Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 2 September 2026
‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক
Share on FacebookShare on Twitter

ঘুস ও দুর্নীতির অভিযোগ সংগ্রহ এবং জনসচেতনতা তৈরির জন্য ‘ঘুস.সাইট’ ওয়েবসাইট তৈরি করা কিশোর শাহেদ শরীফ আহমেদের সঙ্গে বৈঠক করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। উদ্যোগটির ভবিষ্যৎ পরিকল্পনা এবং তা এগিয়ে নিতে সরকারি সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে সিটি প্রশাসকের নিজ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শাহেদের উদ্যোগ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং তার কাজকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে কী ধরনের সহযোগিতা প্রয়োজন, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর আগে সোমবার, ৩১ আগস্ট বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও শাহেদের সঙ্গে যোগাযোগ করা হয়।

বৈঠক শেষে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন জাগো নিউজকে বলেন, ‘জেনারেশন জেডের (জেন-জি) অনেক ছেলেমেয়ে দেশ ও মানুষের জন্য কাজ করতে চায়। শাহেদের মধ্যে সেই স্পিড দেখেছি। ঘুস.সাইট নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাব। তার এই উদ্যোগ অনৈতিক দাবির বিরুদ্ধে জনসচেতনতা তৈরির পাশাপাশি সমঅধিকারভিত্তিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারে।’

এ বিষয়ে শাহেদ শরীফ আহমেদ বলেন, ‘ওয়েবসাইটে জমা হওয়া অভিযোগের ডেটাবেজ বিশ্লেষণ করে দেশের কোন বিভাগ বা খাতে ঘুসের অভিযোগ বেশি, তা চিহ্নিত করতে চাই। এ কাজে সরকারকে সহযোগিতা করারও আগ্রহ রয়েছে।’

তবে একা উদ্যোগটি পরিচালনা করতে গিয়ে তার পড়াশোনায়ও প্রভাব পড়ছে বলে জানান শাহেদ। তার ভাষ্য, সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা বা স্বীকৃতি পেলে কাজের চাপ কিছুটা কমবে। একইসঙ্গে পড়াশোনার পাশাপাশি এই উদ্যোগ চালিয়ে নেওয়াও সহজ হবে।

আলাপকালে জানা যায়, প্রয়াত শিক্ষক মায়ের পেনশনের টাকা তুলতে গিয়ে বিভিন্ন পর্যায়ে ঘুস দাবির মুখে পড়েন শাহেদ ও তার পরিবারের সদস্যরা। নিজের পাসপোর্ট তৈরির সময়ও একই ধরনের তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয় এই কিশোর। এসব অভিজ্ঞতা থেকেই ঘুস ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ২১ আগস্ট ‘ঘুস.সাইট’ চালু করেন শাহেদ।

এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে। শাহেদের মায়ের পেনশন সংক্রান্ত অনুলিপি ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার উদ্যোগ নেয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। একইসঙ্গে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

খেলা-ফেসবুক আপডেট, সবই পাবেন স্কুটারে
অটোমোবাইল

খেলা-ফেসবুক আপডেট, সবই পাবেন স্কুটারে

বিশ্বের সবচেয়ে দামি ১০ ফোন
প্রযুক্তি সংবাদ

বিশ্বের সবচেয়ে দামি ১০ ফোন

নতুন দুই স্মার্ট টিভি আনল রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

নতুন দুই স্মার্ট টিভি আনল রিয়েলমি

ভি সিরিজের নতুন স্মার্টফোন এনেছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ভি সিরিজের নতুন স্মার্টফোন এনেছে ভিভো

“নগদ” ও গ্লোরিয়া জিন্স কফির মধ্যে চুক্তি সই
প্রযুক্তি সংবাদ

“নগদ” ও গ্লোরিয়া জিন্স কফির মধ্যে চুক্তি সই

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার
প্রযুক্তি সংবাদ

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন
নির্বাচিত

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে উন্মোচিত শাওমি টিভি এস প্রো ও এক্স মিনি এলইডি ২০২৬ সিরিজ
নির্বাচিত

১৪৪ হার্টজ ও ৪কে ডিসপ্লের নতুন টিভি আনল শাওমি, দাম কত?

গ্লোবাল টেক জায়ান্ট শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে শাওমি টিভি...

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 September 2026

‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক

Techzoom.TV |
TechzoomTV