Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২৩ হাজার ছবির ভিড়ে সেরা ছবি বাছাইয়ের লড়াই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 10 September 2026
২৩ হাজার ছবির ভিড়ে সেরা ছবি বাছাইয়ের লড়াই
Share on FacebookShare on Twitter

২৩ হাজারের বেশি ছবি থেকে সেরা ফটোগ্রাফ বাছাইয়ের কঠিন দায়িত্ব পালন করেছেন দেশের চারজন অভিজ্ঞ ফটোগ্রাফার ও ভিজ্যুয়াল স্টোরিটেলার। বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে আয়োজিত ‘অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬’-এ শুধু ছবির কারিগরি মান নয়, বরং গল্প বলার ক্ষমতা, আবেগ, মৌলিকতা ও ভিন্ন দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিয়েছেন বিচারকেরা।

‘এভরি ফটো টেলস এ স্টোরি’ প্রতিপাদ্যে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের সঙ্গে যৌথভাবে প্রতিযোগিতাটি আয়োজন করে প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। অপো রেনো১৫ সিরিজ ফাইভজি প্রেজেন্টস এই প্রতিযোগিতায় পোর্ট্রেট, নেচার অ্যান্ড ওয়াইল্ডলাইফ, স্ট্রিট অ্যান্ড আর্কিটেকচার, লো লাইট এবং হেরিটেজ অ্যান্ড কালচার—এই পাঁচ বিভাগে ছবি জমা নেওয়া হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় জমা পড়া বিপুলসংখ্যক ছবির মধ্য থেকে সেরাদের বাছাই করতে বিচারকেরা ছবির কম্পোজিশন ও কারিগরি দক্ষতার পাশাপাশি বিষয়বস্তুর উপস্থাপন, সৃজনশীলতা এবং দর্শকের সঙ্গে সংযোগ তৈরির সক্ষমতাকেও বিবেচনায় নিয়েছেন।

পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও ফটোগ্রাফি বিভাগের প্রধান খন্দকার তানভীর মুরাদ বলেন, সাধারণ মুহূর্তের মধ্যে অসাধারণ কিছু খুঁজে বের করাই ফটোগ্রাফির অন্যতম সৌন্দর্য। তাঁর মতে, একটি সৃজনশীল দৃষ্টিভঙ্গি সাধারণ দৃশ্যকেও আলাদা মাত্রা দিতে পারে।

ডকুমেন্টারি ফটোগ্রাফার শফিকুল আলম কিরণ মনে করেন, একটি ভালো ছবি শুধু কোনো মুহূর্তকে ধরে রাখে না, এর পেছনের আবেগ ও গল্পও তুলে ধরে। স্মার্টফোনকে তিনি বর্তমান সময়ের ফটোগ্রাফারদের জন্য সহজলভ্য একটি সৃজনশীল মাধ্যম হিসেবে দেখছেন।

অ্যাওয়ার্ডজয়ী ডকুমেন্টারি ফটোগ্রাফার ও ফটোজার্নালিস্ট কে এম আসাদ বলেন, প্রতিযোগিতায় জমা পড়া ছবিগুলোর মান ভালো হওয়ায় সেরাদের বাছাই করা কঠিন ছিল। বিষয়, দৃষ্টিভঙ্গি, কারিগরি দক্ষতা ও গল্প বলার সমন্বয়কে তিনি মূল্যায়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখেছেন।

অন্য বিচারক রাজোয়ানা চৌধুরী জিনিয়া বলেন, একই পৃথিবীকে ভিন্নভাবে দেখার ক্ষমতাই ফটোগ্রাফির অন্যতম শক্তি। পোর্ট্রেট থেকে শুরু করে স্ট্রিট, ওয়াইল্ডলাইফ, হেরিটেজ ও লো-লাইট—বিভিন্ন বিভাগের ছবিতে সেই বৈচিত্র্য ফুটে উঠেছে বলে তিনি মনে করেন।

আয়োজকদের ভাষ্য, প্রতিযোগিতার ক্ষেত্রে নিখুঁত কারিগরি ছবি খুঁজে পাওয়াই একমাত্র লক্ষ্য ছিল না। বরং এমন ছবি খোঁজা হয়েছে, যা দর্শককে থামিয়ে দেবে, ছবিটির দিকে তাকাতে বাধ্য করবে এবং এর গল্পের সঙ্গে সংযোগ তৈরি করবে।

প্রতিযোগিতায় গ্র্যান্ড উইনার পেয়েছেন ১ লাখ টাকা, একটি অপো ফ্ল্যাগশিপ স্মার্টফোন এবং পাঠশালা থেকে একটি ফটোগ্রাফি কোর্স। এলিট উইনারের পুরস্কার ৫০ হাজার টাকা, একটি অপো স্মার্টফোন ও একটি ফটোগ্রাফি কোর্স। মাস্টার উইনার পেয়েছেন ৩০ হাজার টাকা, একটি অপো স্মার্টফোন ও একটি ফটোগ্রাফি কোর্স।

এ ছাড়া পাঁচটি বিভাগের প্রত্যেক বিজয়ী পেয়েছেন ২০ হাজার টাকা, একটি অপো স্মার্টফোন এবং পাঠশালার একটি ফটোগ্রাফি কোর্স।

আয়োজকদের মতে, স্মার্টফোন প্রযুক্তির সঙ্গে পেশাদার ফটোগ্রাফি দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ের মাধ্যমে তরুণদের ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে পাওয়া যাবে নয়েজের সকল ফ্ল্যাগশিপ ডিভাইস
প্রযুক্তি বাজার

দেশের বাজারে পাওয়া যাবে নয়েজের সকল ফ্ল্যাগশিপ ডিভাইস

গেমারদের পুরষ্কৃত করলো গিগাবাইট
প্রযুক্তি সংবাদ

গেমারদের পুরষ্কৃত করলো গিগাবাইট

সুপার কম্পিউটারে দুর্দান্ত সাফল্য দেখাল ইরান
নির্বাচিত

সুপার কম্পিউটারে দুর্দান্ত সাফল্য দেখাল ইরান

রবিবার থেকে রেলের টিকিট অনলাইনে
প্রযুক্তি সংবাদ

রেলের অ্যাপে টাকা কাটে কিন্তু টিকেট আসে না

দেশে কন্ট্যাক্টলেস পেমেন্ট বেড়েছে দ্বিগুণ
প্রযুক্তি সংবাদ

দেশে কন্ট্যাক্টলেস পেমেন্ট বেড়েছে দ্বিগুণ

ঈদ-উল-আযহাকে সামনে রেখে গ্র্যান্ড ঈদ ফেস্ট নিয়ে এলো দারাজ!
ই-কমার্স

ঈদ-উল-আযহাকে সামনে রেখে গ্র্যান্ড ঈদ ফেস্ট নিয়ে এলো দারাজ!

Load More

ট্রেন্ডিং টপিক

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে
নির্বাচিত

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড
নির্বাচিত

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে সবুজ রঙের লাইন দেখা যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে গ্রিন লাইন, ব্যবহারকারীদের অভিযোগ

টেলিটক
ছাড় ও অফার

৫০ টাকায় টেলিটকের সব প্যাকেজের সিম

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

Huawei Mate 90 Pro Max স্মার্টফোনে একসঙ্গে তিনটি সিম সক্রিয় রাখার সুবিধা

এক ফোনে একসঙ্গে ৩ সিম, হুয়াওয়ে Mate 90 Pro Max-এ নতুন সুবিধা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে
অর্থ ও বাণিজ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ উৎপাদনকারী...

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 September 2026

২৩ হাজার ছবির ভিড়ে সেরা ছবি বাছাইয়ের লড়াই

Techzoom.TV |
TechzoomTV