Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পিক্সেল ১০এ আনছে গুগল, বড় ব্যাটারি ও ক্যামেরা আপগ্রেডের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 9 February 2026
পিক্সেল ১০এ আনছে গুগল, বড় ব্যাটারি ও ক্যামেরা আপগ্রেডের ইঙ্গিত
Share on FacebookShare on Twitter

আনুষ্ঠানিকভাবে পিক্সেল ১০এ স্মার্টফোন উন্মোচন করেছে টেক জায়ান্ট গুগল। সম্প্রতি এক সংক্ষিপ্ত টিজার ভিডিওর মাধ্যমে সাশ্রয়ী বাজেটের নতুন ডিভাইসটি প্রদর্শন করে কোম্পানি। সেইসঙ্গে জানায়, আগামী ১৮ ফেব্রুয়ারি ফোনটির প্রি-অর্ডার শুরু হবে। গত বছরের পিক্সেল ৯এ মার্চ মাসে বাজারে এলেও এবার কিছুটা আগেই নতুন সংস্করণটি আনার ঘোষণা দিল গুগল।

প্রকাশিত টিজারে নীল রঙের পিক্সেল ১০এ-এর প্রথম ঝলক দেখা গেছে। পাশাপাশি আগ্রহী ক্রেতাদের জন্য ‘এক্সক্লুসিভ অফার’ পেতে সাইন-আপের সুযোগও রাখা হয়েছে। নতুন এ ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারের ওপর বিশেষ জোর দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

রঙ ও নকশা
গুগলের নতুন পিক্সেল ১০এ স্মার্টফোনটির ডিজাইনে অনেকটা আগের সংস্করণ পিক্সেল ৯এ-এর আদল রাখা হয়েছে। ফোনটিতে কোনো বড় ক্যামেরা বাম্প নেই, ফলে সমতল জায়গায় রাখলে এটি বেশ মসৃণ দেখায়। যদিও ডিজাইন একই রাখা হয়েছে, তবে হার্ডওয়্যারে বড় ধরনের পরিবর্তনের গুঞ্জন থাকলেও এখনো তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি গুগল। ক্রেতাদের জন্য ফোনটি চারটি বিশেষ রঙে পাওয়া যাবে বলে কোম্পানিটি জানিয়েছে। রঙগুলো হলো অবসিডিয়ান (কালো), ফগ (সাদা), বেরি (লালচে আভা) ও ল্যাভেন্ডার (বেগুনি)।

টেনসর জি৪ চিপ, বড় ব্যাটারি ও ক্যামেরা আপগ্রেড

গুগলের আসন্ন স্মার্টফোনটিতে ব্যবহার করা হচ্ছে পিক্সেল ৯ সিরিজের অনুরূপ শক্তিশালী ‘টেনসর জি৪’ প্রসেসর। তবে উন্নত পারফরম্যান্স নিশ্চিত করতে এতে প্রসেসরের একটি ‘বুস্টেড’ বা উচ্চ ক্ষমতাসম্পন্ন সংস্করণ ব্যবহারের সম্ভাবনা রয়েছে। ডিভাইসটিতে থাকছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সম্বলিত ৬.৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ৫ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের বিশাল ব্যাটারি, যা ২৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে।

ফোনটি ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ অপশনে বাজারে পাওয়া যাবে। ছবি তোলার জন্য এর পেছনে ৪৮ মেগাপিক্সেলের মূল সেন্সর এবং ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্সের ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে। এ ছাড়া ভিডিও কল ও সেলফির জন্য সামনে একটি ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত করা হয়েছে।

সফটওয়্যারে বড় পরিবর্তন

সফটওয়্যারের ক্ষেত্রে গুগল পিক্সেল ১০এ ফোনে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে। বিশেষ করে অ্যান্ড্রয়েডের ‘কুইক শেয়ার’ ফিচারে অ্যাপলের ‘এয়ারড্রপ’-এর মতো উন্নত সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গুগলের অ্যান্ড্রয়েড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট এরিক কে সম্প্রতি জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যে তারা কুইক শেয়ারের পরিধি আরো বিস্তৃত করতে কাজ করছেন। ফলে আইফোন বা ম্যাকবুকের মতো ডিভাইসে ফাইল পাঠানো আরো দ্রুত ও সহজ হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রাজশাহীতে প্রথমবারের মতো আয়োজিত হল দারাজ সেলার সামিট- ২০১৯
ই-কমার্স

রাজশাহীতে প্রথমবারের মতো আয়োজিত হল দারাজ সেলার সামিট- ২০১৯

২০২৪ সালে বন্ধ হয়েছে গুগলের সাত পণ্য
প্রযুক্তি সংবাদ

২০২৪ সালে বন্ধ হয়েছে গুগলের সাত পণ্য

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি
ই-কমার্স

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

২০১৯ সালে থেকে কেনা সকল অবৈধ ফোন বন্ধ হবে: বিটিআরসি
প্রযুক্তি সংবাদ

১ জুলাই থেকে অবৈধ হ্যান্ডসেট বন্ধের প্রক্রিয়া শুরু

প্রিমিয়াম ফোনের জন্য  সবচেয়ে শক্তিশালী প্রসেসর আনছে  মিডিয়াটেক
প্রযুক্তি সংবাদ

প্রিমিয়াম ফোনের জন্য সবচেয়ে শক্তিশালী প্রসেসর আনছে মিডিয়াটেক

ই-স্ক্যান অ্যান্টিভাইরাসের দশকপূর্তি উদযাপন
নির্বাচিত

ই-স্ক্যান অ্যান্টিভাইরাসের দশকপূর্তি উদযাপন

Load More

ট্রেন্ডিং টপিক

সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই
নির্বাচিত

সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট
প্রযুক্তি সংবাদ

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ
অর্থ ও বাণিজ্য

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) ও কন্ট্যাক্ট সেন্টার...

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 February 2026

পিক্সেল ১০এ আনছে গুগল, বড় ব্যাটারি ও ক্যামেরা আপগ্রেডের ইঙ্গিত

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix