Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যানথ্রোপিকে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যালফাবেটের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
অ্যানথ্রোপিকে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যালফাবেটের
Share on FacebookShare on Twitter

এবার এ লড়াইয়ে নিজের অবস্থান আরো শক্ত করতে বড় পদক্ষেপ নিল গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। প্রধান প্রতিদ্বন্দ্বী এআই স্টার্টআপ ‘অ্যানথ্রোপিক’-এ ৪০ বিলিয়ন বা ৪ হাজার কোটি ডলার পর্যন্ত বিনিয়োগের ঘোষণা দিয়েছে টেক জায়ান্টটি। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে দৌড়ে এগিয়ে থাকতে ও অংশীদারত্ব আরো জোরালো করতেই বিশাল অংকের অর্থ ঢালছে প্রতিষ্ঠানটি।

অ্যানথ্রোপিক জানিয়েছে, গত শুক্রবার গুগল ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ধরা হয়েছে ৩৫ হাজার কোটি ডলার। বিপুল এ অর্থ মূলত অ্যানথ্রোপিকের কম্পিউটিং সক্ষমতা বাড়ানোর কাজে ব্যয় করা হবে। তবে গুগলের বাকি ৩ হাজার কোটি ডলারের বিনিয়োগ সরাসরি আসবে না; এটি নির্ভর করবে কোম্পানির নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জন ও এআই অ্যাসিস্ট্যান্ট ক্লডের পারফরম্যান্সের ওপর।

অ্যানথ্রোপিককে নিয়ে শুধু গুগল নয়, আগ্রহ দেখিয়েছে অ্যামাজনও। কয়েক দিন আগেই ই-কমার্স জায়ান্টটি এ স্টার্টআপে ২ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয়। মূলত কোডিং বা প্রোগ্রামিংয়ের ওপর ভিত্তি করে মডেল প্রশিক্ষণ দেয়ার কারণে এআই ইন্ডাস্ট্রিতে দ্রুত নাম কামিয়েছে অ্যানথ্রোপিক। কোম্পানির ‘ক্লড কোড’ টুলটি বর্তমানে ডেভেলপারদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।

উল্লেখ্য, চলতি মাসে অ্যানথ্রোপিকের বার্ষিক আয় ৩ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে। ২০২৫ সালের শেষ দিকে এ আয় ছিল মাত্র ৯০০ কোটি ডলার। অর্থাৎ মাত্র কয়েক মাসের ব্যবধানে কোম্পানির আয় কয়েক গুণ বেড়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অ্যানথ্রোপিকের বাজারমূল্য ৮০ হাজার কোটি ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করছে অনেক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের সক্ষমতা বাড়াতেও কাজ করছে অ্যানথ্রোপিক। সম্প্রতি চিপ নির্মাতা প্রতিষ্ঠান ব্রডকম ও ক্লাউড অবকাঠামো প্রতিষ্ঠান কোরউইভের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া বছরের শেষ নাগাদ অ্যামাজনের চিপ ব্যবহার করে ১ গিগাওয়াট পর্যন্ত সক্ষমতা অর্জনের লক্ষ্য তাদের।

নিজেদের মডেলগুলোকে আরো উন্নত করতে যুক্তরাষ্ট্রে ৫ হাজার কোটি ডলার ব্যয়ে ডেটা সেন্টার তৈরির পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির। তবে অ্যানথ্রপিকের দ্রুত উত্থান শেয়ারবাজারে অস্থিরতাও তৈরি করেছে। চলতি বছরের শুরুতে অ্যানথ্রোপিকের ‘কাওয়ার্ক’ এজেন্টের কিছু ফিচারের কারণে বিশ্বজুড়ে সফটওয়্যার খাতের শেয়ারে বড় ধরনের দরপতন ঘটে।

বিনিয়োগকারীরা মনে করেন, এআইয়ের এসব অত্যাধুনিক টুল প্রচলিত সফটওয়্যার বাজারের খোলস বদলে দিতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সবচেয়ে বেশি সুরক্ষা দেয় ইলেকট্রিক্যাল মাস্ক!
নির্বাচিত

সবচেয়ে বেশি সুরক্ষা দেয় ইলেকট্রিক্যাল মাস্ক!

বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি
অটোমোবাইল

বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি

রয়্যাল এনফিল্ড নিয়ে এলো নতুন বাইক
অটোমোবাইল

রয়্যাল এনফিল্ড নিয়ে এলো নতুন বাইক

বিক্সবির জন্য মার্কেটপ্লেস চালু করেছে স্যামসাং
নির্বাচিত

বিক্সবির জন্য মার্কেটপ্লেস চালু করেছে স্যামসাং

নিয়মিত ফোন ভাঙেন ইলন মাস্ক!
প্রযুক্তি সংবাদ

এক টুইটেই ১৫০০ কোটি ডলার খোয়ালেন ইলন মাস্ক

যুক্তরাজ্যে সব বিক্রয়কেন্দ্র বন্ধের পথে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বর থেকে অফিসে ফিরছেন অ্যাপল কর্মীরা

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

মেবাইল মার্চেন্ট হিসাবে কর আরোপের উদ্যোগ এনবিআরের
অর্থ ও বাণিজ্য

মেবাইল মার্চেন্ট হিসাবে কর আরোপের উদ্যোগ এনবিআরের

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’
প্রযুক্তি সংবাদ

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

টেলিযোগাযোগ খাতে উৎসে কর ১০ শতাংশ
প্রযুক্তি সংবাদ

টেলিযোগাযোগ খাতে উৎসে কর ১০ শতাংশ

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন
টেলিকম

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

দেশের টেলিযোগাযোগ খাতে নতুন অধ্যায়ের সূচনা করে প্রথমবারের...

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

বিশ্ববাজারে শীর্ষস্থানে আইফোন ১৭ অ্যান্ড্রয়েডে সেরা স্যামসাংয়ের ‘এ’ সিরিজ

যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার নেপথ্যে কি আইফোন?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ এপ্রিল ২০২৬

অ্যানথ্রোপিকে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যালফাবেটের

Techzoom.TV |
TechzoomTV