Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাইক তাড়া করল বাঘ, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 3 July 2019
বাইক তাড়া করল বাঘ, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল
Share on FacebookShare on Twitter

ঘন অরণ্য। তার বুক চিরে পিচের রাস্তা। সেই রাস্তায় অন্যান্য দিনের মতোই বাইকে চড়ে যাচ্ছিলেন বন দফতরের দুই কর্মী। হঠাত্ই জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে এল বিশালাকায় রয়্যাল বেঙ্গল টাইগার। পুরোদস্তুর শিকার ধরার ভঙ্গিমায় বিদ্যুত্গতিতে তাড়াও করল বাইকের পিছনে। লোমহর্ষক এই ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ভয়ানক এই ঘটনাটি কেরলের মুথাঙ্গা অভয়ারণ্যের। অরণ্য ও বন্যপ্রাণী সংরক্ষণ সোসাইটির ফেসবুক পেজে প্রথম এই ভিডিও প্রকাশ্যে আসে। ভিডিয়োয় দেখা যাচ্ছে বাইকে বেশ দ্রুতগতিতেই যাচ্ছেন আরোহীরা। এমন সময়ে সাংঘাতিক দ্রুতগতিতে সম্পূর্ণ শিকার ধরার কায়দায় জঙ্গল থেকে বেরিয়ে আসছে একটি বিশালাকায় বাঘ। চোখের পলকে সেই বাঘ চলে এল চওড়া পিচ রাস্তায়। বাইক প্রায় ছুঁই ছুঁই এমন অবস্থা। তবে বাইক চালকের তত্পরতায় রণে ভঙ্গ দিল বাঘটি। পথ থেকে বেরিয়ে নিমেষে পাড়ি দিল গভীর অরণ্যে। পুরো ঘটনাই বাইকের ব্যাক-সিটে বসে নিজের ফোনে ভিডিয়ো করেছেন ওই বনদপ্তরের কর্মী।

এই ভিডিও প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই গত বছর মহারাষ্ট্রের তাদুবা আন্ধারি ব্যাঘ্র প্রকল্পে বাঘের জিপ তাড়া করার সঙ্গে এই ঘটনার তুলনা করেন। বাঘটি ওই দুই বনকর্মীকে ধরে ফেললে কি হতে পারত, তাই ভেবেও শিউরে উঠছেন অনেকে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, সাধারণত মানুষের সংস্পর্শ এড়িয়েই চলে বাঘ। এ ভাবে বাইকের পিছনে তাড়া করার ক্ষেত্রে থাকতে পারে একাধিক কারণ। সাধারণত, প্রজননের সময়ে হিংস্র হয়ে যায় বাঘ। আবার, বয়সজনিত বা অন্য কোনও কারণে দূর্বল হয়ে পড়লে বাঘ হরিণ বা অন্যান্য দ্রুতগতির জন্তু শিকার করতে পারে না। সে ক্ষেত্রে অপেক্ষাকৃত সহজ শিকার হিসাবে মানুষকে বেছে নেয় বাঘ। এ ছাড়া কোনও কারণে সন্তানদের বিপদের আশঙ্কা করলেও মানুষকে আক্রমণ করতে পারে মা বাঘ।

কারণ যাই হোক, জঙ্গলে যে ওরাই রাজা, তা এক কথায় স্বীকার করে নিয়েছে নেটিজেনরা। সাক্ষাত্ মৃত্যুর মুখেও যে ভাবে ভিডিও করেছেন ওই বন দফতরের কর্মী, তার প্রশংসা সোশ্যাল মিডিয়ায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভাইরাল

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ইন্টারনেট সেবায় ১৪৩টি দেশের মধ্যে বাংলাদেশ ১৩৪
নির্বাচিত

মোবাইল ইন্টারনেট সেবায় ১৪৩টি দেশের মধ্যে বাংলাদেশ ১৩৪

১৭ জুন মোবাইলে আসছে নতুন ব্যাটল গেম ‘পোকেমন চ্যাম্পিয়নস’
নির্বাচিত

১৭ জুন মোবাইলে আসছে নতুন ব্যাটল গেম ‘পোকেমন চ্যাম্পিয়নস’

১২৫ সিসির নতুন পালসার এলো
অটোমোবাইল

১২৫ সিসির নতুন পালসার এলো

সুখবর দিল ফেসবুক, আসছে ডেডিকেটেড মেসেঞ্জার
প্রযুক্তি সংবাদ

সুখবর দিল ফেসবুক, আসছে ডেডিকেটেড মেসেঞ্জার

দোরগোড়ায় ৫জি, চালু হচ্ছে রোববার
টেলিকম

বাংলাদেশে ৫জি সম্পর্কে আগ্রহ বাড়ছে

১৭ লাখ ভিডিও ডিলিট করলো ইউটিউব
প্রযুক্তি সংবাদ

গুনগুন করে গান গেয়ে যেভাবে ইউটিউবে গান খোঁজা যাবে

Load More

ট্রেন্ডিং টপিক

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য
পাঁচমিশালি

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু
অর্থ ও বাণিজ্য

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

৮,৮৮৮ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট চার্জিং নিয়ে আসছে রেডমি নোট ১৮ ৫জি
প্রযুক্তি সংবাদ

৮,৮৮৮ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট চার্জিং নিয়ে আসছে রেডমি নোট ১৮ ৫জি

গ্রামীণফোনের কাছে ৫ শতাংশ মুনাফার বকেয়া দাবি সাবেক কর্মীদের
টেলিকম

৫ শতাংশ বকেয়া পরিশোধের দাবি, ‘একপেশে’ চার্জশিটের প্রতিবাদ গ্রামীণফোনের সাবেক কর্মীদের

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

বাংলাদেশে অবৈধ মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণের জন্য...

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 July 2019

বাইক তাড়া করল বাঘ, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

Techzoom.TV |
TechzoomTV