Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেটে উন্মুক্ত ১৫ কোটি পাসওয়ার্ড ও ইউজারনেম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
ইন্টারনেটে উন্মুক্ত ১৫ কোটি পাসওয়ার্ড ও ইউজারনেম
Share on FacebookShare on Twitter

ইন্টারনেটে প্রায় ১৫ কোটি ব্যবহারকারীর ইউজারনেম ও পাসওয়ার্ডের একটি বিশাল ভাণ্ডার উন্মুক্ত অবস্থায় পাওয়া গেছে। সাইবার নিরাপত্তা গবেষক জেরেমিয়া ফাউলার সম্প্রতি এ তথ্য ফাঁসের কথা জানিয়েছেন। খবর টেকরাডার।

এক্সপ্রেস-ভিপিএনের একটি প্রতিবেদনে জানানো হয়, ৯৮ গিগাবাইটের এ তথ্যভাণ্ডারে প্রায় ১৪ কোটি ৯০ লাখ ইউজারনেম ও পাসওয়ার্ডের সমন্বয় রয়েছে। এখানে সব ধরনের অনলাইন অ্যাকাউন্টের তথ্য পাওয়া গেছে।

জেরেমিয়া ফাউলার বলেন, ‘তথ্যের বিশাল সংগ্রহটি অনলাইনে কোনো ধরনের পাসওয়ার্ড বা এনক্রিপশন সুরক্ষা ছাড়াই পড়ে ছিল। ফলে যে কেউ চাইলেই এসব ব্যক্তিগত তথ্য দেখতে পেরেছে। তবে ডাটাবেজটি এখন সরিয়ে ফেলা হয়েছে। যদিও হোস্টিং সার্ভিস প্রভাইডারের জটিলতার কারণে এসব সংবেদনশীল তথ্য অনলাইন থেকে সরাতে প্রায় এক মাস সময় লেগেছে।’

নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, ডাটাবেজটি এতটাই বড় যে এতে সোশ্যাল মিডিয়া, ই-কমার্স ও অন্যান্য প্রয়োজনীয় অনলাইন সেবার পাসওয়ার্ড রয়েছে। যেহেতু অনেক ব্যবহারকারী সব জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করেন, তাই একটি পাসওয়ার্ড ফাঁস হওয়ার মাধ্যমে হ্যাকাররা তাদের অন্যান্য সব অ্যাকাউন্টেও প্রবেশের সুযোগ পেয়ে যায়।

প্রতিবেদন বলছে, ইন্টারনেটে উন্মুক্ত অবস্থায় পাওয়া বিশাল তথ্যভাণ্ডারে সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের তথ্যও পাওয়া গেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ফাঁস হওয়া ১৪ কোটি ৯০ লাখ পাসওয়ার্ডের মধ্যে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট, অনলাইন ট্রেডিং ও সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য রয়েছে।

ব্যক্তিগত জীবনের তথ্যের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ডেটিং অ্যাপের ইউজারনেম ও পাসওয়ার্ডও এখানে উন্মুক্ত অবস্থায় রয়েছে। তবে সবচেয়ে আশঙ্কাজনক তথ্য হলো, এ ডাটাবেজে বিপুলসংখ্যক ডটগিওভি ডোমেইনযুক্ত সরকারি ই-মেইল অ্যাকাউন্টের সন্ধান মিলেছে।

তবে তথ্য ফাঁসের উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। গবেষক জেরেমিয়া ফাউলার জানিয়েছেন, এ ডাটাবেজে ‘ইনফোস্টিলার’ ও ‘কিলগিং’ ম্যালওয়্যার পাওয়া গেছে।

বিশেষজ্ঞদের মতে, এর অর্থ হলো ব্যবহারকারীদের ডিভাইস থেকে গোপনে তথ্য চুরি করে সংগ্রহশালাটি তৈরি করা হয়েছিল।

