Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভুলেও গুগলে সার্চ করবেন না যা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 28 September 2019
শেয়ার করা যাবে গুগল সার্চের ফল
Share on FacebookShare on Twitter

আগে ছোট ছোট প্রশ্নের উত্তর জানতে পড়তে হতো বই। সেখান থেকে খুঁজে বের করতে হতো প্রশ্নের সমাধান। কিন্তু কঠিন কাজটি সমাধান করে দিয়েছে গুগল। এখনকার দিনে কিছু জানতে ইচ্ছা হলে গুগলে সার্চ করলে বিষয়টি সহজে সমাধার হয়ে যায়। তবে কিছু বিষয় আছে যেগুলো ভুল বশত আমরা করে ফেলি শুধমিাত্র না জানান ফলে। এমন কিছু বিষয় আছে যেগুলো ভুলেও গুগলে সার্চ করা উচিত নয়। জেনে নিন বিষয়গুলো।

রোগের লক্ষণ: বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যায় আমরা মাঝে মাঝেই গুগলে সার্চ করি রোগের লক্ষণ, প্রতিকার প্রভৃতি সম্পর্কে জানার জন্য। এ কাজটি করা কখনোই উচিত নয়। কেননা, সেখানে বহু ওয়েবসাইট থাকে এসব ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য যেগুলোর বেশিরভাগই বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা পরিচালিত নয়। রোগের লক্ষণ সম্পর্কে এসব ওয়েবসাইটে যা লেখা থাকবে তা বেশিরভাগ সময়ই আমাদের কোনো কাজে আসবে না। উপরন্তু, বিভিন্ন রকমের ভুল তথ্য দিয়ে এগুলো আমাদের মনে ভীতির উদ্রেক করবে। তাই স্বাস্থ্যঘটিত যেকোনো সমস্যায় ‘গুগল ডাক্তার’ এর কাছে না গিয়ে একজন ভালো, আসল ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত।

সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কিছু: যদি কোনো অস্ত্র তৈরির শখ থেকে থাকে, তবে তা শেখার জন্য আবার গুগলে সার্চ করে বসবেন না। এমন হয়ত অনেকেই আছেন, যাদের কৌতুহল থাকে বোমা কি করে বানায় একটু দেখি তো! তাদের বলছি, এ কাজ করতে যাবেন না। অনেক দেশের নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণ সংস্থা সবসময়ই এধরনের সার্চ কারা করেছে তার উপর নজরদারি করে থাকে। সে সংস্থাগুলোর ডাটাবেসে এসব সার্চের আইপি আড্রেসগুলো দেখা যায়। তাই, নানা রকম উটকো ঝামেলা এড়াতে চাইলে এধরণের কৌতুহল থেকে বিরত থাকুন।

ক্যান্সার: এমন অনেক ব্যাপার আছে যেগুলো সম্পর্কে অল্প জানা ভালো। অল্প জানলেই শান্তিতে থাকতে পারবেন। বেশি জানলে এবং বুঝলে সমস্যা। ছোট-খাট অনেক রোগের লক্ষণও অনেক সময় ক্যান্সারের মত বড় বড় অসুখের সাথে মিলে যায়। যেমন, অনেক সময় অনেকে মাথা ঘোরা, দুর্বলতা, বমি বমি ভাব। প্রভৃতি সমস্যা দেখা দিলে গুগলে এর কারণ খুঁজতে যায়। এসব লক্ষণ কিন্তু ক্যান্সারের রোগীরও থাকে, আবার সুস্থ স্বাভাবিক মানুষের সামান্য দুর্বলতার কারণেও হতে পারে। তাই যদি গুগলে সার্চ করে, অযথাই আপনার ক্যান্সার হয়েছে বলে ধরে নেন, তবে এটা শুধু দুশ্চিন্তা বাড়াবে, আর বিব্রতকর অবস্থায় ফেলবে আপনাকে। এর চেয়ে বেশি লাভ আর কিছু হবে না।

ত্বকের অবস্থা: মানুষের শরীরে অনেক ধরণের চর্মরোগ দেখা যায় যেগুলো বেশিরভাগই মারাত্মক ক্ষতিকর। কিছু চর্মরোগে আক্রান্ত মানুষের শরীর তো ভয়াবহ দেখা যায়। প্রায় সবরকমের চর্মরোগে আক্রান্ত মানুষের ছবি গুগলে সার্চ দিলে পাওয়া যায়। সেসব ছবি এত গোলমেলে যে সেগুলো সার্চ দিয়ে না দেখাই ভালো।

ভয়ঙ্কর জীবজন্তু: যদি নতুন ধরণের কোনো ফোবিয়ায় আক্রান্ত হতে না চান তবে ভয়ঙ্কর জীবজন্তু সম্পর্কে গুগলে সার্চ না করাই ভালো। পৃথিবীতে এত এত ভয়াবহ সব জীবজন্তুর বাস যে সেগুলো সম্পর্কে জানলে আতঙ্কগ্রস্ত না হয়ে পারা যায় না। হয়তো খোঁজ করতে গিয়ে দেখা গেল আপনার আশে-পাশেই ঘুরে বেড়াচ্ছে এমন সব জীবজন্তু। শেষে ভয়ে আপনার ঘুরে বেড়ানোর শখও লাটে উঠতে পারে।

নিজের নাম: নিজের নাম দিয়ে গুগলে কখনো সার্চ দিবেন না। ইন্টারনেট ব্যাপারটা এখন এমন হয়ে গেছে যে সেখানে প্রাইভেসি মেইনটেইন করা মোটামুটি অসম্ভব ব্যাপার হয়ে গেছে। দেখা গেলো, আপনার নামেই হয়ত ছড়িয়ে গেছে খারাপ কিছু। আপনার ছবি ব্যবহার করে খারাপ কোনো প্রচারণা চালাচ্ছে কেউ। বিভিন্নভাবে ট্রল বানাচ্ছে আপনাকে নিয়ে। লজ্জায় আর অপমানে হয়তো আপনি কুঁকড়ে যাবেন। ইন্টারনেটের জগৎ থেকে সেগুলো মুছে দিতে চাইবেন। এই ব্যাপারটা কিন্ত এতটা সহজ নয়। তাই, কী দরকার অহেতুক ভেজালের!

বাচ্চা জন্ম দেওয়া: নারীরা গর্ভাবস্থায় অনেক সময় গুগলে সার্চ করে দেখতে চায় বাচ্চা জন্ম দেয়ার প্রসেসটা কতটা কষ্টের। অনেক সময় টিভিতে, বিভিন্ন সিনেমায় দেখতে পাওয়া যায় মায়েরা কি পরিমাণ কষ্ট ভোগ করে বাচ্চা জন্ম দিতে গিয়ে। সেখানে যে পরিমাণ কষ্ট দেখায়, তার চেয়ে হাজার গুণ কষ্ট একজন মাকে ভোগ করতে হয় বাচ্চা জন্ম দিতে গিয়ে। তাই এসব ব্যাপার গুগলে না খোঁজাই ভালো। শেষে নরমালি বাচ্চা জন্ম দেয়ার কথা ভাবতেই ভয় পাবে মায়েরা, আগেই সিজার করে ফেলবে। যা মা ও শিশুর স্বাস্থোর জন্য যে কোন উপকার বয়ে আনবে তা বলার অপেক্ষা রাখে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গুগল

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২৮ সালে জাপানে ৩-ন্যানোমিটার ওয়েফারের উৎপাদন শুরু করবে টিএসএমসি
নির্বাচিত

২০২৮ সালে জাপানে ৩-ন্যানোমিটার ওয়েফারের উৎপাদন শুরু করবে টিএসএমসি

জিমেইলে অপ্রয়োজনীয় ই–মেইল আসা ঠেকাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

পাল্টে যাচ্ছে জিমেইল

সোয়াপের সাথে দারাজের চুক্তি স্বাক্ষর
ই-কমার্স

সোয়াপের সাথে দারাজের চুক্তি স্বাক্ষর

করোনা: অনলাইনে চিকিৎসা সেবা দেবে ভয়েস অব হিউম্যানিটি
প্রযুক্তি সংবাদ

করোনা: অনলাইনে চিকিৎসা সেবা দেবে ভয়েস অব হিউম্যানিটি

নতুন দুই মডেলের ফোন আনল রিয়েলমি
নির্বাচিত

নতুন দুই মডেলের ফোন আনল রিয়েলমি

নকিয়ার নতুন ফোন এক চার্জে চলবে ২২ দিন
নির্বাচিত

নকিয়ার নতুন ফোন এক চার্জে চলবে ২২ দিন

Load More

ট্রেন্ডিং টপিক

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন
প্রযুক্তি সংবাদ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা
টেলিকম

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

চ্যাটজিপিটি, ক্লদ ও গ্রোক একসঙ্গে অচল হওয়ার কারণ নিয়ে রহস্য
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিটি, ক্লদ ও গ্রোক একসঙ্গে অচল হওয়ার কারণ নিয়ে রহস্য

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর
নির্বাচিত

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 September 2019

ভুলেও গুগলে সার্চ করবেন না যা

Techzoom.TV |
TechzoomTV