Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 25 June 2026
ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে একটি শক্তিশালী ব্যাংকিং খাত গড়ে তুলতে ৪৫০ মিলিয়ন ডলারের অর্থ সহায়তার অনুমোদন করেছে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালনা পর্ষদ। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির ভিত্তি সুদৃঢ় করা এ সহায়তার পূর্বশর্ত।

ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট–২ নামের এক সহায়তা প্রকল্পটির লক্ষ্য হলো ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষায় আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং বাংলাদেশ ব্যাংকের তদারকি সক্ষমতা ও ব্যবস্থাপনা উন্নত করা, ব্যাংক রেজোলিউশন এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সংস্কারের ভিত্তি তৈরি করা।

পাশাপাশি এটি ডিপোজিট প্রোটেকশন ফান্ডের মূলধন বৃদ্ধি করে তহবিলকে সহায়তা করবে এবং আমানত সুরক্ষা ব্যবস্থা উন্নয়ন, কার্যকর জরুরি তারল্য সহায়তা কাঠামো প্রতিষ্ঠা, ব্যাংক পুনর্গঠন কৌশল প্রণয়ন এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংস্কারসহ গুরুত্বপূর্ণ সংস্কার অগ্রাধিকারগুলো এগিয়ে নিতেও সহায়তা করবে।

ব্যাংকিং খাত বর্তমানে দুর্বল করপোরেট সুশাসন, নিয়ন্ত্রক কর্তৃত্বের ওপর প্রভাব বিস্তার (রেগুলেটরি ক্যাপচার) এবং সংশ্লিষ্ট পক্ষকে ঋণ প্রদানের (রিলেটেড-পার্টি লেন্ডিং) কারণে সৃষ্ট গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি। ২০২৬ সালের মার্চ মাসের শেষ নাগাদ খেলাপি ঋণের (এনপিএল) হার ছিল ৩২.৬ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার ব্যাংকগুলোর গড় ৭.৯ শতাংশের তুলনায় অনেক বেশি। এছাড়া ২০২৫ সালের ডিসেম্বরের শেষ নাগাদ পুরো ব্যাংকিং ব্যবস্থার ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত ছিল ঋণাত্মক ২.৬ শতাংশ।

বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জিন পেসমে বলেন, এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হওয়ার বাংলাদেশের লক্ষ্য অর্জনের জন্য একটি স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক খাত প্রয়োজন। কিন্তু মোট আর্থিক খাতের সম্পদের প্রায় ৯০ শতাংশ ধারণকারী ব্যাংকিং খাত ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে।

এ সহায়তা বাংলাদেশকে এমন কিছু অপরিহার্য উপকরণ, ব্যবস্থা ও সুরক্ষা কাঠামো গড়ে তুলতে সহায়তা করবে, যা ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা, আস্থা বৃদ্ধি, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।

এ প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অবকাঠামো আধুনিকায়ন ও উন্নত করা হবে। এর মাধ্যমে ক্রমবর্ধমান সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা এবং খাতজুড়ে বিদ্যমান গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণগত ঘাটতি দূর করা সম্ভব হবে। এতে বাংলাদেশ ব্যাংকের ঝুঁকি পর্যবেক্ষণ, তথ্যনির্ভর ও ঝুঁকিভিত্তিক তদারকি জোরদার এবং আর্থিক খাতের সহনশীলতা বৃদ্ধির সক্ষমতা উন্নত হবে।

প্রকল্পটির টাস্ক টিম লিডার এবং বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ আর্থিক খাত বিশেষজ্ঞ টোশিয়াকি ওনো বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-সহ উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে এই প্রকল্প ব্যাংকিং খাতে সংকট মোকাবিলার প্রস্তুতি জোরদার এবং খাতের চাপ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক পদক্ষেপগুলোকে সমর্থন করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হাই-টেক পার্কগুলো ডিজিটাল ডিভাইস উৎপাদনের হাব হিসেবে গড়ে উঠবে: বিকর্ণ কুমার ঘোষ
প্রযুক্তি সংবাদ

হাই-টেক পার্কগুলো ডিজিটাল ডিভাইস উৎপাদনের হাব হিসেবে গড়ে উঠবে: বিকর্ণ কুমার ঘোষ

জিমেইল অ্যাপের জন্য ‘ডার্ক মোড’ নিয়ে এসেছে গুগল
নির্বাচিত

জিমেইল অ্যাপের জন্য ‘ডার্ক মোড’ নিয়ে এসেছে গুগল

চ্যাটজিপিটির চেয়ে ৩৭৩ গুণ বেশি সার্চ হয় গুগলে
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিটির চেয়ে ৩৭৩ গুণ বেশি সার্চ হয় গুগলে

বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে সহযোগিতা করবে রাশিয়া
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে সহযোগিতা করবে রাশিয়া

ওয়াইফাই হ্যাক করে গোপন তথ্য চুরি!
প্রযুক্তি পরামর্শ

ওয়াইফাই হ্যাক করে গোপন তথ্য চুরি!

‘অ্যাপল করোনাভাইরাস ডটকম’ কিনলো অ্যাপল
প্রযুক্তি সংবাদ

চীন থেকে ভারতে যাচ্ছে অ্যাপল!

Load More

ট্রেন্ডিং টপিক

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সারা দেশে সেবা বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ...

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 June 2026

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

Techzoom.TV |
TechzoomTV