ধারণা করা হচ্ছে, সাইবার অপরাধীদের কোনো একটি গোষ্ঠী বিভিন্ন ম্যালওয়্যারের মাধ্যমে এ বিশাল তথ্য সংগ্রহ করেছে। কোনো কারিগরি ভুলের কারণে তাদের এ গোপন ভাণ্ডার সুরক্ষা ছাড়াই অনলাইনে সবার কাছে উন্মুক্ত হয়ে পড়ে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, ডাটাবেজ ব্যবহার করে ভয়াবহ সব সাইবার অপরাধ ঘটতে পারে, যা এখনো প্রকাশ্যে আসেনি। তথ্যভাণ্ডারটি ব্যবহার করে হ্যাকাররা ব্যাংক জালিয়াতি, ক্রেডিট কার্ড জালিয়াতি ও এমনকি ভুক্তভোগীর পরিচয় চুরি করে বড় ধরনের ক্ষতি করতে পারে।

সাইবার নিরাপত্তার বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, প্রযুক্তি যেমন দ্রুত উন্নত হচ্ছে, হ্যাকাররাও এর সঙ্গে তাল মিলিয়ে আরো চতুর ও বিপজ্জনক হয়ে উঠছে। ফলে আজকের উন্নত প্রযুক্তির যুগেও অনলাইন নিরাপত্তা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ ও দুর্বল হয়ে উঠেছে।

জেরেমিয়া বলছেন, সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, ডাটাবেজটি কতদিন ধরে এভাবে উন্মুক্ত অবস্থায় ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ দীর্ঘ সময়ে অপরাধীরা কতবার এসব তথ্যের নাগাল পেয়েছে, তাও অজানা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কম দামে ‘আইফোন ১৭ই’ মডেল আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

কম দামে ‘আইফোন ১৭ই’ মডেল আনছে অ্যাপল

আইফোনের ক্যামেরার ৭ বিকল্প ব্যবহার
নির্বাচিত

আইফোনের ক্যামেরার ৭ বিকল্প ব্যবহার

অ্যাপলকে তাইওয়ানে বিনিয়োগের আহ্বান ফক্সকন প্রতিষ্ঠাতার
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে তাইওয়ানে বিনিয়োগের আহ্বান ফক্সকন প্রতিষ্ঠাতার

ইন্টারনেট সম্পর্কে না জেনেও ইউটিউবে মাসে আয় ৭০ হাজার
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট সম্পর্কে না জেনেও ইউটিউবে মাসে আয় ৭০ হাজার

হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

এবার ৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ

পলকের ফোনে কম্পিউটার ল্যাব উপহার পেলো একটি স্কুল ও মাদ্রাসা
প্রযুক্তি সংবাদ

পলকের ফোনে কম্পিউটার ল্যাব উপহার পেলো একটি স্কুল ও মাদ্রাসা

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন পার্পল রঙে শাওমি ব্লুটুথ স্পিকার সি, ব্যাটারি ব্যাকআপ ১৪ ঘণ্টা
প্রযুক্তি সংবাদ

নতুন পার্পল রঙে শাওমি ব্লুটুথ স্পিকার সি, ব্যাটারি ব্যাকআপ ১৪ ঘণ্টা

ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেনের হাতছানি!
প্রযুক্তি সংবাদ

ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেনের হাতছানি!

কাস্টমসের সার্ভার হ্যাক করে মদ-সিগারেট খালাসের চেষ্টা, গ্রেফতার ১
প্রযুক্তি সংবাদ

কাস্টমসের সার্ভার হ্যাক করে মদ-সিগারেট খালাসের চেষ্টা, গ্রেফতার ১

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল
প্রযুক্তি সংবাদ

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’
নির্বাচিত

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

স্যামসাংয়ের নতুন প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন গ্যালাক্সি জেড ফোল্ড...

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ জানুয়ারি ২০২৬

ইন্টারনেটে উন্মুক্ত ১৫ কোটি পাসওয়ার্ড ও ইউজারনেম

Techzoom.TV |
TechzoomTV