Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 23 July 2026
নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল
Share on FacebookShare on Twitter

আইফোনের জন্য আইওএস ২৬.৬-এর নতুন বিটা সংস্করণ প্রকাশ করেছে অ্যাপল। দৃশ্যমান পরিবর্তন খুব বেশি না থাকলেও, সফটওয়্যারটির ভেতরে এমন একটি গুরুত্বপূর্ণ এআই-সম্পর্কিত পরিবর্তন যুক্ত হয়েছে, যা আগামী আইওএস ২৭ আপডেটের ভিত্তি তৈরি করবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, নতুন আপডেট ইনস্টল করার পর আইফোনে স্বয়ংক্রিয়ভাবে ডেটা রি-ইনডেক্সিং (Re-indexing) প্রক্রিয়া শুরু হবে। এর মাধ্যমে ফোনের ছবি, বার্তা ও অন্যান্য সংরক্ষিত তথ্য নতুনভাবে সাজানো হবে, যাতে পরবর্তী প্রজন্মের এআই-সমৃদ্ধ সিরি (Siri) আরও দ্রুত ও নির্ভুলভাবে কাজ করতে পারে।

অ্যাপল জানিয়েছে, আইওএস ২৬.৬-এ বাগ সংশোধন, নিরাপত্তা উন্নয়ন এবং ভবিষ্যতের আইওএস ২৭-এর জন্য Spotlight Index অপটিমাইজ করার সুবিধা যুক্ত করা হয়েছে।

চলতি বছরের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স (WWDC)-এ উন্মোচিত আইওএস ২৭-এ নতুন ভিজ্যুয়াল ডিজাইনের পাশাপাশি শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদার করার টুল এবং আরও উন্নত Siri AI যুক্ত হচ্ছে।

নতুন সিরি ব্যবহারকারীর ফোনে সংরক্ষিত তথ্য বিশ্লেষণ করে স্বাভাবিক ভাষায় করা অনুরোধ বুঝতে পারবে। উদাহরণ হিসেবে, এক বছর আগে কোনো বন্ধু যে রেস্তোরাঁর সুপারিশ করেছিলেন, ব্যবহারকারী নির্দিষ্ট শব্দ উল্লেখ না করলেও সিরি সেটি খুঁজে বের করতে সক্ষম হবে।

এ ধরনের ফিচার চালুর জন্য ফোনের ডেটার নতুন ইনডেক্স তৈরি প্রয়োজন হওয়ায় প্রাথমিক পর্যায়ে রি-ইনডেক্সিং সম্পন্ন হতে কিছুটা সময় লাগতে পারে। এতে সাময়িকভাবে ব্যাটারি ব্যবহার বেড়ে যাওয়া বা পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন পরীক্ষামূলক সংস্করণের ব্যবহারকারীরা।

অ্যাপলের ভাষ্য অনুযায়ী, পুরো প্রক্রিয়াটি ব্যাকগ্রাউন্ডে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে এবং আইওএস ২৭-এর আনুষ্ঠানিক প্রকাশের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হবে।

বর্তমানে আইওএস ২৬.৬ শুধুমাত্র বিটা সংস্করণ হিসেবে উন্মুক্ত রয়েছে। চূড়ান্ত সংস্করণ প্রকাশের পর ব্যবহারকারীরা Settings > General > Software Update থেকে এটি ইনস্টল করতে পারবেন।

তবে বিটা সংস্করণ ব্যবহারে সফটওয়্যারে ত্রুটি, পারফরম্যান্সের সমস্যা বা কিছু অ্যাপের সঙ্গে অসামঞ্জস্য দেখা দিতে পারে বলে সতর্ক করেছে অ্যাপল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপল

এই বিভাগ থেকে আরও পড়ুন

পেরিস্কোপ ক্যামেরা থাকছে রিয়েলমির নতুন ফোনে
নির্বাচিত

পেরিস্কোপ ক্যামেরা থাকছে রিয়েলমির নতুন ফোনে

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছে হুয়াওয়ে মেট ৪০ সিরিজ
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছে হুয়াওয়ে মেট ৪০ সিরিজ

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি
নির্বাচিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নগদের ৪১ পরিবেশক, ২৪ হাজার এজেন্ট ও ৬৪৩ কর্মকর্তা বরখাস্ত
অর্থ ও বাণিজ্য

নগদের ৪১ পরিবেশক, ২৪ হাজার এজেন্ট ও ৬৪৩ কর্মকর্তা বরখাস্ত

বাজার হারাচ্ছে স্যামসাং
নির্বাচিত

বাজার হারাচ্ছে স্যামসাং

ল্যাপটপের জন্য কার্যকর কুলিং সিস্টেম জরুরি কেন?
নির্বাচিত

ল্যাপটপের জন্য কার্যকর কুলিং সিস্টেম জরুরি কেন?

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প
টেলিকম

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ
নির্বাচিত

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

সপ্তাহের সবচেয়ে পঠিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Applion থেকে আইফোন কিনে হতাশ ক্রেতা
প্রযুক্তি সংবাদ

Applion থেকে আইফোন কিনে হতাশ ক্রেতা

আইফোন কেনার মাত্র কয়েক দিনের মধ্যে ব্যাটারি হেলথ...

বিকাশের সন্দেহজনক অ্যাকাউন্ট শনাক্তের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা তলব

১৫০ বছর বয়সী গ্রাহকের অ্যাকাউন্টও বিকাশে, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

এবার পার্কিং বাজারে উবার

এবার পার্কিং বাজারে উবার

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 July 2026

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix