Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যা জানা দরকার গ্যালাক্সি এস১০ কেনার আগে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 14 July 2019
যা জানা দরকার গ্যালাক্সি এস১০ কেনার আগে
Share on FacebookShare on Twitter

চীনের পশ্চিমে বসবাসরত একজন ব্যবহারকারী স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা দায়ে করেছে । তার অভিযোগে সে স্যামসাংয়ের গ্যালাক্সি এস১০ ফোনটি কিনে দুই দিন পর আগুন লেগে যায় এবং তার ফোনটি সম্পূর্ণ পুড়ে যায় ।

তার দাবি, তিনি অনলাইন থেকে ৮৭৫ ডলার দিয়ে ফোনটি ক্রয় করেছিলেন । তিনি স্যামসাংয়ের কাছ থেকে একটি সম্পূর্ণ ব্যাখ্যা এবং ক্ষমা দাবি করেছেন ।

এর আগে স্যামসাংয়ের গ্যালাক্সি এস১০ ক্রয় করেছিলেন এক মার্কিন ব্যবহারকারী। সম্প্রতি ডিভাইসটির সর্বশেষ সংষ্করণ হালনাগাদ করেন। হালনাগাদ শেষে হ্যান্ডসেটটি রিস্টার্ট দেওয়ার পর মোবাইলটি আনলক করতে অক্ষম হন তিনি। এরপর স্বরণাপন্ন হন স্যামসাংয়ের কাছে। স্যামসাং ফোরামের পেজে ওই ব্যক্তি এই সমস্যার কথা জানান।

তার দাবি, হ্যান্ডসেটটি রিস্টার্ট দেওয়ার পর আপনাআপনি লক হয়ে যায়। পূর্বে তিনি কখনো পাসওয়ার্ড দিয়ে ফোনটি লক করেননি। ফলে তিনি হ্যান্ডসেটটির লক খুলতে পারছেন না।

স্থানীয় সংবাদমাধ্যম এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, ওই ভুক্তভোগীর লেখার নিচে একই ধরনের সমস্যার কথা জানান অপর এক ব্যক্তি।

সংবাদমাধ্যম ফোর্বস জানিয়েছে, গ্যালাক্সি এস১০ মডেলের হ্যান্ডসেটে আরও কিছু সমস্যা রয়েছে। এর মধ্যে ফেসিয়াল রিকগনিশন, ব্যাটারি, কানেক্টিভিটি এবং ডিসপ্লে জাতীয় সমস্যা।

অ্যান্ড্রয়েড পুলিশ নামে প্রযুক্তিবিষয়ক এক ওয়েবসাইটের বরাতে ফোর্বসের ওই প্রতিবেদনে বলা হয়, লক থাকা অবস্থায় গ্যালাক্সি এস১০-এর সেন্সর সঠিকভাবে কাজ করে না। আবার পকেটে থাকা অবস্থায় স্ক্রিন চালু হয়ে যায়। ফলে ব্যাটারি গরম হয়ে যায় এবং দ্রুত চার্জ শেষ হয়ে যায়। প্রতি ১০০ জন ব্যবহারকারীর মধ্যে ৪০ জন এস১০ ব্যবহারকারী এই সমস্যায় ভোগেন বলেও জানানো হয় ফোর্বসের ওই প্রতিবেদনে।

এই স্মার্টফোনটিতে কানেক্টিভিটি সংক্রান্ত সমস্যা রয়েছে বলেও জানা গেছে। বিশেষ করে যারা গাড়িতে থাকা ব্লুটুথের সঙ্গে এই স্মার্টফোনটি কানেক্ট করেন। অ্যান্ড্রয়েড পুলিশের ম্যানিজিং এডিটর ডেভিড এক টুইটে জানিয়েছিলেন, ব্লুটুথ হেডফোনের সঙ্গে কানেক্ট করার সময় কিছু ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হয়েছিলেন।

এর আগে চলতি বছরের মে মাসে গ্যালাক্সি এস১০ মডেলের একটি হ্যান্ডসেট বিস্ফোরণের ঘটনার কথা জানিয়েছিল বার্তা সংস্থা এএফপি।

‘কোনো কারণ ছাড়া পুড়ে গেছে’ লির এমন দাবি মানতে নারাজ স্যামসাং। প্রতিষ্ঠানটির দাবি, কোনো বাহ্যিক প্রভাবের কারণে এমনটি হয়েছে। এখানে ফোনের কোনো সমস্যা নেই।

এএফপিকে স্যামসাংয়ের এক কর্মকর্তা বলেন, ‘লিকে ফোনের টাকা ফেরত কিংবা নতুন ফোন সরবরাহ করা হবে না। এস১০-এর ক্ষেত্রে এমন অভিযোগ এই প্রথম।

তাই নোট ৭-এর পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা আছে কি না তা এখন দেখার বিষয়।

সামাজিক মাধ্যম ইমগার-এ একটি ভিডিও পোস্ট করেছেন ডার্কশার্ক নামের এক গ্রাহক। ওয়াইন গ্লাসে ফিঙ্গারপ্রিন্টের একটি ছবি তুলে ফটোশপে প্রসেস করে ৩ডিএস ম্যাক্স দিয়ে ছবির ৩ডি সংস্করণ বানিয়েছেন তিনি। পরে ১৩ মিনিট ধরে ছবিটি ৩ডি প্রিন্ট করে এটি দিয়ে গ্যালাক্সি এস১০ আনলক করেছেন ওই গ্রাহক– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে দেশের বাজারে গ্যালাক্সি এস১০ ও এস১০ প্লাস বাজারজাত শুরু করে স্যামসাং। ৮৯ হাজার থেকে এক লাখ টাকা মূল্যের এই দুই হ্যান্ডসেট গ্রাহকদের পছন্দের শীর্ষে থাকলেও ছিল সাধ্যের বাইরে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মোবাইল বিস্ফোরণস্যামসাংহ্যান্ডসেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

একবার চার্জে ১২৫ কিমি, বাজারে আসছে ইলেকট্রিক স্কুটার
অটোমোবাইল

একবার চার্জে ১২৫ কিমি, বাজারে আসছে ইলেকট্রিক স্কুটার

ওয়ানপ্লাস নর্ড সিই ৩: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন
নির্বাচিত

ওয়ানপ্লাস নর্ড সিই ৩: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হুমকি যে অ্যাপ
টিপস

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হুমকি যে অ্যাপ

অ্যান্ড্রয়েডের সেরা ফ্ল্যাগশিপ কোনটি?
নির্বাচিত

অ্যান্ড্রয়েডের সেরা ফ্ল্যাগশিপ কোনটি?

মোবাইল ফোনের দিন শেষ, মার্কেটে আসতে চলেছে বিকল্প
প্রযুক্তি সংবাদ

ট্যাক্স ছাড়া কয়টি মোবাইল ফোন আনতে পারবেন প্রবাসীরা, জানালো সরকার

গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ ও দুই পরিবারকে ১ লাখ টাকা সহায়তা দিলো ওয়ালটন প্লাজা
প্রযুক্তি সংবাদ

গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ ও দুই পরিবারকে ১ লাখ টাকা সহায়তা দিলো ওয়ালটন প্লাজা

Load More

ট্রেন্ডিং টপিক

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি
প্রযুক্তি সংবাদ

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু
প্রযুক্তি বাজার

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের
প্রযুক্তি সংবাদ

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
প্রযুক্তি সংবাদ

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

দেশে মোবাইল ফোন উৎপাদন অব্যাহত থাকলেও বৈধ পথে...

শেয়ারট্রিপের টিকিট বুকিং ও ইবিএল ক্রেডিট কার্ডের প্রমোশনাল অফার নিয়ে গ্রাহকের অভিযোগ

টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগ শেয়ারট্রিপের বিরুদ্ধে

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 July 2019

যা জানা দরকার গ্যালাক্সি এস১০ কেনার আগে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix