Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এই ঈদে টফিতে বিনোদনের সুপার লাইনআপ: সিনেমা, নাটক, লাইভ টিভি ও খেলার ধামাকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
এই ঈদে টফিতে বিনোদনের সুপার লাইনআপ: সিনেমা, নাটক, লাইভ টিভি ও খেলার ধামাকা
Share on FacebookShare on Twitter

বাঙালির ঈদ মানেই এক চিলতে বাড়তি আনন্দ, আর সেই আনন্দের বড় একটা অংশ জুড়ে থাকে পরিবারের সবাই মিলে একসাথে বসে নাটক বা সিনেমা দেখা। আগেকার দিনে বিটিভির পর্দার সামনে সেই যে জটলা পাকিয়ে বসা, সময়ের বিবর্তনে সেই আমেজটা এখন চলে এসেছে ডিজিটাল পর্দায়। এবারের ঈদে সেই নস্টালজিয়া আর আধুনিকতার মেলবন্ধন ঘটাতে প্রস্তুত দেশের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফি।

ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে তাই টফি-তে শুরু হয়েছে ‘টফি ঈদ ধামাকা’। যেখানে থাকছে প্রিয় তারকাদের নতুন ও এক্সক্লুসিভ নাটক ও সিনেমা, টানটান উত্তেজনার থ্রিলার থেকে শুরু করে গ্রামবাংলার চিরচেনা প্রেমের গল্প, ৬০+ লাইভ টিভি চ্যানেল আর খেলার মাঠের জমজমাট লড়াই।

সিনেমা প্রেমীদের জন্য এবারের আয়োজনটা বেশ ভারী। শরীফুল রাজের অ্যাকশন মুভি ‘ওমর’ ও ‘ইনসাফ’ যেমন থাকছে, তেমনি থাকছে অপু বিশ্বাস ও জয় চৌধুরীর আধুনিক যুগের সোশ্যাল মিডিয়া ক্রাইম নিয়ে নির্মিত থ্রিলার ‘ট্র্যাপ’। যারা একটু ভিন্ন ধারার গল্প খুঁজছেন, তাদের জন্য রয়েছে জাতীয় পুরস্কারজয়ী জয়া আহসানের ‘নকশি কাঁথার জমিন’। দুই বোনের সংগ্রামের এই গল্পটি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও শাকিব খানের পিরিয়ড ড্রামা ‘গলুই’, আফরান নিশোর ডার্ক রোমান্স ও অ্যাকশন প্যাকড ‘দাগি’ কিংবা মেহজাবিন চৌধুরীর অনবদ্য অভিনয় সমৃদ্ধ ‘প্রিয় মালতী’, সবই মিলবে টফির ঈদ আয়োজনে।

দেশীয় কনটেন্টের পাশাপাশি আন্তর্জাতিক সিনেমা ও সিরিজের ভক্তদের জন্য টফি এবার নিয়ে এসেছে দারুণ চমক। জনপ্রিয় ২টি হলিউড সিনেমা ও ১টি কোরিয়ান ড্রামা সিরিজ দর্শকরা উপভোগ করতে পারবেন একদম ফ্রি। এর মধ্যে থাকছে জেসন স্ট্যাথামের দুর্ধর্ষ অ্যাকশন মুভি ‘বিকিপার’, টানটান উত্তেজনার হাইস্ট থ্রিলার ‘ডেন অব থিভস’ এবং বিশ্বজুড়ে জনপ্রিয় কোরিয়ান ক্রাইম-থ্রিলার সিরিজ ‘ফ্লাওয়ার অব ইভিল’। আন্তর্জাতিক এই ব্লকবাস্টারগুলো ঈদের ছুটিতে ফ্রিতে দেখার সুযোগ করে দিচ্ছে টফি।

ঈদের বিকেল মানেই খায়রুল বাসার কিংবা আরশ খানদের রোমান্টিক সব নাটক। ‘আগলে রেখো আমায়’ কিংবা ‘ভুল নাকি প্রেম’-এর মতো কাজগুলো দর্শকদের দেবে ভরপুর বিনোদনের নিশ্চয়তা। টেলিভিশনের সময় মিস করলেও চিন্তার কিছু নেই, টফি ভিওডিতে এগুলো দেখা যাবে যেকোনো সময়।

ফুটবল ভক্তদের জন্য এবারের ঈদটা একটু বেশিই স্পেশাল। ইংলিশ প্রিমিয়ার লিগের ধ্রুপদী লড়াই তো আছেই, সাথে যোগ হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের উত্তেজনা। রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটির মতো জায়ান্টদের লড়াই সরাসরি উপভোগ করা যাবে টফিতে। এছাড়াও ক্রিকেটের ডামাডোল বাজাতে থাকছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ।

প্ল্যাটফর্মটির এই বিশেষ আয়োজন নিয়ে টফির ডেপুটি ডিরেক্টর মোদাসসের আহমেদ বলেন: “আমরা চেয়েছি এবারের ঈদ বিনোদন যেন কেবল নির্দিষ্ট কোনো গণ্ডিতে সীমাবদ্ধ না থাকে। সিনেমা, নাটক থেকে শুরু করে আন্তর্জাতিক কনটেন্ট ও খেলাধুলা, সবকিছুকে আমরা এক ছাতার নিচে নিয়ে এসেছি যেন বাংলাদেশের মানুষ পরিবারসহ উৎসবের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারে। বিশেষ করে দর্শকদের জন্য জনপ্রিয় কিছু ইন্টারন্যাশনাল মুভি ও সিরিজ আমরা সম্পূর্ণ ফ্রি রেখেছি। টফি সবসময়ই দর্শকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে আসছে এবং এবারের ঈদ ধামাকা সেই প্রচেষ্টারই একটি প্রতিফলন।”

শহুরে ব্যস্ততা হোক কিংবা গ্রামের বাড়ির আড্ডা, বিনোদনের এই বিশাল ভাণ্ডার এখন সবার হাতের নাগালে। স্মার্টফোন বা স্মার্ট টিভিতে কেবল টফি থাকলেই হলো। প্রিয়জনদের নিয়ে মেতে উঠুন ঈদের এই দুর্দান্ত উৎসবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন
নির্বাচিত

দেশের তৈরি ফোনের দাম কমছে

স্মার্ট বাংলাদেশে মাথাপিছু আয় হবে সাড়ে ১২ হাজার ডলার: পলক
প্রযুক্তি সংবাদ

স্মার্ট বাংলাদেশে মাথাপিছু আয় হবে সাড়ে ১২ হাজার ডলার: পলক

আসছে মটোরোলা মোটো জি ১০০
নির্বাচিত

সব ডিভাইসে গরিলা গ্লাস ব্যবহার করবে মটোরোলা

মেট্রো স্টেশনে ১০০০ফিক্স স্টেশন: স্মার্ট টেকসেবা চালু
নির্বাচিত

মেট্রো স্টেশনে ১০০০ফিক্স স্টেশন: স্মার্ট টেকসেবা চালু

২০৩০ সালের মধ্যে স্মার্টফোন শেষ হয়ে যাবে, বিল গেটসের ভবিষ্যদ্বাণী
নির্বাচিত

২০৩০ সালের মধ্যে স্মার্টফোন শেষ হয়ে যাবে, বিল গেটসের ভবিষ্যদ্বাণী

রাইড শেয়ারিং অ্যাপ ওভাই-এর সেবা এখন ২৩ শহরে
অটোমোবাইল

রাইড শেয়ারিং অ্যাপ ওভাই-এর সেবা এখন ২৩ শহরে

Load More

ট্রেন্ডিং টপিক

প্রি-অর্ডারে ভিভো ভি৮০ লাইট ৫জি, থাকছে ০% ইএমআই ও বিশেষ উপহার
প্রযুক্তি সংবাদ

প্রি-অর্ডারে ভিভো ভি৮০ লাইট ৫জি, থাকছে ০% ইএমআই ও বিশেষ উপহার

মোবাইল সেবার মানে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে থাকার লক্ষ্য বাংলাদেশের
টেলিকম

মোবাইল সেবার মানে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে থাকার লক্ষ্য বাংলাদেশের

সাত মাসে দেশে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, উদ্ধার হয়েছে ৮৭ শতাংশ
সোশ্যাল মিডিয়া

সাত মাসে দেশে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, উদ্ধার হয়েছে ৮৭ শতাংশ

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর
অর্থ ও বাণিজ্য

মাসভিত্তিক ভ্যাট পরিশোধে ফেরার চিন্তা!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ মার্চ ২০২৬

এই ঈদে টফিতে বিনোদনের সুপার লাইনআপ: সিনেমা, নাটক, লাইভ টিভি ও খেলার ধামাকা

Techzoom.TV |
TechzoomTV