Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এক ডোমেইনের দাম কোটি ডলার!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
এক ডোমেইনের দাম কোটি ডলার!
Share on FacebookShare on Twitter

এ অঞ্চলে এবার একটি ইন্টারনেট ডোমেইন এক কোটি ডলারে (৩ কোটি ৬৭ লাখ আরব আমিরাত দিরহাম) বিক্রির প্রস্তাব আলোচনায় এসেছে।

‘TheMiddleEast.com’ ডোমেইনটির জন্য এ বিশাল অংকের অর্থ দাবি করছেন মার্কিন বিনিয়োগকারী কিথ শানাহান। খবর অ্যারাবিয়ান বিজনেস।

কিথ শানাহান নব্বইয়ের দশকের শেষের দিকে ডোমেইনটি কিনেছিলেন। তার মতে, বাজারে আসা এ যাবতকালের অন্যতম গুরুত্বপূর্ণ ডিজিটাল সম্পদ এটি। দুবাইয়ে যদি একটি গাড়ির লাইসেন্স প্লেট দেড় কোটি ডলারে বিক্রি হতে পারে, তবে পুরো অঞ্চলের প্রতিনিধিত্বকারী এ ডোমেইনের জন্য ১ কোটি ডলার অত্যন্ত যুক্তিসংগত দাম। এর আগে ‘China.com’ ১ কোটি ১৭ লাখ ডলারে এবং ‘AI.com’ প্রায় ৭ কোটি ডলারে বিক্রি হওয়ার উদাহরণও তিনি উল্লেখ করেছেন।

এ ডোমেইন বিক্রির বিশেষ দায়িত্ব পেয়েছে জিওসেন্ট্রিক মিডিয়া নামের একটি প্রতিষ্ঠান। এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফ্রেড মারকাল্ডো এ ডোমেইনের মূল্য ৬৫ লাখ থেকে ১ কোটি ২০ লাখ ডলারের মধ্যে হতে পারে বলে জানিয়েছেন। বর্তমান ইরান যুদ্ধের কারণে এ ডোমেইনের গুরুত্ব কমবে কিনা, এমন প্রশ্নে মারকাল্ডো ভিন্নমত পোষণ করেন। তার মতে, মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বর্তমানে পুরো বিশ্বের নজর এখন এ অঞ্চলের ওপর। বিশ্বের এ বাড়তি মনোযোগের কারণে ইন্টারনেটে ‘TheMiddleEast.com’ নামটির গুরুত্ব বা প্রয়োজনীয়তা না কমে উল্টো আরো বেড়েছে। মারকাল্ডো মনে করেন, কোনো অঞ্চল যখন বৈশ্বিক আলোচনার কেন্দ্রে থাকে, তখন সেই নামটির ডিজিটাল বা বাণিজ্যিক মূল্যও অনেক বেড়ে যায়।

তবে ডিজিটাল সম্পদ বিশেষজ্ঞ টবি ইয়ং এ নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘TheMiddleEast’ নামটির একটি বড় সীমাবদ্ধতা হলো এটি অনেকগুলো আলাদা দেশের সমষ্টি। চীনের মতো এটি কোনো একক দেশ নয়। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিজস্ব ডোমেইন (যেমন সংযুক্ত আরব আমিরাতের জন্য .ae বা সৌদি আরবের জন্য .sa) থাকায় এ ডোমেইন ব্যবহারের প্রতি আগ্রহ কিছুটা কম হতে পারে। শেষ পর্যন্ত কোনো বড় সংবাদমাধ্যম, সরকারের নিয়ন্ত্রণে থাকা বিনিয়োগ তহবিল কিংবা সরকারি পর্যটন সংস্থা এ চড়া মূল্যের ডোমেইনটি কেনে কিনা, সেটিই এখন দেখার বিষয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্রোম ব্রাউজারে সন্দেহজনক ওয়েবসাইট শনাক্ত করবে এআই
প্রযুক্তি পরামর্শ

ক্রোম ব্রাউজারে ভয়ংকর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, নিরাপদ থাকবেন যেভাবে

২০২১ সালে বেশি বিক্রি হয়েছে যেসব স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

২০২১ সালে চার বছরের সর্বোচ্চ স্মার্টফোন বিক্রি হয়েছে

দারাজে শুরু হল ডি-মার্ট মেলা
ই-কমার্স

দারাজে শুরু হল ডি-মার্ট মেলা

২ দিনব্যাপী মাইক্রোচিপ ভিএলএসআই ডিজাইন ওয়ার্কশপ উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

২ দিনব্যাপী মাইক্রোচিপ ভিএলএসআই ডিজাইন ওয়ার্কশপ উদ্বোধন

গোটা দেশে নিষিদ্ধ হল পাবজি
গেম

পাবজি মোবাইলের ইরাঙ্গেল ২.০ ভার্সনে নতুন ও রোমাঞ্চকর যা থাকছে

বিশ্বমানের হাই-টেক পণ্য উৎপাদনে বাংলাদেশের ভবিষ্যত তৈরি করেছে ওয়ালটন: ভারপ্রাপ্ত জার্মান রাষ্ট্রদূত
প্রযুক্তি সংবাদ

বিশ্বমানের হাই-টেক পণ্য উৎপাদনে বাংলাদেশের ভবিষ্যত তৈরি করেছে ওয়ালটন: ভারপ্রাপ্ত জার্মান রাষ্ট্রদূত

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

১০ হাজার টাকার বাজেটে মিলছে না ভালো স্মার্টফোন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ
অর্থ ও বাণিজ্য

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের
প্রযুক্তি সংবাদ

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

অনুমোদনহীন ৩১ লোন অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কতা
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন ৩১ লোন অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কতা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ মার্চ ২০২৬

এক ডোমেইনের দাম কোটি ডলার!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix