Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইনক্লুসিভ ফিনটেক ফিফটি ২০২০ তালিকায় ‘নগদ’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 22 October 2020
ইনক্লুসিভ ফিনটেক ফিফটি ২০২০ তালিকায় ‘নগদ’
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-কে ২০২০ সালে তাদের অন্যতম সেরা ফিনটেক স্টার্টআপ হিসেবে ঘোষণা দিয়েছে ‘ইনক্লুসিভ ফিনটেক ফিফটি’। স্বল্প আয়ের মানুষদের জন্য আর্থিক খাতে উদ্ভাবন নিয়ে আসা ও বিনিয়োগ নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর একটি গ্রুপ ‘ইনক্লুসিভ ফিনটেক ফিফটি’।

গত ২০ অক্টোবর ওয়াশিংটনের স্থানীয় সময়ে এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়, যেখানে বাংলাদেশের দ্রুতবর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-কে পেমেন্ট শ্রেণিতে সেরা হিসেবে ঘোষণা করা হয়।

ইন্টারন্যাশাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) এবং একিওন (Accion) এর সহায়তায় মেটলাইফ ফাউন্ডেশন এবং ভিসা ‘ইনক্লুসিভ ফিনটেক ফিফটি’ প্রতিষ্ঠা করে। তাছাড়া ব্ল্যাকরক, জার্সি ওভারসিজ এইড এবং কমিক রিলিফ এক্ষেত্রে অর্থায়ন করেছে। ‘ইনক্লুসিভ ফিনটেক ফিফটি’ এ বছর দ্বিতীয়বারের মতো এমন প্রতিযোগিতার আয়োজন করল।

‘ইনক্লুসিভ ফিনটেক ফিফটি’-এর সেরা ৫০ ফিনটেক স্টার্টআপ হিসেবে স্থান পেতে বিশ্বের ১১১টি দেশের ৪০৩টি প্রতিষ্ঠান প্রতিযোগিতা করে, যেখানে অন্তর্ভূক্তি, উদ্ভাবন, সক্ষমতার মাত্রা এবং মানুষকে আকর্ষণ করার এমন চারটি বিষয়ের ওপর ভিত্তি করে সেরাদের বাছাই করা হয়।

নাম ঘোষণা করা এই কোম্পানিগুলো সম্পর্কে ‘ইনক্লুসিভ ফিনটেক ফিফটি’ বলেছে, বাছাইকৃত এই স্টার্টআপগুলো আর্থিকভাবে অনগ্রসর বিশ্বের ৩০০ কোটি মানুষকে আর্থিক অন্তর্ভূক্তিতে নিয়ে এসেছে এবং তাদের জীবনকে স্বাভাবিকতা প্রদান করেছে।

ইনক্লুসিভ ফিনটেক ফিফটি’র এই স্বীকৃতি বিষয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে “ইনক্লুসিভ ফিনটেক ফিফটি”-এর মতো প্রতিষ্ঠান ‘নগদ’-কে তাদের বৈশ্বিক তালিকায় রেখেছে। গত দুই বছর ধরে আমরা আর্থিক অন্তর্ভূক্তির বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছি; সেক্ষেত্রে এটি আমাদের অক্লান্ত পরিশ্রমেরই একটি স্বীকৃতি।’ তিনি বলেন, মোবাইল ফোন ব্যবহার করে ব্যাংকের সঙ্গে সম্পর্কহীন কোটি কোটি মানুষকে আর্থিক অন্তর্ভূক্তির মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে ‘নগদ’ যে প্রযুক্তি ব্যবহার করে, সেটি নিঃসন্দেহে দেশের সেরা। একইসাথে ‘নগদ’-এর এই সেবা আন্তর্জাতিক পরিমণ্ডলেও আধুনিকতম। ‘‘ইনক্লুসিভ ফিনটেক ফিফটি’’-এর মাধ্যমে সেই স্বীকৃতিও মিলল।’

‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক আরও বলেন, ‘আমার বিশ্বাস এমন একটি আন্তর্জাতিক স্বীকৃতি ‘নগদ’-কে দেশের মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে আরো উৎসাহী করবে, যেটি খুব দ্রুতই বাংলাদেশকে ক্যাশ-লেস সমাজে উন্নীত করতে সহায়তা করবে।’

ভেঞ্চার ক্যাপিটাল, প্রযুক্তি এবং আর্থিক সেবাখাতের ৩৫ জন বিশেষজ্ঞের স্বাধীন একটি প্যানেল সবচেয়ে প্রতিশ্রুতিশীল স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো বাছাই করেছেন। এই বাছাই প্রক্রিয়ার মূল বিষয় ছিল কোভিড-১৯ মহামারির ধাক্কায় স্বল্প আয়ের মানুষ এবং ব্যবসায়ীদের সেবায় ক্রেডিট, ইনসিওরেন্স, সঞ্চয় ও অন্যান্য সেবা দিতে পারার সক্ষমতা।
‘নগদ’সহ দক্ষিণ এশিয়ার দশটি স্টার্ট-আপের বাইরে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১০টি কোম্পানি, ইউরোপ ও এশিয়ার ৫টি, ক্যারিবীয় ও লাতিন আমেরিকার ৮টি, উত্তর আমেরিকার ৬টি এবং দক্ষিণ আফ্রিকার ১২টি কোম্পানি বিশ্ব সেরা ৫০ এর তালিকায় স্থান পেয়েছে।

২০১৯ সালের ২৬ মার্চ বাণিজ্যিক কার্যক্রম শুরুর পর চমৎকার সব সেবার মাধ্যমে এরই মধ্যে ‘নগদ’ নিজেদের দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দেড় বছরের এই যাত্রায় সরকারি-বেসরকারি নানা উদ্ভাবনী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হয়েছে রাষ্ট্রীয় সেবা ‘নগদ’।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নগদ

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্টারলিংকের সেবা নিল ইবিএল
অর্থ ও বাণিজ্য

স্টারলিংকের সেবা নিল ইবিএল

দারাজের থেকে আরও বেশি ডিসকাউন্ট পাবেন যেভাবে
ই-কমার্স

দারাজের থেকে আরও বেশি ডিসকাউন্ট পাবেন যেভাবে

পকেটে ফোন রাখেন? অজান্তেই নিজের বড় ক্ষতি করছেন
কিভাবে করবেন

পকেটে ফোন রাখেন? অজান্তেই নিজের বড় ক্ষতি করছেন

এক ক্লিকেই ডিলিট করুন অপ্রয়োজনীয় ইমেইল
নির্বাচিত

এক ক্লিকেই ডিলিট করুন অপ্রয়োজনীয় ইমেইল

পালসার সিরিজের বাইক এনেছে বাজাজ
অটোমোবাইল

পালসার সিরিজের বাইক এনেছে বাজাজ

সীমাবদ্ধতা প্রত্যাহার হলো বিকাশ-নগদ-রকেটে
অর্থ ও বাণিজ্য

সীমাবদ্ধতা প্রত্যাহার হলো বিকাশ-নগদ-রকেটে

Load More

ট্রেন্ডিং টপিক

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
নির্বাচিত

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত
টেলিকম

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

ওয়ানপ্লাস ১৫আর আসছে আগামী মাসে
প্রযুক্তি সংবাদ

৭৩০০ এমএএইচ ব্যাটারি ও ১৬৫ হার্টজ ডিসপ্লে, ওয়ানপ্লাস ১৫-তে কী আছে?

বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করল টিকটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

ধারাবাহিক লোকসান, ক্যাশ ফ্লো সংকট ও ঋণের ভারে...

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 October 2020

ইনক্লুসিভ ফিনটেক ফিফটি ২০২০ তালিকায় ‘নগদ’

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix