Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন ১৬.৬ এমপি সেন্সর ও ইন-ক্যামেরা ‘র’ ফিচারে সনি আনল সিনেমা ক্যামেরা ‘এফএক্স৫’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 23 July 2026
নতুন ১৬.৬ এমপি সেন্সর ও ইন-ক্যামেরা ‘র’ ফিচারে সনি আনল সিনেমা ক্যামেরা ‘এফএক্স৫’
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে ব্র্যান্ড নিউ ইমেজ সেন্সর ও আধুনিক ফিচারের সমাহারে নতুন সিনেমা ক্যামেরা সনি এফএক্স৫ (Sony FX5) উন্মোচন করেছে জাপানি প্রযুক্তি জায়ান্ট সনি।

জনপ্রিয় সনি এফএক্স৩ (FX3)-এর কমপ্যাক্ট ও হালকা বডির শেপের সাথে শক্তিশালী এফএক্স৬ (FX6) এবং ফ্ল্যাগশিপ ‘ভেনিস ২’ (Venice 2)-এর কার্যক্ষমতার এক দারুণ সমন্বয় ঘটেছে নতুন এই মডেলে।

১৬.৬ মেগাপিক্সেল এক্সমোর আরএস স্ট্যাকড সেন্সর
সনি এফএক্স৫-এর মূল আকর্ষণ হলো এর একেবারেই নতুন ১৬.৬ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম এক্সমোর আরএস (Exmor RS) স্ট্যাকড সেন্সর। পূর্বে এফএক্স৩ কিংবা এফএক্স৬ মডেলে থাকা ১২ মেগাপিক্সেল সেন্সর থেকে এটি একটি বড় আপগ্রেড, যা সরাসরি ৫কে (5K) রেজ্যুলুশনে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা এনে দিয়েছে।

ক্যামেরাটিতে সনির লেটেস্ট ‘বায়োঞ্জ এক্সআর২’ (Bionz XR2) ইমেজ প্রসেসরের পাশাপাশি একটি ডেডিকেটেড এআই (AI) প্রসেসিং ইউনিট ব্যবহার করা হয়েছে, যা নিখুঁত অটোভোকাস ও দ্রুত সাবজেক্ট ট্র্যাকিং নিশ্চিত করবে।

ওপেন গেট ও ১৬-বিট ইন্টারনাল ‘র’ রেকর্ডিং
সিনেমা লাইন সিরিজে বহুপ্রতীক্সিত বেশ কিছু ফিচার এই প্রথম এফএক্স৫-এ যুক্ত হলো:

ওপেন গেট (Open Gate 3:2): পুরো ৩:২ সেন্সর ব্যবহার করে ৫কে ৬০এফপিএস (5K 60fps) এবং ৪.৫কে ১২০এফপিএস পর্যন্ত ভিডিও ধারণ করা সম্ভব হবে, যা অ্যানামরফিক লেন্স ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে।

ইন-ক্যামেরা X-OCN RAW: আলাদা কোনো এক্সটার্নাল রেকর্ডার ছাড়াই সরাসরি ১৬-বিট ‘X-OCN’ ফরম্যাটে ক্যামেরাটির ভেতরেই লিনিয়ার র (RAW) ভিডিও রেকর্ড করা যাবে।

ট্রিপল বেস আইএসও (Triple Base ISO): ক্যামেরাটিতে রয়েছে তিনটি বেস আইএসও মোড—৮০০, ৪০০০ এবং ১২৮০০। এতে কম আলোতেও ভিডিওর ফ্রেম থাকবে স্বচ্ছ ও নয়েজমুক্ত।

ডুয়াল গেইন প্রযুক্তি: এফএক্স৫-এর নতুন এই ফিচারটি ভিডিওগ্রাফারদের সর্বোচ্চ ১৫+ স্টপস পর্যন্ত ডাইনামিক রেঞ্জ প্রদান করবে।

ডিজাইন, মনিটর ও নতুন ভিউফাইন্ডার
বডির সাইজে এফএক্স৩-এর কাছাকাছি হলেও এফএক্স৫-এ দেওয়া হয়েছে বড় ৩.৫ ইঞ্চির ২.৭৬ মিলিয়ন ডট চার-অক্ষ বিশিষ্ট আর্টিকুলেটিং টাচস্ক্রিন। এর ইউজার ইন্টারফেস তৈরি করা হয়েছে হাই-এন্ড ভেনিস সিনেমা ক্যামেরার আদলে।

হাতে ধরে দৃশ্যধারণের সুবিধার্থে এতে ৫-অক্ষ বিশিষ্ট ইন-বডি ইমেজ স্ট্যাবিলাইজেশন (IBIS) ও নতুন ডাইনামিক অ্যাক্টিভ মোড যুক্ত হয়েছে। সংযোগের জন্য রয়েছে ডুয়াল মেমোরি কার্ড স্লট (CFexpress Type A / SD), ফুল-সাইজ এইচডিএমআই, দুটি ইউএসবি টাইপ-সি (USB-C), ৩.৫ মিমি অডিও জ্যাক, ইথারনেট ও ট্রাই-ব্যান্ড ওয়াই-ফাই।

প্রয়োজনে আলাদা ব্যবহারের জন্য সনি এফএক্স৫-এর সাথে ৩.৬৮ মিলিয়ন ডট ও ২৫০০ নিটস উজ্জ্বলতার একটি ডিটাচেবল ওএলইডি (OLED) ভিউফাইন্ডার (EVF) এবং ৩২-বিট ফ্লোট অডিও সমর্থিত নতুন এক্সএলআর (XLR) হ্যান্ডেল অনুষঙ্গ হিসেবে বাজারে এনেছে। তবে পূর্ববর্তী এফএক্স৬-এর মতো এতে কোনো বিল্ট-ইন ইলেকট্রনিক এনডি (ND) ফিল্টার রাখা হয়নি।

দাম ও লভ্যতা
সনি জানিয়েছে, ২০২৬ সালের আগস্টের মাঝামাঝি সময়ে বিশ্ববাজারে এফএক্স৫ বিক্রি শুরু হবে।

শুধু ক্যামেরা বডি (FX5 Body Only): ৪,৮৯৮ মার্কিন ডলার।

এক্সএলআর হ্যান্ডেল কিটসহ (With XLR Handle Kit): ৫,৪৯৮ মার্কিন ডলার। (আলাদা হ্যান্ডেলের দাম ৭৯৮ ডলার)।

এছাড়া ২০২৭ সালের আগস্ট নাগাদ সফটওয়্যার আপগ্রেডের (Firmware 2.0) মাধ্যমে ৪কে ২৪০এফপিএস স্লো-মোশন ভিডিও এবং ভার্টিক্যাল শুটিং ইন্টারফেস যুক্ত করার পরিকল্পনা প্রকাশ করেছে সনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সনি

এই বিভাগ থেকে আরও পড়ুন

তাইওয়ান সাইবার দুনিয়ায় বিশ্বযুদ্ধ প্রস্তুতি নিচ্ছে যেভাবে
প্রযুক্তি সংবাদ

তাইওয়ান সাইবার দুনিয়ায় বিশ্বযুদ্ধ প্রস্তুতি নিচ্ছে যেভাবে

রিয়েলমি সি৮৫ প্রো
নির্বাচিত

পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

অ্যান্ড্রয়েডের জন্য ৬ টি সেরা কৌশলী গেমস
গেম

অ্যান্ড্রয়েডের জন্য ৬ টি সেরা কৌশলী গেমস

সবচেয়ে সস্তার ই-কার আনছে টাটা মোটরস
অটোমোবাইল

সবচেয়ে সস্তার ই-কার আনছে টাটা মোটরস

২০ হাজার টাকায় সেরা  র‍্যামের ১০ ফোন
প্রযুক্তি বাজার

২০ হাজার টাকায় সেরা র‍্যামের ১০ ফোন

এমএসআই ইভলভ জিএফ ৬৩: হাই বাজেটের পারফেক্ট ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

এমএসআই ইভলভ জিএফ ৬৩: হাই বাজেটের পারফেক্ট ল্যাপটপ

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’
প্রযুক্তি বাজার

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 July 2026

নতুন ১৬.৬ এমপি সেন্সর ও ইন-ক্যামেরা 'র' ফিচারে সনি আনল সিনেমা ক্যামেরা ‘এফএক্স৫’

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix