাকথিত কিউএলইডি টিভিতে অনেক সময় নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয় কিংবা প্রকৃত কোয়ান্টাম ডট স্তরই থাকে না। এর ফলে ছবির উজ্জ্বলতা কমে যায়, রঙ নিস্তেজ দেখায় এবং স্ক্রিনের সূক্ষ্মতা নষ্ট হয়।

প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি দর্শকের স্বাস্থ্য ও পরিবেশগত সুরক্ষাও এখন বড় বিবেচ্য বিষয় হয়ে উঠেছে। আন্তর্জাতিক মানের পরীক্ষার মাধ্যমে টিভি মডেল যাচাই করা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি। ভোক্তারাও ধীরে ধীরে এ বিষয়ে সচেতন হচ্ছেন। কিন্তু বাস্তবতা হলো, অনেক ব্র্যান্ডের কাছেই স্বীকৃত আন্তর্জাতিক পরীক্ষাকরণ সংস্থার সনদ নেই, যা পণ্যের মান ও নিরাপত্তার নির্ভরযোগ্য নিশ্চয়তা দিতে পারে। এ ক্ষেত্রে জার্মানির ‘টিইউভি রাইনল্যান্ড’-এর মতো প্রতিষ্ঠানের সনদ টিভির মান ও নিরাপত্তা সম্পর্কে আস্থা তৈরি করতে পারে।

প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি দর্শকের স্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মানের পরীক্ষার মাধ্যমে প্রতিটি টিভি মডেল যাচাই করা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি। বর্তমানে ভোক্তারা নিজদের স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে সচেতন হচ্ছেন। অধিকাংশ টিভি ব্র্যান্ডেরই স্বীকৃত কোনো আন্তর্জাতিক পরীক্ষাকরণ সংস্থার সনদ নেই, যা তাদের পণ্যের মানের প্রকৃত নিশ্চয়তা দেয়। এক্ষেত্রে জার্মানের ‘টিইউভি রাইনল্যান্ড’ এর মতো সম্মানিত সংস্থার সনদ প্রাপ্তি টিভির মান ও নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে। স্যামসাং এর ‘রিয়েল কিউএলইডি টিভি’-র মতো খুব অল্প কয়েকটি টিভি এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়েছে।

সব মিলিয়ে, আধুনিক টেলিভিশন বাছাইয়ের ক্ষেত্রে ডিসপ্লে প্রযুক্তিই বড় ভূমিকা রাখছে। কোয়ান্টাম ডট প্রযুক্তি মান, উজ্জ্বলতা ও দামের সমন্বয়ে অনেকের কাছে গ্রহণযোগ্য বিকল্প হয়ে উঠেছে। দামের সঙ্গে মানের যথাযথ সমন্বয়ের ফলে অনেকের কাছেই কোয়ান্টাম ডট টিভি হয়ে উঠেছে এক বাস্তবসম্মত ও নির্ভরযোগ্য পছন্দ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এলইডি ডিসপ্লেএলসিডিকোয়ান্টাম ডট টিভিটিইউভি রাইনল্যান্ড

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘অত্যধিক গরম’ হচ্ছে আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্স
প্রযুক্তি সংবাদ

‘অত্যধিক গরম’ হচ্ছে আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্স

গ্যালাক্সি ফোল্ড ২-তে প্লাস্টিকের বদলে কাঁচের পর্দা!
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি ফোল্ড ২-তে প্লাস্টিকের বদলে কাঁচের পর্দা!

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

ফুডপ্যান্ডা নিয়ে গ্রাহকের ক্ষোভ, ব্যবসায়িক অনিয়মে মামলা
ই-কমার্স

ফুডপ্যান্ডা নিয়ে গ্রাহকের ক্ষোভ, ব্যবসায়িক অনিয়মে মামলা

মেগা ডিসকাউন্টে রিয়েলমি স্মার্টফোন পাওয়া যাবে দারাজ ১২.১২ ক্যাম্পেইনে
ই-কমার্স

মেগা ডিসকাউন্টে রিয়েলমি স্মার্টফোন পাওয়া যাবে দারাজ ১২.১২ ক্যাম্পেইনে

গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে
নির্বাচিত

গুগল ম্যাপে যোগ হচ্ছে নতুন ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

OnePlus Turbo 7: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বিশাল ব্যাটারির চমক
নির্বাচিত

১০ হাজার এমএএইচ ব্যাটারি ও ১৮৫ হার্টজ ডিসপ্লে নিয়ে আসছে ওয়ানপ্লাস টার্বো ৭!

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান
বিবিধ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে মোবাইল ফোন হারানোর পর যথাযথ যাচাই-বাছাই ছাড়াই...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 December 2025

কোয়ান্টাম ডট টিভি কী এবং এটি অন্যান্য টিভি থেকে কেন আলাদা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix