Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনে আইফোন বিক্রি বেড়েছে ১৮%

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
শনিবার, ১১ জানুয়ারি ২০২০
চীনে আইফোন বিক্রি বেড়েছে ১৮%
Share on FacebookShare on Twitter

চীনে টানা কয়েক প্রান্তিক বিক্রি কমার পর গত ডিসেম্বরে আইফোন বিক্রি বেড়েছে, যা এক বছর আগের একই সময়ের চেয়ে ১৮ শতাংশ বেশি। গত বৃহস্পতিবার চায়না একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির তথ্যের উদ্ধৃতি দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

চীন স্মার্টফোনের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার। ২০১৫ সালে দেশটিতে আইফোন বিক্রি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এরপর থেকে স্থানীয় স্মার্টফোন ব্র্যান্ডগুলোর উত্থানের কারণে ধারাবাহিকভাবে বাজার হারায় অ্যাপল এবং আইফোন বিক্রি সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে। গত বছর গ্রাহক টানতে চীনের পাশাপাশি বিশ্বের কয়েকটি বাজারে আইফোনের দাম কমিয়েছিল অ্যাপল। এরই পরিপ্রেক্ষিতে গত ডিসেম্বরে চীনে আইফোন বিক্রি বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বরে চীনে ৩২ লাখ ইউনিট আইফোন সরবরাহে সক্ষম হয়েছিল অ্যাপল, যা এক বছর আগের একই সময়ের ২৭ লাখ ইউনিটের চেয়ে বেশি। উৎসব মৌসুম থাকায় ওই সময় দেশটিতে আইফোন বিক্রিতে ঊর্ধ্বগতি দেখা যায়।

হুয়াওয়ে, অপো, শাওমি ও ভিভোর মতো চীনা ব্র্যান্ডগুলোর কারণে চীনে বাজার হারায় অ্যাপল। এছাড়া চড়া দামের কারণে চীনাদের মধ্যে আইফোন বিমুখতা বেড়ে যায়। অন্যদিকে স্থানীয় ব্র্যান্ডগুলো আইফোনের অর্ধেক দামে একই ফিচার ও সুযোগ-সুবিধাযুক্ত ডিভাইস সরবরাহ করায় বাজারটিতে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে মার্কিন প্রতিষ্ঠানটি। গত বছরের প্রথম তিন প্রান্তিকে চীনে আইফোন নির্মাতা অ্যাপল খুব খারাপ সময় পার করে। তবে ডিসেম্বরে আইফোন বিক্রিতে প্রবৃদ্ধি প্রতিষ্ঠানটির ডিভাইস ব্যবসা বিভাগের জন্য ইতিবাচক হয়ে দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে বাণিজ্য বিরোধের জেরে হুয়াওয়ের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন বাণিজ্য বিভাগ। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। যে কারণে হুয়াওয়ের পক্ষে যুক্তরাষ্ট্রে ব্যবসা পরিচালনা করা বন্ধ হয়ে পড়েছে। চীনে আইফোন বিক্রি কমার পেছনে এটিও একটি গুরুত্বপূর্ণ ইস্যু। মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলের আইফোন বর্জন করে স্থানীয় হুয়াওয়ের ফোন ব্যবহার শুরু করে চীনারা। এখন চীনের স্মার্টফোন বাজারে শীর্ষে রয়েছে হুয়াওয়ে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) তথ্যমতে, গত বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) চীনে যত সংখ্যক স্মার্টফোন সরবরাহ হয়েছে, তার ৪২ শতাংশই ছিল হুয়াওয়ের।

গত বছর জুড়েই চীনে আইফোন বিক্রি বাড়াতে নানা উদ্যোগ নিয়েছিল অ্যাপল। এর মধ্যে রয়েছে আইফোনের দাম কমানো এবং কিস্তিতে কেনার সুবিধা চালু।

অ্যাপলের সর্বশেষ আর্থিক খতিয়ানে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক বলেছিলেন, মূল্যছাড় ও কিস্তিতে আইফোন কেনার সুবিধা চীনা গ্রাহকদের আকর্ষণে কাজ করবে।

Tags: আইফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

৩ ভাঁজ করা যাবে হুয়াওয়ের এই ফোন
নির্বাচিত

৩ ভাঁজ করা যাবে হুয়াওয়ের এই ফোন

রাজস্ব ও নিরাপত্তা রক্ষায় বড় হাতিয়ার ‘এনইআইআর’
নির্বাচিত

রাজস্ব ও নিরাপত্তা রক্ষায় বড় হাতিয়ার ‘এনইআইআর’

পুরনো সিলিং ফ্যানের গতি বাড়ানোর উপায়
প্রযুক্তি সংবাদ

পুরনো সিলিং ফ্যানের গতি বাড়ানোর উপায়

‘ওয়ালটন ল্যাপটপ প্যাকেজিং ডিজাইন কনটেস্ট’ বিজয়ীদের পুরস্কার প্রদান
নির্বাচিত

‘ওয়ালটন ল্যাপটপ প্যাকেজিং ডিজাইন কনটেস্ট’ বিজয়ীদের পুরস্কার প্রদান

ঝুম বৃষ্টিতে নির্ভার রাখবে ভিভো ভি৪০ ফাইভজি
নির্বাচিত

ঝুম বৃষ্টিতে নির্ভার রাখবে ভিভো ভি৪০ ফাইভজি

মাইক্রোসফটের বড় ছাঁটাই: খরচ কমাতে চাকরি হারাচ্ছেন প্রায় ৬ হাজার কর্মী
প্রযুক্তি সংবাদ

মাইক্রোসফটের বড় ছাঁটাই: খরচ কমাতে চাকরি হারাচ্ছেন প্রায় ৬ হাজার কর্মী

Load More

ট্রেন্ডিং টপিক

ইউরোপিয়ান ইউনিভার্সিটিকে লাল তালিকাভুক্ত করল ইউজিসি
শিক্ষা ও ক্যাম্পাস

ইউরোপিয়ান ইউনিভার্সিটিকে লাল তালিকাভুক্ত করল ইউজিসি

বিশ্বমঞ্চে বাংলাদেশের পাবজি দলের জন্য এয়ারটেলের থিম সং 
প্রযুক্তি সংবাদ

বিশ্বমঞ্চে বাংলাদেশের পাবজি দলের জন্য এয়ারটেলের থিম সং 

কৃত্রিম বুদ্ধিমত্তার তাৎক্ষণিক অনুবাদ কি বিদেশী ভাষা শেখার গুরুত্ব কমিয়ে দিচ্ছে?
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার তাৎক্ষণিক অনুবাদ কি বিদেশী ভাষা শেখার গুরুত্ব কমিয়ে দিচ্ছে?

গ্রাহকের তথ্য চুরির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

গ্রাহকের তথ্য চুরির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অপো

ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

২০২৬ সালের সেরা ৫ স্মার্টওয়াচ

২০২৬ সালের সেরা ৫ স্মার্টওয়াচ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভারী গেমারদের জন্য রেডমির চমক: ৭৫৬০ এমএএইচ ব্যাটারি ও ডাইমেনসিটি ৮৫০০ আল্ট্রা প্রসেসরে আসছে ‘টার্বো ৫’
নির্বাচিত

ভারী গেমারদের জন্য রেডমির চমক: ৭৫৬০ এমএএইচ ব্যাটারি ও ডাইমেনসিটি ৮৫০০ আল্ট্রা প্রসেসরে আসছে ‘টার্বো ৫’

বিশ্ববাজারে বাজেট-বান্ধব ও পারফরম্যান্স-কেন্দ্রিক স্মার্টফোন দিয়ে জনপ্রিয়তার শীর্ষে...

মহাকাশ ও ড্রোন প্রযুক্তি বিলাসিতা নয়, জাতীয় উন্নয়নের অপরিহার্য অবকাঠামো: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

মহাকাশ ও ড্রোন প্রযুক্তি বিলাসিতা নয়, জাতীয় উন্নয়নের অপরিহার্য অবকাঠামো: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

নতুন জিমেইলে ১৫ জিবি স্টোরেজ পেতে লাগবে ফোন নাম্বার

নতুন জিমেইলে ১৫ জিবি স্টোরেজ পেতে লাগবে ফোন নাম্বার

কম দামের সেরা ৫ স্মার্টফোন

ঈদের বাজারে সাশ্রয়ী বাজেট: ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix