Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫ আইএমইআইয়ে ৫০ লাখের বেশি ফোন!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
১০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্য সালমান-পলক-জয় সিন্ডিকেটের দখলে
Share on FacebookShare on Twitter

দেশে ব্যবহৃত ২১ লাখ আইফোনের মধ্যে ২০ লাখ আসে অবৈধ পথে। মাত্র ৫টি ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বরের বিপরীতে প্রায় ৫০ লাখ হ্যান্ডসেট শনাক্ত হয়েছে। এসব ফোন থেকেই এমএফএস জালিয়াতি ও নানা অপরাধে ব্যবহার করছে অপরাধীরা। জাতীয় নিরাপত্তা ও অপরাধ দমনে বৈধ এবং নিরাপদ হ্যান্ডসেট ব্যবহার নিশ্চিত করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) চালু করা জরুরি।

বৈধ ও নিরাপদ হ্যান্ডসেট ব্যবহারে এনইআইআর-এর গুরুত্ব শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।

বৃহস্পতিবার রাজধানীর রাওয়া কনভেনশন হলে এই সেমিনারের আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার মাহমুদ হোসেন বলেন, ২০১৮ সাল থেকে এনইআইআর পদ্ধতি বাস্তবায়নের চেষ্টা চলছে। এনইআইআর পদ্ধতি চালু হলে স্মার্টফোনের দাম বেড়ে যাবে, এধরনের প্রচারণা রয়েছে। তবে এ বিষয়ে সতর্ক রয়েছে বিটিআরসি।

বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক বলেন, দেশে বর্তমানে অবাধে মোবাইল ফোন ক্লোন করা হচ্ছে। বিটিআরসির ডাটাবেজে মাত্র ৫টি আইএমইআই নম্বরের বিপরীতে বাজারে পাওয়া গেছে প্রায় ৫০ লাখ হ্যান্ডসেট। এসব হ্যান্ডসেট দিয়ে একটি চক্র নানা অপরাধ চালিয়ে যাচ্ছে। ক্রেতারাও না বুঝে নকল হ্যান্ডসেট কিনে ওয়ারেন্টি সেবা পাচ্ছেন না। এমন অজস্র অভিযোগ আমলে নিয়েই বিজয় দিবসে এনইআইার সেবা শুরু হচ্ছে।

তিনি বলেন, ব্যবসায়ীদের কাছে থাকা অবৈধ হ্যান্ডসেটগুলো যাচাই-বাছাই করে ক্লোন ও রিফারবিশড ফোন বাদে বাকি সেটগুলো সরকার চাইলে রাজস্ব প্রাপ্তির মাধ্যমে বৈধ করে নেওয়ার সুযোগ থাকবে। এই সেবা চালু হলে ভুক্তভোগী গ্রাহক চুরি বা হারিয়ে যাওয়া হ্যান্ডসেট ঘরে বসেই বন্ধ করতে পারবেন।

পুলিশের অ্যাডিশনাল ডিআইজি জাহিদুল ইসলাম বলেন, অনিবন্ধিত ফোন ব্যবহারের কারণে অপরাধীদের শনাক্ত করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যাচ্ছে। এনইআইআর বাস্তবায়ন করা হলে এই সমস্যা দূর হবে। হারানো মোবাইল সেট খুঁজে পাওয়ার কাজও সহজ হবে।

তিনি আরও বলেন, দেশে চুরি বা ছিনতাই হওয়া সেটগুলো আখাওড়া, বটুলি, বেনাপল ও দর্শনা হয়ে ভারতে এবং ভারতের চুরি হওয়া ফোন বাংলাদেশে আসে। এ ছাড়াও পুরোনো ফোনের যন্ত্রাংশ ব্যবহার করে সেকেন্ডহ্যান্ড বাজার বেড়েছে। এতে হারানো সেট উদ্ধার কঠিন হয়ে পড়ে।

মোবাইল ফোন প্রস্ততকারকদের সংগঠন এমআইওবি সভাপতি জাকারিয়া শাহীদ বলেন, এনইআইআর আমাদের প্রজেক্ট নয়। এটি জাতীয় ইস্যু। বদ উদ্দেশ্য ছাড়া কেউ এর বিরুদ্ধে যেতে পারে না। মোবাইল ফোনের প্রসারের জন্য ট্যাক্স সহনশীল করা দরকার।

বক্তারা বলেন, এনইআইআর বাস্তবায়নের ফলে মোবাইল সেট ব্যবসা যাতে কোনো সিন্ডিকেটের হাতে চলে না যায় এবং ক্রেতাদের যাতে উচ্চদামে মোবাইল সেট কিনতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ফ্ল্যাগশিপ মোবাইল ফোনের দাম সাশ্রয়ী করতে রাজস্ব কমানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভাপতি সমীর কুমার দে এর সঞ্চালনায় সেমিনারে সেমিনারে বিটিআরসি কমিশনার মাহমুদ হোসাইন, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব রইছ উদ্দিন খান, মোবাইল ফোন ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন সভাপতি আব্দুল্লাহ আল হারুন রাজু প্রমুখ বক্তব্য রাখেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অবৈধ ফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

৪২ হাজারে নতুন আইফোন
নির্বাচিত

৪২ হাজারে নতুন আইফোন

আপনার কল রেকর্ড করছে কি-না বুঝবেন যেভাবে
কিভাবে করবেন

আপনার কল রেকর্ড করছে কি-না বুঝবেন যেভাবে

২১ হাজারের বেশি কর্মী ছাঁটাই করবে ইন্টেল
নির্বাচিত

২১ হাজারের বেশি কর্মী ছাঁটাই করবে ইন্টেল

উবারের আদলে আসছে জাতীয় অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক
প্রযুক্তি সংবাদ

উবারের আদলে আসছে জাতীয় অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক

প্রযুক্তি সংবাদ

গ্রাহকদের সুবিধার্থে স্যামসাং কল সেন্টারের সময়সীমা বৃদ্ধি

ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে ২ ধাপ এগিয়েছে বাংলাদেশ
টেলিকম

ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে ২ ধাপ এগিয়েছে বাংলাদেশ

Load More

ট্রেন্ডিং টপিক

আলিএক্সপ্রেসকে ৬২ কোটি ৯০০ লাখ ডলার রেকর্ড জরিমানা
ই-কমার্স

আলিএক্সপ্রেসকে ৬২ কোটি ৯০০ লাখ ডলার রেকর্ড জরিমানা

২০২৬ সালের জুলাই মাসে কেনার জন্য সেরা ফিচারফোনগুলো
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের জুলাই মাসে কেনার জন্য সেরা ফিচারফোনগুলো

বিদায় নিচ্ছে রিয়েলমি ইউআই: কালার ওএস ১৭-এ ফিরছে রিয়েলমি
নির্বাচিত

বিদায় নিচ্ছে রিয়েলমি ইউআই: কালার ওএস ১৭-এ ফিরছে রিয়েলমি

গুগল ও স্যামসাংয়ের দীর্ঘস্থায়ী আপডেটের ফাঁদ!
প্রযুক্তি সংবাদ

গুগল ও স্যামসাংয়ের দীর্ঘস্থায়ী আপডেটের ফাঁদ!

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ নভেম্বর ২০২৫

৫ আইএমইআইয়ে ৫০ লাখের বেশি ফোন!

Techzoom.TV |
TechzoomTV