Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 12 August 2026
দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স
Share on FacebookShare on Twitter

গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন মাস্টার ফোন ‘Hot 70 Pro 5G’ নিয়ে এসেছে। ফোনটিতে শক্তিশালী ৫জি কানেক্টিভিটি, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ চিপসেট, সনির উন্নত ক্যামেরা প্রযুক্তি, নতুন ডিজাইন আর টেকসই গঠনের সঙ্গে রয়েছে এআই-ভিত্তিক বেশ কিছু ফিচার।

‘মাল্টি-ডাইমেনশনাল স্যাটিসফ্যাকশন, মাস্টার্স চয়েস’ থিমকে সামনে রেখে আসা ‘Hot 70 Pro 5G’ ফোনটিতে পারফরম্যান্স, ফটোগ্রাফি, ডিজাইন এবং ব্যাটারির ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে।

ফোনটির দ্রুতগতির পারফরম্যান্স নিশ্চিত করতে এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট, যা এই বাজেটের মধ্যে বেশ শক্তিশালী। দীর্ঘদিন ফোনের পারফরম্যান্স ফাস্ট ও স্মুথ রাখতে এতে রয়েছে ইনফিনিক্সের ৭২-মান্থ ফ্লুয়েন্সি টেকনোলজি। সাথে রয়েছে ৬.৭৬ ইঞ্চির এফএইচডি প্লাস ডিসপ্লে, যার ১৪৪ হার্টজ রিফ্রেশরেট নিশ্চিত করবে গেমিং বা ভিজ্যুয়াল ব্যবহারের দারুণ এক অভিজ্ঞতা।

ডিভাইসটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ সেন্সরের অটো-ফোকাস ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। পর্যাপ্ত আলো নিয়ে নিখুঁত ছবি তোলার পাশাপাশি এতে AI RAW ও লাইভ ফটো ফিচার রয়েছে।

ফোনটির ডিজাইনে বড় চমক এনেছে ইনফিনিক্স। এর ডায়নামিক শাইন ডিজাইনের ছয়টি রঙের ফোন আলো, তাপমাত্রা বা দেখার অ্যাঙ্গেল পরিবর্তনের সঙ্গে ফোনগুলোর লুকেও ভিন্নতা দেখায়। থার্মো অরেঞ্জ সংস্করণটি তাপমাত্রার সাথে রঙ বদলায় এবং মিরেজ গ্রিন ভ্যারিয়েন্টটি ইউভি লাইটে অন্যরকম টেক্সচার দেখায়। এছাড়া ডেপথ রিং হোয়াইট মডেলে থ্রিডি ভিজ্যুয়াল ইফেক্ট এবং অ্যাক্টিভ-ম্যাট্রিক্স কিউবে ইন্টারেক্টিভ ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে।

ডিভাইসটিতে আইপি৬৮ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্সের পাশাপাশি এসজিএস ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে। ফলে দেড় মিটার পর্যন্ত উচ্চতা থেকে পড়লেও সুরক্ষিত থাকবে। ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাসহ ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেবে সারাদিনের নিরবচ্ছিন্ন ব্যাকআপ সুবিধা। টানা ব্যবহারে ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে ও ব্যাটারির ওপর চাপ কমাতে রয়েছে বাইপাস চার্জিং সুবিধা।

স্মার্টফোনের কাজ সহজ করতে এতে দেওয়া হয়েছে বেশ কিছু এআই ফিচার। ফ্ল্যাশমেমো আর মাইন্ডহাবের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সেভ করে পরে এআই সার্চ দিয়ে খুঁজে বের করা যাবে। এছাড়া দেয়া হয়েছে এআই স্ক্যান টু সলভ, ফোলাক্স মিউজিক রিকগনিশন, এআই লাইফ অ্যাসিস্ট্যান্ট ও এআই থিম জেনারেটরের মতো সুবিধা। আর এসব ফিচারে এক ক্লিকে প্রবেশ করতে ফোনে রয়েছে আলাদা ‘ওয়ান-ট্যাপ বাটন’।

৮ জিবি র‍্যাম ও ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ফোনটি। বাংলাদেশে ফোনটির অফিশিয়াল দাম রাখা হয়েছে ৩৬,৯৯৯ টাকা।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনফিনিক্সহট ৭০ প্রো ৫জি

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৪ হাজার কর্মী ছাঁটাই করছে নোকিয়া
নির্বাচিত

১৪ হাজার কর্মী ছাঁটাই করছে নোকিয়া

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের
প্রযুক্তি সংবাদ

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

কীভাবে বিটকয়েন এর মালিক হওয়া যায়
প্রযুক্তি সংবাদ

কীভাবে বিটকয়েন এর মালিক হওয়া যায়

রাজধানীর থেকে অনুমোদনবিহীন ৪১টি ওয়াকি-টকি জব্দ
প্রযুক্তি সংবাদ

রাজধানীর থেকে অনুমোদনবিহীন ৪১টি ওয়াকি-টকি জব্দ

অক্টোবরেই আসছে হুয়াওয়ে মেট ৪০ সিরিজ
নির্বাচিত

অক্টোবরেই আসছে হুয়াওয়ে মেট ৪০ সিরিজ

স্যামসাং ভারতে ল্যাপটপ বানাবে, খুলছে কারখানা
নির্বাচিত

স্যামসাং ভারতে ল্যাপটপ বানাবে, খুলছে কারখানা

Load More

ট্রেন্ডিং টপিক

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন এনেছে...

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 August 2026

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix