Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোনের দামে হেডফোন, তবুও সন্তুষ্ট ক্রেতারা!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 28 September 2019
ফোনের দামে হেডফোন, তবুও সন্তুষ্ট ক্রেতারা!
Share on FacebookShare on Twitter

অডিওজগতে হঠাৎ করেই চমৎকার সাউন্ডের সব হেডফোন নিয়ে বাজার মাত করেছে চীনা ব্র্যান্ড ‘দ্য ফ্রেগ্রেন্ট জিথার’ বা ‘টিএফজেড’। তাদের বেশ উচ্চদামের একটি মডেল, ‘টাকিলা ১’। যে দামে অনেক ক্রেতা পুরো ফোন কিনে ফেলছেন, সে দামে বিক্রি হচ্ছে এই হেডফোন। কিন্তু ব্যবহারকারীদের দাবি, দামটি সম্পূর্ণ যৌক্তিক।

সাধারণত হেডফোনের সাউন্ড সমানভাবে সব ফ্রিকোয়েন্সি দেয় না। কোনো হেডফোন দেয় অতিরিক্ত বেইস, কোনোটি দেয় মিড-ভোকাল এবং কিছু হেডফোন উচ্চ ফ্রিকোয়েন্সির ট্রেবলের কারণে মাথা দেয় ধরিয়ে। টাকিলা সেই জায়গায় ব্যতিক্রম। প্রায় ফ্ল্যাট সাউন্ডের এ হেডফোনটির সঙ্গে আরো অনেক বেশি দামি হেডফোনের দারুণ মিল আছে।

যেহেতু প্রায় ফ্ল্যাট সাউন্ড, তাই ‘টাকিলা ১’ সব ঘরানার সংগীতের সঙ্গেই মানিয়ে যায়। রক, মেটাল, পপ, রবীন্দ্রসংগীত, উচ্চাঙ্গ, অর্কেস্ট্রা থেকে শুরু করে হালের ইলেকট্রনিক—কিছুর সঙ্গেই বেমানান লাগবে না।

সাউন্ড স্টেজ ওপেনব্যাক বা পেছনে খোলা হেডফোনের চেয়ে কম ঠিকই; কিন্তু পুরোপুরি বদ্ধ হেডফোনের মতো একেবারেই নয়। সিনেমা দেখার সময় বা গেইম খেলার সময় কোথা থেকে কী সাউন্ড আসছে, তা পুরোপুরি বোঝা যাবে। ইনস্ট্রুমেন্ট সেপারেশন বা সংগীতের মধ্যে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলো আলাদা করে বোঝা যাবে। তাই বলে সেসবে হারিয়ে যাবে না শিল্পীর কণ্ঠও।

বেইস আর মিড-ভোকাল সম্পূর্ণ সঠিক মাত্রায় এতে পাওয়া যাবে। যাঁরা কান ফাটানো মাথা ঝাঁকানো বেইস চাচ্ছেন, তাঁদের কাছে কম মনে হতে পারে; কিন্তু সেটি আসলে সংগীতকে নষ্টই করে, যেমন অতিরিক্ত রং নষ্ট করে ছবি। ট্রেবলে হালকা পিক আছে মনে হতে পারে, তবে তা খেয়ালে আনাও দুষ্কর।

সেনসিটিভিটি অনেক বেশি হওয়ায়, টাকিলা ১ চালাতে প্রয়োজন নেই খুব শক্তিশালী অ্যাম্পের। একেবারে সাধারণ ফোনেও জোরালো আওয়াজ পাওয়া যায়। সঙ্গে পাওয়া যাবে একটি হার্ড কেইজ, ছয় জোড়া সিলিকন টিপ এবং এক জোড়া ফোম টিপ। শুধু মূল্য কিছুটা চড়া, ৯ হাজার ৫০০ টাকা। দেশের বাজারে এক বছরের ওয়ারেন্টিসহ পাওয়া যাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি সংবাদ

বন্ধের পরও থেকে যাবে গুগল প্লাস এর কন্টেন্ট

কাজ হারাল সিএনএস, ট্রেনের টিকিট বিক্রি করবে ‘সহজ’
নির্বাচিত

কাজ হারাল সিএনএস, ট্রেনের টিকিট বিক্রি করবে ‘সহজ’

চার্জিং অ্যাংজাইটিকে বিদায় জানাচ্ছে ভিভোর নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

চার্জিং অ্যাংজাইটিকে বিদায় জানাচ্ছে ভিভোর নতুন ফোন

নতুন প্রযুক্তির শক্তিশালী স্মার্টওয়াচ ফায়ার-বোল্টের
প্রযুক্তি সংবাদ

নতুন প্রযুক্তির শক্তিশালী স্মার্টওয়াচ ফায়ার-বোল্টের

বৃহস্পতিবার থেকে ঢাকায় ৪ দিনের তথ্যপ্রযুক্তির বিশ্ব সম্মেলন
প্রযুক্তি সংবাদ

বৃহস্পতিবার থেকে ঢাকায় ৪ দিনের তথ্যপ্রযুক্তির বিশ্ব সম্মেলন

স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসরের প্রথম ফোন
প্রযুক্তি সংবাদ

স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসরের প্রথম ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন
প্রযুক্তি সংবাদ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন
প্রযুক্তি সংবাদ

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 September 2019

ফোনের দামে হেডফোন, তবুও সন্তুষ্ট ক্রেতারা!

Techzoom.TV |
TechzoomTV