স্মার্টফোন প্রযুক্তির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে বিশ্বের প্রথম ‘রোবট ফোন’ (ROBOT PHONE)-এর আগাম বুকিং বা প্রি-অর্ডার কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে চীনা প্রযুক্তি জায়ান্ট অনর (Honor)। চীনের ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (WAIC 2026) ইভেন্টের দ্বিতীয় দিনে প্রতিষ্ঠানটি তাদের এই যুগান্তকারী ডিভাইসটি প্রদর্শন করার পাশাপাশি প্রি-অর্ডার ক্যাম্পেইনটি উন্মুক্ত করে।
আগামী আগস্ট মাসে ফোনটি বাজারে আসার জোরালো গুঞ্জন থাকলেও, অনরের এই ঘোষণার মাধ্যমে নিশ্চিত হওয়া গেল যে আগামী মাসেই বিশ্বমঞ্চে ঝড় তুলতে আসছে এই রোবট ফোন। ডিভাইসটির প্রি-অর্ডার করলে ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় সব বোনাস ও আর্থিক সাশ্রয়ের সুযোগ।
রোবোটিক ক্যামেরা ও অভাবনীয় সব অফার
অনরের অফিশিয়াল মল কিংবা অনুমোদিত যেকোনো অনলাইন রিটেইল স্টোর থেকে গ্রাহকেরা ফোনটি আগাম বুকিং করতে পারবেন। প্রি-অর্ডারকারী গ্রাহকদের জন্য অনর এমন কিছু সুবিধা ঘোষণা করেছে যা স্মার্টফোন বাজারে বেশ বিরল:
রোবোটিক ক্যামেরা রিপ্লেসমেন্ট: ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি নড়নক্ষম বা মুভেবল রোবোটিক ক্যামেরা আর্ম। এই যান্ত্রিক অংশটির সুরক্ষায় অনর ১ বছরের ফ্রি গিম্বল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে, যার আওতায় বছরে সর্বোচ্চ ৩ বার এই রোবোটিক আর্মটি সম্পূর্ণ বিনামূল্যে পরিবর্তন করে নেওয়া যাবে।

বিশাল গিফট বক্স ও মেম্বারশিপ: প্রি-অর্ডার করলেই মিলবে ৩,৫০০ ইউয়ান (চীনা মুদ্রা) মূল্যমানের একটি রহস্যময় গিফট বক্স। এর সাথে থাকছে অনরের জনপ্রিয় এআই অ্যাসিস্ট্যান্ট ‘ইয়োইয়ো ভিআইপি ২’ (YOYO AI SVIP 2)-এর আজীবন বিনামূল্যে ব্যবহারের মেম্বারশিপ, যার বার্ষিক মূল্য ১,১৮৮ ইউয়ান।
এক্সচেঞ্জ অফার ও কিস্তি সুবিধা: গ্রাহকেরা তাদের পুরোনো স্মার্টফোনটি বদলে নতুন রোবট ফোন নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ২,০০০ ইউয়ান পর্যন্ত সাবসিডি বা এক্সচেঞ্জ বোনাস পাবেন। এছাড়া রয়েছে ২৪ মাসের সুদমুক্ত সহজ কিস্তি (EMI) সুবিধা এবং নির্দিষ্ট ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ।
গোপন অ্যাক্সেসরিজ প্যাকেজ
অনর জানিয়েছে, এই রোবট ফোনের স্ট্যান্ডার্ড কনফিগারেশনের সাথে ৬৩৬ ইউয়ান সমমূল্যের ৫টি বিশেষ অ্যাক্সেসরিজের একটি সম্পূর্ণ সেট দেওয়া হবে। তবে এই অ্যাক্সেসরিজগুলোর তালিকায় ঠিক কী কী থাকছে, তা আপাতত চমক হিসেবে গোপন রেখেছে কোম্পানিটি।
প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এই মেলবন্ধনকে একটি বড় ধরনের মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। অনরের এই রোবট ফোনটি সাধারণ স্মার্টফোনের ধারণাকে কতটা বদলে দিতে পারে, তা জানতে আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা





















