Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৬৩ বার নিজেদের দাবি পরিবর্তন করেছে অবৈধ ফোন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
৬৩ বার নিজেদের দাবি পরিবর্তন করেছে অবৈধ ফোন ব্যবসায়ীরা
Share on FacebookShare on Twitter

দেশে হাজার কোটি টাকার অবৈধ মোবাইল ফোন বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটটি এখন অস্তিত্ব রক্ষায় দিশেহারা। অনুসন্ধানে দেখা গেছে, বিটিআরসি-র ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) বা মোবাইল নিবন্ধন ব্যবস্থা বন্ধ করতে এ পর্যন্ত ৬৩ বার নিজেদের দাবি পরিবর্তন করেছে এই অসাধু ব্যবসায়ী গোষ্ঠী। তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, জননিরাপত্তামূলক এই প্রকল্পকে বাধাগ্রস্ত করতে তারা একেক সময় একেক অজুহাত সামনে নিয়ে আসছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত এই ব্যবসায়ীরা সরকারের বিভিন্ন দপ্তরে যে দাবিগুলো পেশ করেছে, তার মধ্যে রয়েছে চরম বৈপরীত্য।

  • শুরুতে দাবি ছিল: ভ্যাট ও ট্যাক্স কমানো।
  • ট্যাক্স কমানোর পর দাবি: এনইআইআর সার্ভার বিদেশে (যা সম্পূর্ণ গুজব)।
  • এরপরের দাবি: সাধারণ মানুষের গোপনীয়তা নষ্ট হওয়া (যা প্রযুক্তিগতভাবে অসম্ভব)।
  • বর্তমান অবস্থান: নতুন নতুন কারিগরি অজুহাত দিয়ে এনইআইআর চালুর সময়সীমা পিছিয়ে দেওয়া।

বিশ্লেষকদের মতে, এই যে ৬৩ বার দাবিনামা পরিবর্তন করা হলো, তার মূল উদ্দেশ্য ছিল সময়ক্ষেপণ করা। যাতে এই সময়ের মধ্যে তারা কয়েক হাজার কোটি টাকার অবৈধ স্টক বাজারে খালাস করে দিতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী স্বীকার করেছেন, “আমাদের দাবি মূলত এনইআইআর বাতিল করা। এনইআইআর না হলে আমার ব্যবহৃত (সেকেন্ড হ্যান্ড) ফোনের ব্যবসা করতে পারব না, কারণ আমার লাভের ৯০ শতাংশই আসে এই ফোনগুলো থেকে।”

তদন্তে দেখা গেছে, যখনই সরকার বা বিটিআরসি তাদের একটি দাবি মেনে নিচ্ছে বা যৌক্তিকভাবে খণ্ডন করছে, তখনই তারা নতুন একটি ‘ইস্যু’ তৈরি করছে। মূলত চুরির ফোন, রিফারবিশড সেট এবং ভারত থেকে আসা ৫০ শতাংশ অবৈধ ফোনের বাজার টিকিয়ে রাখতেই এই লুকোচুরি খেলা চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বসুন্ধরা সিটি ও রিয়াজউদ্দিন বাজারের একাধিক ব্যবসায়ী জানান, তাঁরা এখন এই বারংবার দাবি পরিবর্তনের রাজনীতিতে ক্লান্ত। তারা বলেন, “সরকার আমাদের ভ্যাট-ট্যাক্স কমানোর দাবি মেনে নিয়েছে। আমরা এখন শান্তিতে ব্যবসা করতে চাই। কিন্তু সিন্ডিকেট নেতারা আমাদের দোকান খুলতে বাধা দিচ্ছে এবং একেক সময় একেক দাবি শিখিয়ে দিচ্ছে। তারা মূলত এনইআইআর বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের জিম্মি করে রাখতে চায়।”

সরকার দাবি মানার পর অনেক সাধারণ ব্যবসায়ী দোকান খুলতে চাইলেও সিন্ডিকেট নেতাদের হুমকিতে তারা ফিরতে পারছেন না। অনেক ব্যবসায়ীর অভিযোগ, এনইআইআর বন্ধের আন্দোলনে অংশ নিতে বড় বড় মার্কেট থেকে বিপুল পরিমাণ চাঁদা তোলা হয়েছে। সিন্ডিকেট নেতারা এখন দোকান বন্ধ রেখে সরকারকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন যাতে ডিজিটাল নিরাপত্তার এই বড় প্রকল্পটি বন্ধ হয়ে যায়।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ফাহিম মাশরুর ও সুমন আহমেদ সাবির মনে করেন, এই ৬৩ বার দাবি পরিবর্তনের ঘটনাটিই প্রমাণ করে যে, এই আন্দোলনের কোনো নির্দিষ্ট নীতি বা আদর্শ নেই। এটি কেবল ৯৬ হাজার কোটি টাকার একটি অবৈধ সাম্রাজ্য রক্ষার মরিয়া চেষ্টা। ডিজিটাল জালিয়াতির ৮৫ শতাংশই যখন অবৈধ ফোনে ঘটছে, তখন এই সিন্ডিকেটের অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকার করা হবে আত্মঘাতী।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সাফ জানিয়েছেন, সরকার কোনো বিশেষ গোষ্ঠীর অযৌক্তিক চাপে নতি স্বীকার করবে না। যে ৮৮ লাখ সিম বন্ধ হয়েছে এবং এনইআইআর ব্যবস্থা যা চালু হতে যাচ্ছে, তা জাতীয় নিরাপত্তার অংশ। দাবি পরিবর্তনের নাটক করে রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানানো হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অবৈধ ফোন ব্যবসায়ীরাএনইআইআর

এই বিভাগ থেকে আরও পড়ুন

লং ড্রাইভের জন্য হোন্ডার নতুন ডিজাইনের বাইক
অটোমোবাইল

লং ড্রাইভের জন্য হোন্ডার নতুন ডিজাইনের বাইক

যা জানা দরকার গ্যালাক্সি এস১০ কেনার আগে
নির্বাচিত

যা জানা দরকার গ্যালাক্সি এস১০ কেনার আগে

কম দামের স্বচ্ছ ফোন আনছে নাথিং
নির্বাচিত

কম দামের স্বচ্ছ ফোন আনছে নাথিং

৩৭ হাজারে বাইক
অটোমোবাইল

৩৭ হাজারে বাইক

মাইক্রোসফট
নির্বাচিত

Microsoft Surface Neo 2 উন্মোচিত: দ্বৈত স্ক্রিনে নতুন প্রজন্মের প্রোডাক্টিভিটি

আসছে অপো’র স্মার্ট স্পিকার
নির্বাচিত

আসছে অপো’র স্মার্ট স্পিকার

Load More

ট্রেন্ডিং টপিক

অনুমোদনহীন এসি-ফ্রিজ বিক্রি: মতিঝিলে বেস্ট ইলেকট্রনিক্সকে লাখ টাকা জরিমানা
নির্বাচিত

অনুমোদনহীন এসি-ফ্রিজ বিক্রি: মতিঝিলে বেস্ট ইলেকট্রনিক্সকে লাখ টাকা জরিমানা

বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
পাঁচমিশালি

বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

স্মার্টফোনের দাম কমালো স্যামসাং
ছাড় ও অফার

স্মার্টফোনের দাম কমালো স্যামসাং

রেন্ডার লিকে চমক দেখালো বাজেট কিং: কেমন হতে যাচ্ছে রিয়েলমি সি১০০এক্স?
প্রযুক্তি বাজার

রেন্ডার লিকে চমক দেখালো বাজেট কিং: কেমন হতে যাচ্ছে রিয়েলমি সি১০০এক্স?

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে হুয়াওয়ের জনপ্রিয় ‘ওয়াচ ফিট’...

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ জানুয়ারি ২০২৬

৬৩ বার নিজেদের দাবি পরিবর্তন করেছে অবৈধ ফোন ব্যবসায়ীরা

Techzoom.TV |
TechzoomTV