Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটনের তৈরি ইলেকট্রনিক্স পণ্য নিচ্ছে হুন্দাই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 20 August 2019
ওয়ালটনের তৈরি ইলেকট্রনিক্স পণ্য নিচ্ছে হুন্দাই
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে তৈরি ইলেকট্রনিক্স পণ্য দিয়ে বিশ্বজয়ের লক্ষ্য ওয়ালটনের। এ লক্ষ্যে রোডম্যাপ সাজিয়ে পরিকল্পনামাফিক এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। গৌরবময় এ যাত্রায় ওয়ালটনের সঙ্গী হয়েছে স্বনামধন্য ব্র্যান্ড হুন্দাই। ওয়ালটনের তৈরি ফ্রিজ এবং এয়ার কন্ডিশানার নিচ্ছে হুন্দাই ইলেকট্রনিক্স। ওয়ালটনের সঙ্গে ব্যবসায়িক চুক্তির পাইপলাইনে আছে আরো অন্তত এক ডজন বিশ্বখ্যাত প্রতিষ্ঠান।

এ উপলক্ষ্যে ওয়ালটন এবং হুন্দাই ইলেকট্রনিক্সের মধ্যে পারস্পরিক চুক্তি সম্পন্ন হয়েছে। সোমবার (১৯ আগস্ট ২০১৯) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়ালটনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিট (আইবিইউ) প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম। হুন্দাই ইলেকট্রনিক্সের ভারতীয় প্রতিনিধি হিসেবে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক এবং সিওও অভিষেক মালপানি। চুক্তি অনুযায়ী হুন্দাইকে প্রাথমিকভাবে ১ লাখ ফ্রিজ এবং ২০ হাজার এসি সরবরাহ করবে ওয়ালটন।

এ সময় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম এবং পরিচালক এস এম মাহবুবুল আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এস এম আশরাফুল আলম বলেন, হুন্দাইয়ের সঙ্গে এ চুক্তি ওয়ালটন তথা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর ফলে, বিশ্ববাজারে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি কার্যক্রম আরো গতিশীল হবে। অচিরেই আরো বেশ কয়েকটি বিশ্বসেরা প্রতিষ্ঠানের সাথে আমাদের চুক্তি হচ্ছে। আমাদের বিশ্বাস খুব শিগগিরই ইলেকট্রনিক্স খাত বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম বড় উৎসে পরিণত হবে। একই সাথে ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ড হবে ওয়ালটন।

ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন কার্যক্রমে ৩৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ওয়ালটনের কোরিয়ান চিফ টেকনিক্যাল অফিসার ই এম ইয়াং বলেন, ওয়ালটন কারখানায় তৈরি পণ্য বিশ্বাসেরা। আন্তর্জাতিক মানের ওয়ালটন পণ্য বিশ্বের যেকোনো দেশের উপযোগী। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও মেশিনারিজ সমৃদ্ধ ওয়ালটন কারখানায় কাঁচামাল থেকে শুরু করে উৎপাদনের প্রতিটি ধাপে কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করা হয়। বিশ্বসেরা উদ্ভাবনী ডিজাইনের পণ্য উৎপাদনে ওয়ালটনের রয়েছে নিজস্ব আরএন্ডডি (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) বিভাগ। যেখানে বিশ্বের শীর্ষ প্রকৌশলীরা প্রতিনিয়ত পণ্যের মান ও প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন। ফলে আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের রুচি অনুযায়ী তাদের চাহিদা মাফিক নির্ভরযোগ্য পণ্য সরবরাহে প্রস্তুত ওয়ালটন।

এডওয়ার্ড কিম বলেন, হুন্দাইকে ওয়ালটনের টেকসই ব্যবসায়িক অংশীদার হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। ইউরোপ, আমেরিকা, ভারত, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিভিন্ন দেশের অন্তত ১২টি ব্র্যান্ডের সঙ্গে আমাদের কাজ চলছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে আকর্ষণীয় ডিজাইন এবং উন্নতমানের পণ্য সরবরাহে আমরা শতভাগ আন্তরিক। পাশাপাশি, বহিঃবির্শ্বে ওয়ালটন ব্র্যান্ডের পণ্য বিপণনে আমরা ব্যাপক পরিকল্পনা নিয়ে কাজ করছি।

ওয়ালটনের সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর আবদুর রউফ জানান, আন্তর্জাতিক মানের সব শর্ত ও নিদের্শনা মেনে তৈরি হয় বলে ওয়ালটন পণ্য রপ্তানি হচ্ছে বিশ্বের ৩০টিরও বেশি দেশে। ফ্রিজ এবং এসি ছাড়াও ওয়ালটনের কাছ থেকে টেলিভিশন, ওয়াশিং মেশিন এবং হোম অ্যাপ্লায়েন্স নিতে আগ্রহী হুন্দাই।

চুক্তি সাক্ষরের পর হুন্দাই ইলেকট্রনিক্স, ইন্ডিয়ার শীর্ষ কর্মকর্তারা ওয়ালটন কারখানায় বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখেন। এ সময় তারা সরেজমিনে ওয়ালটনের রেফ্রিজারেটর, কম্প্রেসর, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য পণ্যের উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। বিশ্বমানের পণ্য উৎপাদনে ওয়ালটন তথা বাংলাদেশের অভাবনীয় অগ্রগতি দেখে তারা মুগ্ধ হন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোন চুরি হলে স্বয়ংক্রিয়ভাবেই লক হয়ে যাবে
নির্বাচিত

ফোন চুরি হলে স্বয়ংক্রিয়ভাবেই লক হয়ে যাবে

ক্রপ সেন্সর নাকি ফুল ফ্রেম ক্যামেরা, কোনটি কিনবেন
কিভাবে করবেন

ক্রপ সেন্সর নাকি ফুল ফ্রেম ক্যামেরা, কোনটি কিনবেন

ডিজিটাল রূপান্তরের ব্যর্থতা কমাতে জাতিসংঘ ফোরামে আইসিটিমন্ত্রীর আহ্বান
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল রূপান্তরের ব্যর্থতা কমাতে জাতিসংঘ ফোরামে আইসিটিমন্ত্রীর আহ্বান

বেসিস সফটএক্সপোতে ব্যাপক ভিড় ছিল শুক্রবার
নির্বাচিত

বেসিস সফটএক্সপোতে ব্যাপক ভিড় ছিল শুক্রবার

আইফোন-নির্ভর স্মার্ট গ্লাসের দিকে প্রথম পদক্ষেপ অ্যাপলের
প্রযুক্তি সংবাদ

আইফোন-নির্ভর স্মার্ট গ্লাসের দিকে প্রথম পদক্ষেপ অ্যাপলের

আপনার এনইআইডি দিয়ে কয়টি ফোন নিবন্ধিত জানার উপায়
প্রযুক্তি সংবাদ

আপনার এনইআইডি দিয়ে কয়টি ফোন নিবন্ধিত জানার উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস
নির্বাচিত

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান
বিবিধ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: গ্রে মার্কেটের সঙ্গে এবার পারবে বিটিআরসি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে মোবাইল ফোন হারানোর পর যথাযথ যাচাই-বাছাই ছাড়াই...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 August 2019

ওয়ালটনের তৈরি ইলেকট্রনিক্স পণ্য নিচ্ছে হুন্দাই

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix