Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে এল বিওয়াইডির নতুন মডেলের গাড়ি, এক চার্জে চলবে ৭১ কিলোমিটার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৩ মার্চ ২০২৬
বাজারে এল বিওয়াইডির নতুন মডেলের গাড়ি, এক চার্জে চলবে ৭১ কিলোমিটার
Share on FacebookShare on Twitter

দেশে চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি (বিল্ড ইয়োর ড্রিম) এসেছে প্রায় দুই বছর হলো। দেশে এই ব্র্যান্ডের তিনটি মডেল বর্তমানে পাওয়া যাচ্ছে। এবার বাজারে এসেছে প্লাগইন হাইব্রিড ধরনের বৈদ্যুতিক গাড়ির (পিএইচইভি) নতুন মডেল সিলায়ন-৫।

গাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে ৪৮ লাখ ৯০ হাজার টাকা। তবে প্রথম ৫০০ জন গ্রাহকের জন্য এই গাড়ির দাম নির্ধারণ করা হয়েছে ৪৭ লাখ ৯০ হাজার টাকা। ফেব্রুয়ারি মাস থেকে এই গাড়ি দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশে বিওয়াইডির পরিবেশক সিজি-রানার বাংলাদেশ লিমিটেড।

সিজি-রানার বাংলাদেশ লিমিটেড দাবি করছে, বিওয়াইডি সিলায়ন-৫ একবার সম্পূর্ণ চার্জ করলে সর্বোচ্চ ৭১ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। আর এক চার্জ ও ফুল ট্যাংক জ্বালানিতে চলবে ১ হাজার কিলোমিটারের বেশি পথ। শুধু বৈদ্যুতিক চার্জ ব্যবহার করে চালালে এই গাড়ি চালাতে প্রতি কিলোমিটারে জ্বালানি ব্যয় আনুমানিক ২ দশমিক ৫ টাকা থেকে ৩ টাকা খরচ হবে। বাংলাদেশে বিওয়াইডির পরিবেশক সিজি-রানার বাংলাদেশ লিমিটেড। বিওয়াইডি জানায়, গ্রাহকদের জন্য বিওয়াইডির অন্যান্য মডেলের গাড়ির মতো এই মডেলের গাড়িতেও রয়েছে ৮ বছর বা ১ লাখ ৬০ হাজার কিলোমিটার ব্যাটারি ওয়ারেন্টি। এ ছাড়া মোটরের জন্য রয়েছে ৮ বছর বা ১ লাখ ৫০ হাজার কিলোমিটারের ওয়ারেন্টি। আর গাড়ির ওয়ারেন্টি রয়েছে ছয় বছরের বা ১ লাখ ৫০ হাজার কিলোমিটারের।

বিওয়াইডি বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা ইমতিয়াজ নওশের প্রথম আলোকে বলেন, ‘দুই সপ্তাহ ধরে এই গাড়ির প্রি বুকিং চলছে। প্রি বুকিংয়ের জন্য আমরা গ্রাহকদের ৪৮ লাখ টাকার কম অর্থ নিচ্ছি। অর্থাৎ গাড়িটির দাম এর আশপাশেই হবে। দেশে বর্তমানে ৫০০–এর বেশি বিওয়াইডির গাড়ি চলছে। গাড়িটি অন্যান্য ব্র্যান্ডের হাইব্রিড ধরনের এসইউভির সঙ্গে পাল্লা দিয়ে ভালো বিক্রি হবে।’

আধুনিক প্রযুক্তির এই গাড়ির প্রথম দেখায় নজর কাড়বে এর চমৎকার নকশার কারণে। ওসেন অ্যাসথেটিকস ধারণা থেকে তৈরি গাড়িটির নামকরণ করা হয় সামুদ্রিক প্রাণী সিলায়নের নামে। এই এসইউভিটির সামনের দিকে রয়েছে বড় ফ্রন্ট গ্রিল, এলইডি হেডলাইট ও স্কাল্পটেড বডি শেপ। এ ছাড়া গাড়িটির ১ হাজার ৯৪০ কেজি ওজনের গাড়িটির মাটি থেকে উচ্চতা বা গ্রাউন্ড ক্লিয়ারেন্স ৭ সেন্টিমিটার।

বিওয়াইডি সিলায়ন-৫ মডেলের এই গাড়িতে রয়েছে ডিএমআই প্লাগ-ইন হাইব্রিড ধরনের অকটেন ইঞ্জিন ও শক্তিশালী ইলেকট্রিক মোটর। এই গাড়ি শূন্য থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতি তুলতে সময় নেয় মাত্র ৭ দশমিক ৭ সেকেন্ড।

বিওয়াইডির গ্রাহকসেবা বিশেষজ্ঞ রেজওয়ান রহমান বলেন, দামের দিক থেকে এই গাড়ি দেশের অন্যান্য পিএইচইভি গাড়ির তুলনায় তুলনামূলকভাবে সাশ্রয়ী। গাড়িটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো দৈনন্দিন ব্যবহারে এটি বৈদ্যুতিক গাড়ির মতো কম খরচে চালানো যায়। একই সঙ্গে দীর্ঘ দূরত্বে যাতায়াতের সুবিধার জন্য এতে রয়েছে ১৫০০ সিসির একটি ইঞ্জিন, যা চার্জিং সংক্রান্ত দুশ্চিন্তা দূর করবে।

গাড়িটির বুট স্পেস (পেছনে মালামাল বহনের জায়গা) তুলনামূলক বেশি। পেছনের সিট ভাঁজ করলে এই জায়গা বেড়ে যায়। এ ছাড়া রয়েছে প্যানারোমিক সানরুফ। বিওয়াইডি সিলায়ন-৫-এ রয়েছে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম। এতে আছে লেন কিপ অ্যাসিস্ট, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, অটোনোমাস ইমার্জেন্সি ব্রেকিংয়ের মতো আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য। গাড়িটির ইন্টেরিয়র বা অভ্যন্তরীণ নকশা ও সুবিধাগুলো বেশ আকর্ষণীয়। যেমন এতে কৃত্রিম (সিনথেটিক) চামড়ার সিট, ১২ দশমিক ৮ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে, ছয় স্পিকারের সাউন্ড সিস্টেম ও মাল্টি জোন ক্লাইমেট কন্ট্রোল পদ্ধতি।

গাড়িতে আছে ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে গাড়ি নিয়ন্ত্রণ করা। অর্থাৎ ভয়েস কমান্ডের মাধ্যমে গাড়ির জানালা, এসি, সানরুফ ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়।

এ ছাড়া এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) কার্ড দিয়ে গাড়িটি চাবি ছাড়াও বন্ধ ও চালু করা যায়। এ ছাড়া গাড়িটিতে রয়েছে ৩৬০ ডিগ্রির এইচডি ক্যামেরা ও ৭টি এয়ারব্যাগ দিয়ে তৈরি নিরাপত্তা প্রযুক্তি। এই গাড়ি কসমস ব্ল্যাক, অরোরা হোয়াইট, হারবার গ্রে ও আটলান্টিস গ্রে—এই চার রঙে পাওয়া যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিওয়াইডি সিলায়ন ৫

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক ভারতে ডাটা সেন্টার খুলছে
নির্বাচিত

ফেসবুক ভারতে ডাটা সেন্টার খুলছে

তিন মাসে মোবাইল সংযোগ কমেছে প্রায় ৫০ লাখ
টেলিকম

তিন মাসে মোবাইল সংযোগ কমেছে প্রায় ৫০ লাখ

নতুন রুপে আসছে নকিয়া
প্রযুক্তি সংবাদ

দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে নকিয়ার

মানুষের মতো দেখতে হলেও তিনি আসলে এআই মডেল
প্রযুক্তি সংবাদ

মানুষের মতো দেখতে হলেও তিনি আসলে এআই মডেল

অস্ট্রেলিয়ায় প্রযুক্তি জায়ান্টদের অ্যালগরিদম নজরদারিতে পৃথক দপ্তর!
প্রযুক্তি সংবাদ

অস্ট্রেলিয়ায় প্রযুক্তি জায়ান্টদের অ্যালগরিদম নজরদারিতে পৃথক দপ্তর!

ট্রাই-ফোল্ড
নির্বাচিত

ট্রাই-ফোল্ড স্মার্টফোন আনছে স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

শিশুদের নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে মামলার মুখে চ্যাটজিপিটির ওপেনএআই
প্রযুক্তি সংবাদ

এখন চ্যাটজিপিটিতেই শেডিউল করা যাবে যে কোনো টাস্ক

কম্পিউটার ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপে কলিং সুবিধা চালু
প্রযুক্তি সংবাদ

কম্পিউটার ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপে কলিং সুবিধা চালু

প্রযুক্তির যথাযথ ব্যবহারে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে —বিজ্ঞান সচিব
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তির যথাযথ ব্যবহারে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে —বিজ্ঞান সচিব

আইওএস ২৭ বেটা ২ উন্মোচন: আইফোনে আসছে আরও শক্তিশালী ‘অ্যাপল ইন্টেলিজেন্স’
প্রযুক্তি সংবাদ

আইওএস ২৭ বেটা ২ উন্মোচন: আইফোনে আসছে আরও শক্তিশালী ‘অ্যাপল ইন্টেলিজেন্স’

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মাদক ট্রাইব্যুনাল গঠন ও সাইবার স্পেসে জুয়া বন্ধের বিধান রেখে সংসদে দুটি বিল উত্থাপন
প্রযুক্তি সংবাদ

মাদক ট্রাইব্যুনাল গঠন ও সাইবার স্পেসে জুয়া বন্ধের বিধান রেখে সংসদে দুটি বিল উত্থাপন

মাদক সংক্রান্ত মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে পৃথক...

২০০MP ক্যামেরাসহ আসছে ‘শাওমি ১৮ প্রো’!

২০০MP ক্যামেরাসহ আসছে ‘শাওমি ১৮ প্রো’!

শক্তিশালী সাইবার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

শক্তিশালী সাইবার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ মার্চ ২০২৬

বাজারে এল বিওয়াইডির নতুন মডেলের গাড়ি, এক চার্জে চলবে ৭১ কিলোমিটার

Techzoom.TV |
TechzoomTV